|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ’

‘প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ’

প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫

1468
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান বলেছেন ‘দুই বিদেশী নাগরিক হত্যায় বিএনপি-জামায়াতের হাত রয়েছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে জাতি হতাশ। তিনি বলেন,সরকারের নজিরবিহীন ব্যর্থতা ঢাকা দেবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এ হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াতের হাত রয়েছে বলে বক্তব্য দিচ্ছেন। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজ এক বিবৃতিতে তিনি বলেন, ইতালীয় নাগরিক হত্যার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কাউকে সনাক্ত করতে পারেনি। তাদের উচিত ছিল বিদেশী নাগরিকদের নিরাপত্তা আরো জোরদার করা। অথচ লোক দেখানো কিছু তৎপরতা ছাড়া কার্যত:কোন পদক্ষেপ নেয়া হয়নি। ফলে ৫ দিনের মাথায় আবার জাপানি এক নাগরিককে হত্যা করা হলো। খুনি চিহ্নিত হওয়ার আগেই স্বয়ং প্রধানমন্ত্রী যখন এ হত্যাকা-ে বিএনপি-জামায়াতের হাত রয়েছে মর্মে বক্তব্য দেন। তখন কি প্রকৃত খুনিদের চিহ্নিত করা আদৌ সম্ভব? তিনি বলেন, দেশবাসী আশা করেছিল নিরপেক্ষ তদন্ত করে সরকার দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। কিন্তু সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ হয়েছে। জামায়াত নেতা বলেন, আমরা এখনও আশা করি, প্রধানমন্ত্রী দেশ ও জাতির স্বার্থে কারো ওপর অযথা দোষ না চাপিয়ে নিরপেক্ষ এবং অর্থবহ তদন্তের মাধ্যমে খুনিদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন।

প্রচ্ছদ এর আরও খবর
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

কর্নেল অলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় ঐক্যের

দেশে ফিরল বিমানের সেই ফ্লাইট

দেশে ফিরল বিমানের সেই ফ্লাইট

রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

পঞ্চগড়ে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, প্রতিবাদে ভারতীয়কে ধরে আনলো গ্রামবাসী

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

৪র্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top