|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৭

উত্তর কোরিয়ার সঙ্গে টানা উত্তেজনার মধ্যেই আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বিমান বাহিনীর ঘাঁটি থেকে বুধবার স্থানীয় সময় রাত ১২টা ৩ মিনিটে ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।

ব্রিটেনের প্রভাবশালী দৈনিক টাইমস এক প্রতিবেদনে বলছে, নিরস্ত্র আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র মিনিটম্যান-৩ এর পরীক্ষা চালিয়েছে ওয়াশিংটন। প্রশান্ত মহাসাগরের একটি নির্দিষ্ট টার্গেটে ওই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

টাইমস বলছে, লস অ্যাঞ্জেলসের ১৩০ মাইল উত্তর-পশ্চিমের ভ্যান্ডেনবার্গ বিমান ঘাঁটি থেকে স্থানীয় সময় বুধবার রাতে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

মার্কিন বিমান বাহিনী এক বিবৃতিতে বলছে, অস্ত্র ব্যবস্থার কার্যকারিতা, প্রস্তুতি এবং উপযোগিতা যাচাইয়ের অংশ হিসেবে ওই পরীক্ষা চালানো হয়েছে। ৩০ স্পেস উইংয়ের কমান্ডার কর্নেল জন মস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মার্কিন পারমাণবিক শক্তির অবস্থা যাচাই ও জাতীয় পারমাণবিক সক্ষমতা প্রদর্শন করতে মিনিটম্যান-৩’র পরীক্ষা চালানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ৪ হাজার মাইল দূরের মার্শাল দ্বীপপুঞ্জের কেওয়াজালেইন এলাকার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মিনিটম্যান। মস বলেছেন, অপর একটি মিনিটম্যান-৩’র সফল পরীক্ষা চালানোর জন্য বিমান বাহিনীর গ্লোবাল স্ট্রাইক কমান্ডের সঙ্গে আবারও কাজ করতে প্রস্তুত আছে দল-ভি।

মিনিটম্যান-৩’র পরীক্ষা চালানোর পর তিনি বলেন, আমরা ৫৭৬তম ফ্লাইট টেস্ট স্কোয়াড্রনের পুরুষ ও নারীদের সঙ্গে এ কাজে যৌথভাবে অংশ নেয়ার দীর্ঘ ইতিহাসের জন্য গর্বিত।

প্রচ্ছদ এর আরও খবর
সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, খালাস ২

সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, খালাস ২

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

লংমার্চ ও মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের

লংমার্চ ও মহাসমাবেশের ঘোষণা জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’

‘আমরা কাউকে অসম্মান করতে আসিনি, জনগণের দাবি নিয়ে এসেছি’

জুলাইয়ে সড়কে নিহত ৪১৬ জন

জুলাইয়ে সড়কে নিহত ৪১৬ জন

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

সিটি করপোরেশনের চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

সিটি করপোরেশনের চার কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

শেখ হাসিনাকে ভারতে সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশের ক্ষোভ

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top