|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. লামায় যৌতুকের দাবিতে স্কুল-শিক্ষিকাকে হত্যা

লামায় যৌতুকের দাবিতে স্কুল-শিক্ষিকাকে হত্যা

প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫

2093
বান্দরবানের লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাইক্যচিং মার্মাকে ১২ লক্ষ টাকার যৌতুকের দাবিতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।

প্রসঙ্গত, শুক্রবার রাত নয়টার দিকে লামা উপজেলার সমিল পাড়ায় স্কুল-শিক্ষিকা মাইক্যচিং মার্মাকে (২৮) জবাই করে হত্যা করেছে তার স্বামী থোয়াইশৈমং মার্মা (৩৪)। এদিনই আটক থোয়াইশৈমং পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছেন। তিনি পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এরই মধ্যে নিহতের ভাই সুইনুমং মার্মা বাদী হয়ে থোয়াইশৈমং মার্মাকে আসামি করে হত্যা মামলা করেছে।

সুইনুমং মার্মা জানান, যৌতুকের জন্য প্রায়ই স্কুলশিক্ষিকা মাইক্যচিং মার্মাকে স্বামী থোয়াইশৈমং মার্মা নির্যাতন করতেন। কারিতাস সিঁড়ি প্রকল্পে কর্মরত থোয়াইশৈচিং মার্মা সরকারি চাকরির জন্য ১২ লক্ষ টাকা যৌতুক হিসেবে স্ত্রীর কাছে দাবি করে আসছিলেন। এনিয়ে গত ২০দিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। মাইক্যচিং মার্মা গত ১৯ সেপ্টেম্বর কাল্ব থেকে এক লক্ষ ১০ হাজার টাকা ঋণ নিয়ে তার স্বামীকে দেন। যৌতুকের বাকি অর্থ পরিশোধে মাক্যিচিংকে আরো চাপ দেয়া হলে দুজনের মধ্যে কলহ চরম আকার ধারণ করে। এরই ধারাবাহিক জেরে ওই স্কুলশিক্ষিকাকে নৃশংসভাবে হত্যা করে তার স্বামী।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক অভিজিৎ দাস জানান, আদালতের অনুমতি নিয়ে শীঘ্রই থোয়াইশৈমং মার্মাকে জিজ্ঞাসাবাদ করা হবে। শনিবার বিকেলে মাইক্যচিং মার্মার লাশ চমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশ কারও স্বার্থে নয়, প্রয়োজনের ভিত্তিতে বিমান কিনবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top