|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো ২২ নভেম্বর- প্রেস লঞ্চিংয়ে বিস্তারিত তুলে ধরলেন আয়োজকেরা

দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো ২২ নভেম্বর- প্রেস লঞ্চিংয়ে বিস্তারিত তুলে ধরলেন আয়োজকেরা


প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৬

প্রথম আসরের সাফল্যের পর এবার আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬ । আগামী ২২ নভেম্বর রোববার পূর্ব লন্ডনের মে-ফেয়ার ভেন্যুতে দুপুর ১২টা থেকে শুরু হবে এবারের আসর।
১৫ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় কমার্শিয়াল রোডে অবস্থিত লণ্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো এন্ড অ্যাওয়ার্ডস-এর লঞ্চিং অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে অতিথিরা প্রথম বিজনেস এক্সপোর প্রশংসা করেন।
বক্তারা বলেন, কমিউনিটির ছোট-বড় ব্যবসায়ীদের একই ছাদের নিচে নিয়ে এসে বিশ্ব দরবারে তাদের ব্যবসা এবং বাণিজ্যিক চিন্তাভাবনা তুলে ধরার এক অনন্য সুযোগ তৈরী করেছে এই এক্সপো। একই সাথে অ্যাওয়ার্ডস প্রদানের মাধ্যমে তরুণ এবং স্ব স্ব ক্ষেত্রে সফল উদ্যেক্তাদের উৎসাহ ও মূল্যায়নের উদ্যোগকে স্বাগত জানান।অতিথিরা ইউকে বিজনেস এক্সপো এন্ড অ্যাওয়ার্ডস এবং ব্রিটিশ বিজনেস এন্ট্রেপ্রেনার ক্লাবের প্রতিষ্ঠাতা ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হুসাইনের সময়োপযোগী চিন্তা-ভাবনার ভূয়শী প্রশংসা করেন।
কমিউনিটির পরিচিতমুখ এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলর মেঘনা মিনারা উদ্দিনের প্রাণবন্ত সঞ্চালনায় প্রেস লঞ্চিংয়ে স্বাগত বক্তব্য রাখেন ‘ব্রিটিশ বিজনেস এন্ট্রেপ্রেনার ক্লাব’ (বিবেক)-এর প্রতিষ্ঠাতা আকরাম হোসাইন । দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো এন্ড অ্যাওয়ার্ডস-এর বিস্তারিত তুলে ধরে তিনি জানান, উদ্যোক্তাদের জন্য বিশ্বমানের প্ল্যাটফর্ম তৈরি করা এবং তাঁদের ব্যবসাকে স্থানীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রমোট করাই এই এক্সপোর মূল উদ্দেশ্য । এবারের প্রদর্শনীতে উদীয়মান ও প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের জন্য বিশেষ স্টল প্রদর্শনী, বি-টু-বি নেটওয়ার্কিং এবং ব্র্যান্ড প্রেজেন্টেশনের বিশেষ সুযোগ থাকছে । পাশাপাশি ব্যবসার মান ও অবদান বিবেচনা করে মোট ২০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সেরা উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হবে। আর তাই উদ্যোক্তারা সরাসরি সংস্থায় অফিসিয়াল ওয়েবসাইট britishbusinessentrepreneurclub.org.uk ভিজিট করে নিজেদের অথবা পছন্দের প্রতিষ্ঠানের জন্য নমিনেশন জমা বা স্টল বুকিং করতে পারবেন।

এবারের এক্সপো ও অ্যাওয়ার্ডস সরাসরি ‘বিবেক’ এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে এবং এতে পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে সঙ্গে রয়েছে নেলসন কলেজ লন্ডন (এনসিএল), স্ট্র‍্যাটেজিক পার্টনার ইউকে বাংলা মার্কেটপ্লেস বা ইউবিএম, মার্কেটিং পার্টনার কারীওয়ালা মিডিয়া, অফিসিয়াল মিডিয়া পার্টনার ইউকে বাংলা লাইভ নিউজ।
লঞ্চিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেলসন কলেজ লন্ডনের ডাইরেক্টর নাজিম উদ্দিন, এবারের আসরের অন্যতম স্পনসর ওয়ার্ক পার্মিট ক্লাউডের সিইও ব্যারিস্টার লুৎফর রহমান, ইউকে বিজনেস এক্সপো এন্ড এ্যাওয়ার্ডের স্পন্সর এভারার্ড কন্সট্রাকশনের আমিরুল চৌধুরী, বিবিসিসিআই’র প্রেসিডেন্ট মহিব চৌধুরী, বিবিসিএ-এর প্রেসিডেন্ট ডক্টর শাহানুর খান, বিশিষ্ট ব্যবসায়ী মুকিম আহমেদ, কারি লাইফ ম্যাগাজিনের এডিটর সৈয়দ নাহাস পাশা, ইউকে বিসিসিআই লন্ডন রিজিয়নের প্রেসিডেন্ট কামরু আলী, বাংলাদেশ সেন্টার লন্ডনের জেনারেল সেক্রেটারী এবং কার প্লানেটের স্বত্ত্বাধিকারী তফাজ্জল মিয়া, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, লন্ডন এন্ট্রারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশিদ আলী, ইউরো এশিয়া ক্যাশ এন্ড ক্যারির ডাইরেক্টর আবুল লেইছ, বিশিষ্ট ব্যবসায়ী আতিক চৌধুরী, প্রাইড অব এশিয়া ও মেফেয়ার ভ্যানুর সত্ত্বাধিকারী ওয়াজিদ হাসান সেলিম বিইএম, আরিয়ানা ব্যাংকুয়েটিংয়ের এমডি তোফায়েল আহমেদ, নিকাহ স্টুডিও এবং ইভেন্টোর ডাইরেক্টর শাহেদ চৌধুরী, জেএমজি এয়ার কার্গো’র ডাইরেক্টর মনির আহমেদ, হিলসাইড ট্রাভেলস এর ডাইরেক্টর হেলাল খান, বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যারির চেয়ারম্যান রফিক হায়দার, রুপসী রাইসের ডাইরেক্টর আব্দুশ শুকুর খালিসদার, বিশিষ্ট ব্যবসায়ী করিম মিয়া শামীম, বাংলা কার্পেট এন্ড ফার্নিচারের জুবায়ের কিবরিয়া।

