হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০২৬
দেশ ডেস্ক, লন্ডন, ১৩ অক্টোবর ২০২৬: মানসম্মত খাবার পরিবেশন, উন্নত গ্রাহকসেবা এবং পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন পরিবেশে সময় কাটানোর সুযোগ সৃষ্টির অঙ্গীকার নিয়ে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘মিটআপ’ রেস্টুরেন্ট। ১০ অক্টোবর সন্ধ্যায় ২৮ ভ্যালেন্স রোডে অবস্থিত রেস্টুরেন্টটির উদ্বোধন উপলক্ষে এক ভোজসভা ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) প্রেসিডেন্ট ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, বিবিসিসিআইর সাবেক প্রেসিডেন্ট ও বাংলাটাউন গ্রুপের চেয়ারম্যান রফিক হায়দার এবং বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারি তোফাজ্জল মিয়া।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মিটআপ রেস্টুরেন্টের পরিচালক মিজানুর রহমান। এরপর আগত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান রেস্টুরেন্টের পরিচালক আব্দুল ওয়াহিদ, খলিলুর রহমান, জিয়াউল ইসলাম শানুর, জাহেদ হোসেন ও ইফতেখার হোসেন।
ভোজসভায় উপস্থিত থেকে নতুন প্রতিষ্ঠানের সাফল্য, উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট আহাদ চৌধুরী বাবু, জেনারেল সেক্রেটারি আকরামুল হোসেন, রানার টিভির প্রতিষ্ঠাতা আ স ম মাসুম, প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, জয়েন্ট ট্রেজারার এখলাছুর রহমান পাক্কু, অর্গানাইজিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহিন, মিডিয়া ও আইটি সেক্রেটারি ফয়সল মাহমুদ, রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের প্রেসিডেন্ট ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার মোহাম্মদ অহিদ উদ্দিন, চ্যানেল এস-এর রিপোর্টার কামরুল আই রাসেল এবং বাংলাদেশ সেন্টারের লাইফ মেম্বার কবি হাফসা নুর।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের প্রতিষ্ঠাতা এবং এলবি২৪ টিভির হেড অব নিউজ মিছবাহ জামাল।
প্রধান অতিথির বক্তব্যে চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহি ফেরদৌস জলিল বলেন, একটি ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কেবল প্রচার-প্রচারণার ওপর নির্ভর করে না। এর মূল ভিত্তি হচ্ছে পণ্য বা সেবার মান, গ্রাহকের সন্তুষ্টি এবং প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা।
তিনি বলেন, ‘আমাদের মধ্যে অনেকেই ব্যবসা শুরু করার পর খাবারের মান কিংবা গ্রাহকসেবার দিকে যথাযথ নজর না দিয়ে প্রচার-প্রচারণায় বেশি মনোযোগী হয়ে পড়েন। ব্যবসার প্রসারে প্রচারের প্রয়োজন অবশ্যই রয়েছে । কিন্তু তার আগে নিশ্চিত করতে হবে খাবারের গুণগত মান, সুন্দর পরিবেশ এবং গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী সেবা। তিনি নতুন উদ্যোক্তাদের উদ্দেশে ব্যবসায় সততা, আন্তরিকতা, ধারাবাহিকভাবে মান বজায় রাখা এবং গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ব্রিটেনে জন্ম ও বেড়ে ওঠা ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্মই কমিউনিটির ভবিষ্যৎ। এই প্রজন্মের সঙ্গে পারিবারিক বন্ধন সুদৃঢ় রাখা এবং তাদের দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধের সঙ্গে পরিচিত করার জন্য পরিবারবান্ধব পরিবেশ ও মিলনস্থল গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আশরা আশা করি ‘মিটআপ’ রেস্টুরেন্ট কেবল খাবার পরিবেশনের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবেই সীমাবদ্ধ থাকবে না; বরং এটি পরিবার, বন্ধুবান্ধব এবং বিভিন্ন প্রজন্মের মানুষের পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির একটি আকর্ষণীয় মিলনস্থল হিসেবে পরিচিতি লাভ করবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মিটআপ রেস্টুরেন্টের উত্তরোত্তর উন্নতি, ব্যবসায় সাফল্য এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন পরিচালক জাহেদ হোসেন। পরে অতিথিদের সম্মানে আয়োজিত নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


