|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা


প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ১৬ আগস্ট ২০২৬:: টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার নির্বাচিত হওয়ায় কাউন্সিলর ব্যারিস্টার মুস্তাক আহমেদকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করেছে যুক্তরাজ্যের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অন্যতম সুপ্রতিষ্ঠিত সংগঠন ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)।

বুধবার (১২ আগস্ট) লন্ডনে আয়োজিত এ সংবর্ধনা, আলোচনা ও বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চে ইউকেবিসিসিআই-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, উদ্যোক্তা, পেশাজীবী, কমিউনিটি প্রতিনিধি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে ইউকেবিসিসিআই-এর প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী এম জি মৌলা মিয়া এমবিই সংগঠনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে প্রধান অতিথি কাউন্সিলর ব্যারিস্টার মুস্তাক আহমেদকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুস্তাক আহমেদের নতুন নাগরিক ও জনসেবামূলক দায়িত্বের প্রতি সম্মান জানানোর পাশাপাশি ব্যবসায়ী সমাজ, স্থানীয় সরকার, কমিউনিটি সংগঠন ও অন্যান্য অংশীজনের মধ্যে আরও কার্যকর যোগাযোগ ও সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেনইউকেবিসিসিআই লন্ডন রিজিয়নের জেনারেল সেক্রেটারি জামাল আহমেদ। তিনি অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, ব্যবসা, কমিউনিটি ও স্থানীয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা যত বাড়বে, ততই নতুন সুযোগ সৃষ্টি হবে। তিনি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য আরও কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ইউকেবিসিসিআই-এর প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই যুক্তরাজ্যজুড়ে বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি ব্যারিস্টার মুস্তাক আহমেদ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার নির্বাচিত হওয়ায় ইউকেবিসিসিআই-এর পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিক অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।

তিনি বলেন, ইউকেবিসিসিআই ব্যবসায়ীদের স্বার্থ ও অধিকার তুলে ধরার পাশাপাশি নতুন ও উদীয়মান উদ্যোক্তাদের সহায়তা, নতুন সুযোগ সৃষ্টি, ব্যবসায়িক নেটওয়ার্ক শক্তিশালী করা এবং বৃহত্তর কমিউনিটির উন্নয়নে অবদান রাখার জন্য কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে ইউকেবিসিসিআই ভবিষ্যতেও তার কার্যক্রম আরও সম্প্রসারিত করবে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার মুস্তাক আহমেদ ইউকেবিসিসিআই-এর পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, স্পিকার হিসেবে তাঁর নতুন দায়িত্ব টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন জনগোষ্ঠী, ব্যবসায়ী, উদ্যোক্তা, কমিউনিটি সংগঠন ও স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ তৈরি করেছে। তিনি টাওয়ার হ্যামলেটসের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ব্যবসায়ী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা, নতুন উদ্যোক্তা এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। ব্যারিস্টার মুস্তাক আহমেদ ইউকেবিসিসিআই-এর ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিং, অভিজ্ঞতা বিনিময় ও নতুন সুযোগ তৈরির উদ্যোগের প্রশংসা করেন। তিনি টাওয়ার হ্যামলেটসের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের স্থানীয় অর্থনীতি ও সমাজে অবদানের কথা উল্লেখ করে তাঁদের উদ্যোগ ও সাফল্যকে আরও এগিয়ে নিতে কার্যকর অংশীদারিত্বের ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে ইউকেবিসিসিআই-এর বিভিন্ন রিজিয়ন ও নেতৃত্ব পর্যায়ের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল স্পিকারকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান এবং আঞ্চলিক ব্যবসায়িক নেটওয়ার্ক আরও শক্তিশালী করা ও উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সাউথ ওয়েস্ট রিজিয়নের কনভেনার করিম মিয়া শামীম লন্ডনের বাইরের অঞ্চলের ব্যবসায়ীদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সিনিয়র সাংবাদিক, কমিউনিটি ব্যক্তিত্ব এবং জিএসসি, ইউকের সাবেক প্রেসিডেন্ট কে এম আবু তাহের চৌধুরী ইউকেবিসিসিআই-এর উদ্যোগের প্রশংসা করে ব্যবসায়ী ও কমিউনিটির মধ্যে ঐক্য, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ ব্যবসায়ী সমাজ ও গণমাধ্যমের মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগের ওপর গুরুত্ব দেন এবং বাংলাদেশি ব্যবসা ও উদ্যোক্তাদের সাফল্য বৃহত্তর পরিসরে তুলে ধরার আহ্বান জানান।

লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি আকরামুল হোসাইন ইউকেবিসিসিআই-এর নেটওয়ার্কিং ও ব্যবসায়িক উদ্যোগের প্রশংসা করেন এবং কমিউনিটি ও ব্যবসায়িক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন।

সিনিয়র সাংবাদিক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট এম এ মানান ও দর্পণ টিভি ইউকে প্রতিষ্ঠাতা, রহমত আলী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পাশাপাশি নতুন প্রজন্মকে ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।আরও বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর রিটা বেগম এবং কাউন্সিলর বদরুল চৌধুরী ।

এছাড়াও লন্ডন রিজিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল হান্নান তারাফদার, জয়েন্ট জেনারেল সেক্রেটারি আবদুল আহাদ, মিডল্যান্ডস রিজিয়নের ভাইস প্রেসিডেন্ট জামিরুল ইসলাম সিরাজ এবং ইস্ট অব ইংল্যান্ড রিজিয়নের জেনারেল সেক্রেটারি শাহীন উদ্দিন, মেম্বার ড. নাজিয়া খানম ওবিই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তাঁরা ইউকেবিসিসিআই-এর আঞ্চলিক কার্যক্রম, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ইউকেবিসিসিআই-এর বিভিন্ন রিজিয়নের নেতৃবৃন্দ ও সদস্যদের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী, উদ্যোক্তা, পেশাজীবী, কমিউনিটি প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তাঁদের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি বিস্তৃত ব্যবসায়িক ও কমিউনিটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে পরিণত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ব্যবসা সম্প্রসারণ, নতুন উদ্যোগ, বিনিয়োগ, নেটওয়ার্কিং এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে নেটওয়ার্কিং লাঞ্চ ও কেক কাটার আয়োজন করা হয়। এ সময় অতিথিরা অনানুষ্ঠানিক পরিবেশে নিজেদের মধ্যে মতবিনিময়, নতুন যোগাযোগ স্থাপন এবং ভবিষ্যৎ ব্যবসায়িক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

আয়োজকরা বলেন, এ ধরনের উদ্যোগ প্রতিষ্ঠিত ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা, পেশাজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসে এবং পারস্পরিক অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করে।
ইউকেবিসিসিআই-এর এই আয়োজন যুক্তরাজ্যজুড়ে বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা ও উদ্যোক্তা প্রতিভার বিকাশে আরও সক্রিয় ভূমিকা পালনের সংগঠনটির অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।

ইউকেবিসিসিআই ভবিষ্যতেও ব্যবসায়ী প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, কমিউনিটি সংগঠন এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের সঙ্গে কাজ করে ব্যবসায়িক প্রবৃদ্ধি, নেটওয়ার্কিং, বিনিয়োগ, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে কাজ করে যাবে।

বিশেষ করে টাওয়ার হ্যামলেটস, লন্ডন এবং যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য একটি ইতিবাচক, সহযোগিতামূলক ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি ইউকেবিসিসিআই- তার আঞ্চলিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে।

ইউকে এর আরও খবর
যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top