|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জে এনসিপি নেতারা

শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জে এনসিপি নেতারা


প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০২৬

দেশ ডেস্ক, ২৯ জুলাই ২০২৬:: মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে শ্রীমঙ্গলের চা কন্যা নামক স্থানে পুলিশের ব্যারিকেডের (বাধার) মুখে পড়েন এনসিপির কেন্দ্রীয় নেতারা। পরে বুধবার বিকেলে ৫টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের দিকে যান তারা।

পুলিশ ও এনসিপি জানায়, গত ২৮ জুলাই বিকেল ও সন্ধ্যার দিকে হবিগঞ্জে জুলাই পদযাত্রার কর্মসূচি শেষে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখান বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীর হামলার শিকার হওয়ার পর ওই রাতে সংগঠনটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমসহ কয়েকজন নেতা মৌলভীবাজার সার্কিট হাউজে এসে রাত যাপন করেন। বুধবার সকালের দিকে ঢাকা থেকে মৌলভীবাজারে আসেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ অনেকে। মৌলভীবাজার থেকে হবিগঞ্জে দলটির প্রতিবাদ সমাবেশে যোগ দিতে বুধবার বিকেল ৪টার দিকে রওনা দেন তারা। এর আগে হবিগঞ্জ শহরে একই স্থানে এনসিপি ও ছাত্রদল প্রতিবাদ সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করেন সেখানকার জেলা প্রশাসক।

পুলিশ জানায়, অন্যদিকে শ্রীমঙ্গলের চা কন্যা এলাকা পাড়ি দিয়ে খানিক দূরে হবিগঞ্জ জেলার সীমানা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, মিরপুরসহ বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এনসিপি নেতাদের প্রতিহত করার জন্য অবস্থান নেয়। এতে দুই পক্ষ মুখোমুখি হলে চরম পরিস্থিতির আশঙ্কা করে পুলিশ। যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে মৌলভীবাজার জেলা পুলিশের একটি বিশেষ দল সেখানে অবস্থান নিয়ে তাদের বাধা দেয়। একই সঙ্গে তাদের রাজনৈতিক কর্মসূচি মৌলভীবাজারে পালনের পরামর্শ দেওয়া হয়। তারা এতে কোনো কর্ণপাত না করে জেলা পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জ শহরের উদ্দেশ্যে রওনা দেন এনসিপি নেতারা।

এনসিপি মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক খালেদ আহমদ জানান, বুধবার বিকেল ৫টার দিকে পুলিশের ব্যারিকেডে ভেঙ্গে হবিগঞ্জ সীমানায় চলে যান তারা।

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, বড় ধরণের দুর্ঘটনা এড়াতে এনসিপির কেন্দ্রীয় নেতাদের শ্রীমঙ্গলের চা কন্যা নামক স্থানে আটকানোর চেষ্টা করা হয়েছিল। হবিগঞ্জ সীমানায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রতিহতে অবস্থান নিয়েছিল। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সে লক্ষ্যে এনসিপি নেতাদের বাধা দেওয়া হয়েছিল। তারা বাধা না মেনে হবিগঞ্জের দিকে চলে গেছেন।

এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম হবিগঞ্জ যাওয়ার পূর্বক্ষণে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউসে সাংবাদিকদের কাছে ২৮ জুলাই হবিগঞ্জে ঘটা ঘটনার বর্ণনা দেন।

এ সময় তিনি বলেন, বিএনপি-ছাত্রদল ও স্থানীয় এমপির সন্ত্রাসী বাহিনী রডসহ দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ২০ জন নেতাকর্মীকে আহত করেছে। পরবর্তীতে প্রশাসন ও বিএনপি নাটক সাজিয়ে আমাদের রাজনৈতিক অধিকারকে খর্ব করতে পাল্টা কর্মসূচি দিয়েছে। এতে ১৪৪ ধারা জারি করেছে। তিনি বলেন, আমরা সেখানে (হবিগঞ্জ) যাব।

প্রচ্ছদ এর আরও খবর
সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, খালাস ২

সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, খালাস ২

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

লংমার্চ ও মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের

লংমার্চ ও মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’

জুলাইয়ে সড়কে নিহত ৪১৬ জন

জুলাইয়ে সড়কে নিহত ৪১৬ জন

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

সিটি করপোরেশনের চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিটি করপোরেশনের চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top