|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০২৬

দেশ ডেস্ক, ১১ আগস্ট ২০২৬:: যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীদের সংগঠন বড়লেখা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) লন্ডনের রেডব্রিজ স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত প্রতিযোগিতায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অর্ধশতাধিক দল অংশ নেয়। খেলাধুলার পাশাপাশি এ আয়োজন প্রবাসীদের মিলনমেলা ও সৌহার্দ্যের এক প্রাণবন্ত আসরে পরিণত হয়।

পুরো টুর্নামেন্টজুড়ে ছিল টানটান উত্তেজনা, দৃষ্টিনন্দন শট, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই এবং খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য। প্রতিটি ম্যাচ উপভোগ করতে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদেরও ছিল ব্যাপক উপস্থিতি। খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করাই ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

প্রতিযোগিতায় লুটনের নাজ রহমান ও সামি জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানারআপ হন লন্ডনের মাহবুব খান ও আলিম জুটি। তৃতীয় স্থান লাভ করেন সোহেল ও মাসুম জুটি এবং চতুর্থ স্থান অর্জন করেন ফরহাদ ও ডিনেশ জুটি।

বড়লেখা ফাউন্ডেশন ইউকের প্রধান উপদেষ্টা আতা রহমানের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও নগদ প্রাইজমানি তুলে দেন অতিথিরা।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাবিবুর রহমান, ব্যারিস্টার খালেদ নূর, মারুফ আহমেদ এবং লন্ডন স্পোর্টিফের ট্রেজারার আতিকুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান জামাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান শাহিন ইকবাল, সভাপতি ফয়ছল রহমান, সাধারণ সম্পাদক এম নজমুল ইসলাম, কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম বাবলু, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম নজু, সহ-সভাপতি কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম, প্রযুক্তি ও শিক্ষা বিষয়ক সম্পাদক শাহেদ উদ্দিন এবং ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক আকবর হোসেন।

টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন জনপ্রিয় ক্রীড়া সংগঠক আতা রহমান। বিশেষ সহযোগিতায় ছিলেন হাবিব আহমেদ।

অনুষ্ঠানের শেষে বড়লেখা ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে টুর্নামেন্ট সফল করতে সহযোগিতা করা সকল খেলোয়াড়, দর্শক, স্পন্সর ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ্য, বড়লেখা ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষা, মানবকল্যাণ ও বিভিন্ন জনহিতকর কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

সাউন্ডটেক ক্যারাম ক্লাবের গোল্ড কাপ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের ৯০ বছর: পূর্ব লন্ডনে স্মরণ করা হলো ঐতিহাসিক ‘ব্যাটল অব ক্যাবল স্ট্রিট’

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

লন্ডনে পাঞ্জেরী প্রকাশিত তিন গ্রন্থ ও অনলাইন বুকশপের উদ্বোধন

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

আকাশে ফের আতঙ্ক : ফ্লাই দুবাইয়ের পর ২৮ হাজার ফুট নিচে নামল ব্রিটিশ এয়ারওয়েজের বিমান

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

লন্ডনে এমপি সরোয়ার আলমগীরকে ফটিকছড়ি কমিউনিটি ইউকের গণসংবর্ধনা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top