|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ক্লাস-ভর্তি চালিয়ে যাওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ক্লাস-ভর্তি চালিয়ে যাওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৫

1406
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি বিবেচনার জন্য সরকার ইতোমধ্যে ‘বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করেছে। শিক্ষা মন্ত্রণালয়ও শিক্ষকদের স্বার্থ দেখছে। শিক্ষকদের অসন্তোষ বা উত্তেজনা থাকার কোনো কারণ নেই। নিয়মিত ক্লাস কার্যক্রম চালিয়ে যাবেন, ভর্তি পরীক্ষা চালিয়ে যাবেন- অনুরোধ জানাই।’ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বেতন ও পদমর্যাদা নিয়ে শিক্ষকদের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার সম্মানজনক সমাধান হবে, আশা করছি। এ বিষয়ে সরকারও আন্তরিক।’

মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার নিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করেছি মেডিকেল কলেজে ভর্তি নিয়ে একটি জটিলতা সৃষ্টি হয়েছে। মেডিকেলে ভর্তি কার্যক্রমের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই। এটা সম্পূর্ণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।’

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়েছে- এমন অভিযোগ এনে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন। সেই সঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদার সঙ্গে নির্ধারিত বেতন কাঠামোসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে।

এ সংক্রান্ত দাবি দাওয়া পূরণের লক্ষে গত ১৬ সেপ্টেম্বর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির নাম দেয়া হয়েছে বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

প্রচ্ছদ এর আরও খবর
সুনামগঞ্জে এমপির গলায় রামদা ধরে দলিলে সই নেন সৎভাইয়েরা—অভিযোগে স্ত্রীর মামলা

সুনামগঞ্জে এমপির গলায় রামদা ধরে দলিলে সই নেন সৎভাইয়েরা—অভিযোগে স্ত্রীর মামলা

সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু : শোকে স্তব্ধ আত্রাই

সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু : শোকে স্তব্ধ আত্রাই

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

এনটিআরসিএ নাকি ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ, শিক্ষামন্ত্রী বললেন— সিদ্ধান্ত হয়নি

এনটিআরসিএ নাকি ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ, শিক্ষামন্ত্রী বললেন— সিদ্ধান্ত হয়নি

১৯৭১ ও ২০২৪-এর শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯৭১ ও ২০২৪-এর শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মুক্তিতে বাধা নেই, সব মামলায় জামিন পেলেন বিচারপতি খায়রুল হক

মুক্তিতে বাধা নেই, সব মামলায় জামিন পেলেন বিচারপতি খায়রুল হক

জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দেন হাসিনা

জুলাই গণঅভ্যুত্থানে হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দেন হাসিনা

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top