|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রবাসী হজযাত্রীদের সেবায় যুক্তরাজ্যে ২৫ ট্রাভেলস এজেন্সির নতুন সংগঠন, নেতৃত্বে যারা

প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৬

ওপরে বাঁ থেকে সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হাবীব, সিনিয়র সভাপতি গোলাম কিবরিয়া। নিচে বাঁ থেকে ট্রেজারার আনোয়ার আলী, সহ-সাধারণ সম্পাদক মো. বশীর আহমেদ।

ওপরে বাঁ থেকে সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ হাবীব, সিনিয়র সভাপতি গোলাম কিবরিয়া। নিচে বাঁ থেকে ট্রেজারার আনোয়ার আলী, সহ-সাধারণ সম্পাদক মো. বশীর আহমেদ।

দেশ ডেস্ক, ১৬ আগস্ট ২০২৬:: প্রবাসী বাংলাদেশি হজযাত্রীদের সেবা সহজ করতে যুক্তরাজ্যের ২৫টি ট্রাভেলস এজেন্সির পরিচালকবৃন্দের উদ্যোগে দ্বিতীয়বারের মতো একটি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগস্ট, শুক্রবার সন্ধ্যা ৭টায় লন্ডনের স্টেপনির গ্রান্ড রসইয়ের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ শাহীনের সভাপতিত্বে ও ফুয়াদ আহমেদ চৌধুরীর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা শাহীন।

সভায় সর্বসম্মতিক্রমে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে যুক্তরাজ্যে হজ ও ওমরাহ সেবার সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর নতুন সংগঠনের নাম নির্ধারণ করা হয় প্রবাসী হজ এজেন্সি অ্যাসোসিয়েশন ইউকে (পিএইচএএইউকে)।

নতুন সংগঠনের সভাপতি মনোনীত হয়েছেন আল খিদমাহ ট্যুরস লিমিটেড ডিরেক্টর মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আর রাহমাহ ট্যুরস ইউকের ডিরেক্টর হাজী মোহাম্মদ হাবীব। সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আল সাফা ট্রাভেলস ইউকের ডিরেক্টর মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া। ট্রেজারার হিসেবে দায়িত্ব পেয়েছেন আল কিবলাহ ট্রাভেলস ইউকের ডিরেক্টর আনোয়ার আলী। জয়েন্ট সেক্রেটারি মনোনীত হয়েছেন ফ্লাইভো ট্রাভেলসের ডিরেক্টর মোহাম্মদ বশির আহমেদ।

সভায় বিশেষভাবে ২০২৭ সালের পবিত্র হজ নিয়ে আলোচনা করা হয়। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি হজযাত্রীরা যাতে সহজে, নিরাপদে ও আইনসম্মতভাবে বাংলাদেশি হজ কোটার সুবিধা নিয়ে হজ পালন করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একই সঙ্গে ভবিষ্যতেও এই সুবিধা অব্যাহত রাখা এবং প্রবাসী হজযাত্রীদের জন্য হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও সুশৃঙ্খল করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশি কোটায় হজ পালন সহজ ও সাশ্রয়ী করতে বাংলাদেশ সরকার প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনার ঘোষণা দিয়েছে। এ লক্ষ্যে হজ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে সহজ ও সুন্দরভাবে প্রবাসীদের পবিত্র হজ পালনে কাজ করার বিষয়েও আলোচনা করা হয়।

ইউকে এর আরও খবর
যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসের স্পিকার ব্যারিস্টার মুস্তাক আহমেদকে ইউকেবিসিসিআই’র সংবর্ধনা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটসজুড়ে এ-লেভেল ফলাফলে উচ্ছ্বাস, শিক্ষার্থীদের সাফল্যে গর্বিত পরিবার ও শিক্ষকরা

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের রিলিফ ফান্ড বাসিন্দাদের কাউন্সিল ট্যাক্স বৃদ্ধি থেকে সুরক্ষা দিচ্ছে

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

কমিউনিটির ৫৬ প্রবীণকে নিয়ে ইএলএম সিনিয়র সিটিজেন প্রজেক্টের দিনব্যাপী আনন্দ ভ্রমণ

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

আরো বড় পরিসর ও বর্ণিল আয়োজনে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে ব্রিক লেন কারি ফেস্টিভ্যাল

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

বাসিন্দাদের জন্য ৩,৪০০ নতুন বাড়ি নির্মাণে হাউজিং অংশীজনদের সঙ্গে কাজ করছে টাওয়ার হ্যামলেটস

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

দ্বৈত নাগরিক প্রবাসীদের স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার সুপারিশের প্রতিবাদে লন্ডনে সভা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top