|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘দু’টি মানুষের জন্য এদেশের উন্নয়ন ও অর্জন সম্ভব হয়েছে’

‘দু’টি মানুষের জন্য এদেশের উন্নয়ন ও অর্জন সম্ভব হয়েছে’

প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৫

1347
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অর্জন দু’টি মানুষের জন্য সম্ভব হয়েছে। ওই দুই মানুষের মধ্যে একজন হলেন স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উন্নয়নের জন্য অপরজন হলেন বঙ্গবন্ধুরই সুযোগ্য কন্যা শেখ হাসিনা।

আজ নোয়াখালীর সোনাপুর-জোরালগঞ্জ সড়কে ৫০ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন মেলায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ও অর্থনৈতিক যে উন্নয়ন সাধিত হয়েছে তা সম্ভব হয়েছে দক্ষ হাতে প্রশাসন পরিচালনা এবং তাঁর সংগ্রামী নেতৃত্বের কারণেই। তিনি বলেন, পঁচাত্তর-পরবর্তী বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও দেশ পরিচালনায় যে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন, এতে গত ৪০ বছরের সংগ্রামী ও সফলতার নেত্রী হিসেবে নিজেকে সকলের কাছে পরিচিত করে তুলতে পেরেছেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের গত ৪০ বছরের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই সবচেয়ে সংগ্রামী ও সফল রাজনীতিবিদ হিসেবে বিশ্বব্যপী সুনাম অর্জন করেছেন।

এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী নোয়াখালী-লক্ষ্মীপুর-চাঁদপুর-বরিশালসহ দক্ষিণাঞ্চলের লোকজনের দ্রুততম সময়ে ও কম দূরত্বে বন্দরনগরী চট্টগ্রামে যাওয়া-আসার পথে ফেনী নদীর ওপর সোনাগাজী-ওলামাবাজার- চরদরবেশ-কোম্পানীগঞ্জ সড়কে ৫শ’ মিটার দীর্ঘ সেতুর আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন।

এ সময় সড়ক বিভাগের কর্মকর্তা, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
মন্ত্রী সেখানে বলেন, এই সোনাপুর-জোরালগঞ্জ সড়ক নির্মাণের ফলে যাতায়াত ব্যবস্থার সুগম ও যানজট নিরসন হবে।

প্রচ্ছদ এর আরও খবর
রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

নারীর ঘরে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনকে গুম : শেখ হাসিনাসহ আসামি হচ্ছেন ৭ জন

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

পুলিশের পোশাকে অভিযানে বাদী, ছাদ থেকে ফেলে ছাত্রদল নেতাকে হত্যার অভিযোগ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top