অনুষ্ঠানের শুরুতেই প্রথম বছরের ইউবিএম ইউকে বিজনেস এক্সপো এন্ড এ্যাওয়ার্ডসের ওপর একটি ডকুমেন্টারি দেখানো হয়। প্রথম বছরের আয়োজনে প্রায় ৫ হাজারেরও বেশী মানুষের সমাগম ছিল। ছিল নানা পন্যের পঞ্চাশটি স্টল । প্রোডাক্ট লঞ্চিং এবং বিভিন্ন ক্যাটাগরিতে বিজনেস অ্যাওয়ার্ডস প্রদান করা হয়েছে । প্রথম বছরের এ্যাওয়ার্ড বিজয়ীদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সাকসেসফুল বিজনেস অব দ্যা ইয়ার ক্যাটাগরিতে এওয়ার্ড বিজয়ী প্রতিষ্ঠান বাংলা টাউন ক্যাশ এন্ড ক্যারির চেয়ারম্যান রফিক হায়দার, কমিউনিটি চয়েজ এ্যাওয়ার্ডের বিজয়ী প্রতিষ্ঠান গ্রীন মেন্টাল কেয়ার হোমের সিও রোকেয়া হোসেন, ইকো ইনোভেশনের পরিচালক শরিফ ইসলাম।

অনুষ্ঠানে দ্বিতী‍য় ইউকে বিজনেস এক্সপো’র অফিসিয়াল মিডিয়া পার্টনার ইউকে বাংলা লাইভ নিউজের পুরো টিমকে পরিচয় করিয়ে দেন আকরামুল হুসাইন । এ সময় ইউকে বাংলা লাইভ নিউজ-এর দুই পরিচালক সর্বজনাব আব্দুস সামাদ এবং সিদ্দিকুর রহমান জয়নাল আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় বিজনেস এক্সপোকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। একই সময় ইউকে বিজনেস এক্সপো এবং অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের স্বেচ্ছাবেক টিমকেও পরিচয় করিয়ে দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

ইউকে এর আরও খবর
যুক্তরাজ্যকে আবার ইইউতে ফেরাতে চান বার্নহাম

যুক্তরাজ্যকে আবার ইইউতে ফেরাতে চান বার্নহাম

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে : হাসনাত আবদুল্লাহ

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে : হাসনাত আবদুল্লাহ

প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়

প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়

অক্সফোর্ডে ‘অক্সফোর্ড স্ট্রাইকার্স ফ্রেন্ডশিপ কাপ ২০২৬’ অনুষ্ঠিত

অক্সফোর্ডে ‘অক্সফোর্ড স্ট্রাইকার্স ফ্রেন্ডশিপ কাপ ২০২৬’ অনুষ্ঠিত

ক্যানারি ওয়ার্ফে অস্থায়ী আবাসনের জন্যে ১৮০টি নতুন ঘর তৈরী করবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

ক্যানারি ওয়ার্ফে অস্থায়ী আবাসনের জন্যে ১৮০টি নতুন ঘর তৈরী করবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

ক্যাবল স্ট্রিটের ৯০ বছর পূর্তি উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে দুটি প্রদর্শনী চলছে

ক্যাবল স্ট্রিটের ৯০ বছর পূর্তি উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে দুটি প্রদর্শনী চলছে

স্থানীয় কমিউনিটি সংগঠনের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অনুদান, আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর

স্থানীয় কমিউনিটি সংগঠনের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অনুদান, আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর

লন্ডনে অধ্যাপক ডা. হোসাইন আহমদকে সংবর্ধনা

লন্ডনে অধ্যাপক ডা. হোসাইন আহমদকে সংবর্ধনা

যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবুল হাসেমের ইন্তেকাল

যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবুল হাসেমের ইন্তেকাল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top