|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. সরকারের গদি কেউ রক্ষা করতে পারবে না: সাকি

সরকারের গদি কেউ রক্ষা করতে পারবে না: সাকি


প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৫

ঢাকা: এ সরকার যদি সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করে তখন সরকারের গদি কেউ রক্ষা করতে পারবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকী।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বামমোর্চা আয়োজিত সুন্দরবন রক্ষায় রামপাল কয়লা ভিত্তিক প্রকল্প বাতিলের দাবিতে ১৬ থেকে ১৮ অক্টোবর ঢাকা-সুন্দরবন রোডমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ কথা বলেন।

জুনায়েদ সাকী বলেন, সরকার যখন শুধু নিজের গদি নিয়ে ভাবে তখনই কেবল জনগণ ও দেশের স্বার্থবিরোধী পরিবেশ ধ্বংসকারী এমন প্রকল্প বাস্তবায়ন করে। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করলে সরকার জনগণের মাঝে পরিবেশ ধ্বংসকারী ও জানমালের লুন্ঠনকারী হিসেবে চিহ্নিত হবে।

এসময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তেল-গ্যাস-বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, আপনি এক হাতে সুন্দরবনের মৃত্যু পরোয়ানা জারি করবেন অন্য হাতে চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরষ্কার গ্রহণ করবেন আমরা তা মেনে নিতে পারি না।

আনু মোহাম্মদ বলেন, সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণার ওপর দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছে সরকারের সুন্দরবন ধ্বংসকারী এ প্রকল্প। যে সুন্দরবন বাংলাদেশকে প্রাকৃতিক প্রতিকূলতা থেকে রক্ষা করে সে সুন্দরবন ধ্বংস করলে এ দেশ অরক্ষিত হয়ে পরবে। উন্নয়ন নয়, এটি একটি ধ্বংস প্রকল্প।

তিনি বলেন, যে প্রধানমন্ত্রী মুখে বলেন পরিবেশ ধ্বংসকারী কোন প্রকল্প আমরা এ দেশে বাস্তবায়ন করবো না তিনিই সুন্দরবন ধ্বংস করা প্রকল্প হাতে নিয়েছেন। আবার জাতিকে সে প্রকল্প সম্পর্কে জাতিকে ভুল তথ্যও দিচ্ছেন।

এ প্রকল্পের মধ্যে দিয়ে সুন্দরবনের মৃত্যু পরোয়ানা জারি করতে যাচ্ছে এ সরকার এমন মন্তব্য করে প্রকল্পটি বাতিলের জোর দাবি জানান এই অর্থনীতিবিদ।

রোডমার্চে সংহতি প্রকাশ করে কলামিষ্ট ও পরিবেশবাদি সৈয়দ আবুল মকসুদ বলেন, যদি হারিকেন জ্বালিয়ে থাকতে হয় তাতেও রাজি আছি কিন্তু সুন্দরবনকে ধ্বংস করার বিদ্যুৎ আমরা চাই না।কারণ দেশে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প থাকলেও সুন্দরবনের কোন বিকল্প নাই। দেশের স্বার্থ জনগণকে উপেক্ষা করে কিছু স্বার্থান্বেসীর পক্ষে সরকারের এ প্রকল্প কেউ মেনে নেবে না।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, জ্বালানী বিশেষজ্ঞ বি ডি রহমুল্লাহ, বাসদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইয়াসীন মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক আকমল হোসেন, বিপ্লবী গণতান্ত্র্রিক পার্টির আহ্বায়ক মোশরেফা মিশু প্রমুখ।
সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সুন্দরবন অভিমুখে শুরু হয় এ রোডমার্চ।

1444982852_image_279749.14

প্রচ্ছদ এর আরও খবর
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

জুলাই অভ্যুত্থান দমনে ব্যবহৃত হয় ৩ লাখের বেশি গুলি

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

তারেক রহমানকে ভারত সফর ও ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে রূপান্তরের দাবিতে যুক্তরাজ্যে বিশেষ সভা

সুনামগঞ্জে এমপির গলায় রামদা ধরে দলিলে সই নেন সৎভাইয়েরা—অভিযোগে স্ত্রীর মামলা

সুনামগঞ্জে এমপির গলায় রামদা ধরে দলিলে সই নেন সৎভাইয়েরা—অভিযোগে স্ত্রীর মামলা

সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু : শোকে স্তব্ধ আত্রাই

সৌদিতে ১৬ বাংলাদেশির মৃত্যু : শোকে স্তব্ধ আত্রাই

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

‘র’ প্রধান পরাগ জৈন ঢাকায়

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

এক নৌকায় রেকর্ড ২৩০ অভিবাসী নিয়ে ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে

এনটিআরসিএ নাকি ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ, শিক্ষামন্ত্রী বললেন— সিদ্ধান্ত হয়নি

এনটিআরসিএ নাকি ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগ, শিক্ষামন্ত্রী বললেন— সিদ্ধান্ত হয়নি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top