|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ‘নির্বাচন করতে না দিলে এক মাসের মধ্যে সরকার পতন’

‘নির্বাচন করতে না দিলে এক মাসের মধ্যে সরকার পতন’

প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৫

টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে এক মাসের মধ্যে সরকারের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, আমাকে যদি নির্বাচন করতে দেয়া না হয়, নির্বাচনে যদি জালিয়াতির মাধ্যমে গামছাকে পরাজিত করা হয়, তবে আগামী এক মাসের মধ্যে এই সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ। রোববার টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন। তিনি বলেন, আমাকে নির্বাচন থেকে দূরে রাখার জন্য নির্বাচনী শিডিউল পরিবর্তন করা হয়েছে। ব্যাংক ছলনার আশ্রয় নিয়েছে। হাইকোর্ট আমার মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দেয়ার পর নির্বাচন কমিশন সুপ্রিম কোর্র্টে আপিল করেছে। আমার সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এত ভয় কিসের? কাদের সিদ্দিকী বলেন, ব্যাংকের হাজার কোটি টাকা ঋণ নিয়েও যারা পরিশোধ করে না, তারা ঋণখেলাপি হয় না। অথচ আমাকে আজ ঋণখেলাপি বলা হয়, মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধুর পায়ের কাছে যে অস্ত্র জমা দিয়েছিলাম, বর্তমান বাজারে সেগুলোর দাম কয়েক হাজার কোটি টাকা। ডা. শামসুল আলম তোতার সভাপতিত্বে সমাবেশে কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, এডভোকেট রফিকুল ইসলাম, হাসমত আলী নেতা, হাবিবুন নবী সোহেল, আব্দুল হাই খান নিয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রচ্ছদ এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top