|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলনে প্রথম কমিটি ঘোষণা : মকিস মনসুর প্রেসিডেন্ট, আশরাফ মিয়া সেক্রেটারী, হেলেন ইসলাম ট্রেজারার

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলনে প্রথম কমিটি ঘোষণা : মকিস মনসুর প্রেসিডেন্ট, আশরাফ মিয়া সেক্রেটারী, হেলেন ইসলাম ট্রেজারার


প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, লন্ডন ১৪ অক্টোবর ২০২৬: ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বৃটেনের বিভিন্ন শহর থেকে ৪ শতাধিক প্রতিনিধি ও কমিউনিটির বিশিষ্টজনের স্বতস্ফুর্ত অংশগ্রহণে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন ১১ অক্টোবর পূর্ব লন্ডনের অট্রিয়াম হলে সফলভাবে সম্পন্ন হয়েছে ।

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং নারী নেত্রী হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই মহা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোহাম্মদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের দুই পৃষ্ঠপোষক সর্বজনাব ডঃ হাসনাত এম হোসেন এমবিই ও কে এম আবু তাহের চৌধুরী। চ‍্যানেল এস এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, গ্রেটার সিলেট কমিউনিটি সাউথ ইস্ট এর চেয়ার হারুনুর রশিদ, কমিউনিটি নেতা নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, মসুদ আহমদ, জামাল হোসেন, শাহ শাফি ও সৈয়দ সায়েম করিমসহ ১০টি রিজিওনাল ও ৮ টি শাখা কমিটির নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত বিশিষ্টজন বক্তব্য রাখেন। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ২০২৬-২৮ সালের জন‍্য নতুন কমিটি গঠণ করা হয়।

নতুন কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর, জেনারেল সেক্রেটারি এম আশরাফ মিয়া এবং ট্রেজারার হেলেন ইসলাম।

সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ শিরোনামে একটি আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত, সিলেটি সংগীত, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা সম্মেলনকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি ছিল রকমারি সুস্বাদু খাবারের আয়োজন । সব মিলিয়ে সম্মেলনটি যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীর এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।

প্রবাসের মাটিতে একখণ্ড সিলেটের আবহ, পারস্পরিক আন্তরিকতা, ভালোবাসা, সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য সম্মিলনে দিনটি অংশগ্রহণকারীদের কাছে স্মরণীয় হয়ে ওঠে।

সম্মেলনে বক্তারা সিলেটবাসী ও প্রবাসীদের বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরেন। তাঁদের দাবির মধ্যে ছিলো সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিদেশি বিভিন্ন এয়ারলাইনের সরাসরি ফ্লাইট চালু, বিমান ভাড়া হ্রাস, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলির সংকট নিরসন, যাত্রী হয়রানি বন্ধ এবং ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা সহ সিলেটবাসীর বিভিন্ন ন‍্যায় সঙ্গত দাবী দাওয়া।

সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেছুর রহমান চৌধুরী, সাবেক স্পীকার আহবাব হোসেন, সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম , কমিউনিটি নেতা সিরাজ হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহনুর আহমদ খান, বৃটিশ বাংলাদেশ ক‍্যাটারার্স এসোসিয়েশনের সভাপতি তোফাজ্জল হোসেন, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, কাউন্সিলার এ কে এম হেলাল, কাউন্সিলার গুলজার আহমদ, বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গুলজার আহমদ খান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সাংবাদিক সাহেদ রহমান, সাংবাদিক সাজিদুর রহমান ও আজিজুল আম্বিয়াসহ সংগঠনের উপদেষ্টাবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

আগামী দু’বছরের জন্য দায়িত্ব অর্পণ করায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে এই সংগঠন নিরলসভাবে কাজ করে যাবে।

ইউকে এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘কমিউনিটি কনভারসেশন’

ইস্ট লন্ডন মসজিদে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘কমিউনিটি কনভারসেশন’

লন্ডনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

লন্ডনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত

লন্ডনে পাইলগাঁও বিএন হাইস্কুলের শতবর্ষপূর্তি উদ্‌যাপন

লন্ডনে পাইলগাঁও বিএন হাইস্কুলের শতবর্ষপূর্তি উদ্‌যাপন

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

হোয়াইটচ্যাপেলের ভ্যালেন্স রোডে ‘মিটআপ’ রেস্টুরেন্টের আনুষ্ঠানিক যাত্রা

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ সফরে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল : রাষ্ট্রপতি, মন্ত্রী, বিরোধীদলের প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top