|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. অক্সফোর্ডে ‘অক্সফোর্ড স্ট্রাইকার্স ফ্রেন্ডশিপ কাপ ২০২৬’ অনুষ্ঠিত

অক্সফোর্ডে ‘অক্সফোর্ড স্ট্রাইকার্স ফ্রেন্ডশিপ কাপ ২০২৬’ অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ২৪ অক্টোবর ২০২৬

দেশ ডেস্ক, ২৪ অক্টোবর ২০২৬:: যুক্তরাজ্যের অক্সফোর্ডে প্রবাসী বাংলাদেশি তরুণদের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘অক্সফোর্ড স্ট্রাইকার্স ফ্রেন্ডশিপ কাপ ২০২৬’। অক্সফোর্ডশায়ার বাংলাদেশি ইয়ুথ কমিউনিটি ক্লাবের উদ্যোগে অক্সফোর্ড স্ট্রাইকার্স স্পোর্টস ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।

২০ অক্টোবর দুপুর ১২টায় টুর্নামেন্টের খেলা শুরু হয়। এতে পাঁচটি দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অক্সফোর্ড স্ট্রাইকার্স এবং রানার্সআপ হয় জয়ন্তা ইউনাইটেড। টুর্নামেন্ট ঘিরে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী পাঁচটি দল হলো—অক্সফোর্ড স্ট্রাইকার্স, জয়ন্তা ইউনাইটেড, অক্সফোর্ড রয়্যাল, অক্সফোর্ড রাইজিং স্টারস এবং গোয়াইনঘাট সমাজকল্যাণ।

অনুষ্ঠানের পুরস্কার বিতরণী ও সমাপনী পর্ব পরিচালনা করেন অক্সফোর্ড স্ট্রাইকার্সের পরিচালক আহমেদ তাহসিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা লতিফুল ইসলাম লিটন, কাউন্সিলর আব্দুল মুবিন, অক্সফোর্ড স্ট্রাইকার্সের পরিচালক জাকারিয়া হোসেন, কমিউনিটি নেতা আমির স্টিভ আলী এবং সান মিয়া।

আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন প্রবাসী বাংলাদেশি তরুণদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার, সামাজিক ঐক্য প্রতিষ্ঠা এবং নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জয়-পরাজয়ের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তাই ছিল এ আয়োজনের অন্যতম প্রধান উদ্দেশ্য।

টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রমের জন্য অক্সফোর্ড স্ট্রাইকার্সের সদস্য ইকবাল, মামুন, লুকমান, আবদুল্লাহ, মুন্না, ইউসুফ, ফারহান, বুরহান, হাফিজুর, আল আমিন ও রিদওয়ান-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকেরা।

আয়োজকেরা অংশগ্রহণকারী সব দল, অতিথি, খেলোয়াড়, সমর্থক ও কমিউনিটির সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতে আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন করার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

ইউকে এর আরও খবর
যুক্তরাজ্যকে আবার ইইউতে ফেরাতে চান বার্নহাম

যুক্তরাজ্যকে আবার ইইউতে ফেরাতে চান বার্নহাম

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে : হাসনাত আবদুল্লাহ

আইজিপিকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে হবে : হাসনাত আবদুল্লাহ

প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়

প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত বিদায়

দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো  ২২ নভেম্বর- প্রেস লঞ্চিংয়ে বিস্তারিত তুলে ধরলেন আয়োজকেরা

দ্বিতীয় ইউকে বিজনেস এক্সপো ২২ নভেম্বর- প্রেস লঞ্চিংয়ে বিস্তারিত তুলে ধরলেন আয়োজকেরা

ক্যানারি ওয়ার্ফে অস্থায়ী আবাসনের জন্যে ১৮০টি নতুন ঘর তৈরী করবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

ক্যানারি ওয়ার্ফে অস্থায়ী আবাসনের জন্যে ১৮০টি নতুন ঘর তৈরী করবে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

ক্যাবল স্ট্রিটের ৯০ বছর পূর্তি উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে দুটি প্রদর্শনী চলছে

ক্যাবল স্ট্রিটের ৯০ বছর পূর্তি উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে দুটি প্রদর্শনী চলছে

স্থানীয় কমিউনিটি সংগঠনের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অনুদান, আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর

স্থানীয় কমিউনিটি সংগঠনের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অনুদান, আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর

লন্ডনে অধ্যাপক ডা. হোসাইন আহমদকে সংবর্ধনা

লন্ডনে অধ্যাপক ডা. হোসাইন আহমদকে সংবর্ধনা

যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবুল হাসেমের ইন্তেকাল

যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবুল হাসেমের ইন্তেকাল

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top