|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. জামায়াতকে ‘সন্দেহ’ করছে ভারতীয় গোয়েন্দারা

জামায়াতকে ‘সন্দেহ’ করছে ভারতীয় গোয়েন্দারা

প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০১৫

বাংলাদেশে সম্প্রতি দুই বিদেশিকে হত্যাকাণ্ডে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) নয়, বরং জামায়াতে ইসলামীর ‘বিদ্রোহীরা’ জড়িত থাকতে পারে বলে দাবি করেছেন ভারতের গোয়েন্দা কর্মকর্তারা। দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ঢাকায় ইতালীয় নাগরিক চেজারি তাভেল্লা ও রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশির হত্যায় আইএসের জড়িত থাকার কারণ খুঁজে পাচ্ছেন না গোয়েন্দারা।

টাইমস অব ইন্ডিয়াকে ভারতের এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘সামনে জামায়াতের আরও কয়েকজন শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝোলানো হতে পারে। এদের মধ্যে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মতিউর রহমান নিজামীর আপিল শুনানির পর্যায়ে রয়েছে।’

তিনি বলেন, ‘পশ্চিমা বিশ্বের নজর কাড়তেই বিদেশীদের ওপর হামলা হয়েছে বলে মনে হচ্ছে। তাছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে আইএসের উপস্থিতি প্রমাণ করাটাও একটা উদ্দেশ্য।’

ওই ভারতীয় গোয়েন্দার দাবি, ‘জামায়াত নিজেদের জঙ্গিদের দিয়ে এসব কাজ করিয়ে তার দায় আইএসের ওপর চাপানোর চেষ্টা করতে পারে। এর মধ্যে দিয়ে তাৎক্ষণিকভাবে পশ্চিমা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে এবং হাসিনা সরকার আইনশৃঙ্খলা রক্ষায় অকার্যকর- তা প্রমাণ করার চেষ্টা হতে পারে।’

ভারত সরকারের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা বলেন, জঙ্গিগোষ্ঠী আইএসের কার্যক্রম বিশ্বজুড়ে। এখন জামায়াত হত্যাকাণ্ডের সঙ্গে চরমপন্থীদের সম্পৃক্ত করছে, যেন এটি আইএসের কাজ বলে প্রতীয়মান হয়। এটি তাৎক্ষণিকভাবে পশ্চিমা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। জামায়াতের পরবর্তী পরিকল্পনা হতে পারে—শেখ হাসিনার সরকারকে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হিসেবে দেখানো।

নাম প্রকাশ না করে একজন গোয়েন্দা কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, একমাত্র যে ব্যাখ্যাটি পাওয়া যায় তা হলো, জামায়াত সংশ্লিষ্টতা। দলটি নিজ ভূমিতে বিদেশি হত্যার মাধ্যমে হাসিনা সরকারকে আঘাত করছে। এর কারণ হতে পারে হাসিনা সরকারকে পেছনে ফেলা। আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্যতার লক্ষ্যে দলটি কয়েক বছর ধরে নিজেদের কার্যক্রম নিয়ন্ত্রণে রেখেছে।

1444148979_times

প্রচ্ছদ এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top