|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ৩২ কোটি মানুষ হেপাটাইটিস বি ও সিতে আক্রান্ত

৩২ কোটি মানুষ হেপাটাইটিস বি ও সিতে আক্রান্ত

প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০১৭

বিশ্বে প্রায় ৩২ কোটি মানুষ ঘাতকব্যাধি হেপাটাইটিস বি ও সি-তে আক্রান্ত। ২০১৫ সালে এ রোগে প্রায় ১৩ লাখ ৪০ হাজার মানুষ মারা যায়। এছাড়া ভাইরাসজনিত এ রোগে মৃত্যুহার ক্রমাগত বেড়েই চলছে। গতকাল শুক্রবার জাতিসংঘ এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে হেপাটাইটিস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাম্প্রতিক প্রতিবেদনে পরিস্থিতিকে জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি উল্লেখ করে ‘জরুরি পদক্ষেপ’ গ্রহণের জন্য বলা হয়েছে। ২০০০ থেকে ২০১৪ সালে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সাধারণত হেপাটাইটিসের লক্ষণ খুব বেশি স্পষ্ট হয়ে ধরা দেয় না। কিন্তু টাইপ বি ও সি-এর কারণে লিভার সিরোসিস ও ক্যান্সার হতে পারে। রোগটি সম্পর্কে সচেতনতার অভাবে হেপাটাইটিস দ্রুত ছড়িয়ে পড়ছে।

হেপাটাইটিস বি আক্রান্তদের মধ্যে মাত্র ৯ শতাংশ তাদের সংক্রমণ সম্পর্কে জানে। অন্যদিকে মাত্র ২০ শতাংশ হেপাটাইটিস সি আক্রান্ত নিজেদের পরিস্থিতি সম্পর্কে সচেতন।

এক বিবৃতিতে ডব্লিউএইচও জানিয়েছে, প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে হেপাটাইটিস বি-এর প্রাদুর্ভাব বেশি, যার মধ্যে রয়েছে চীন, মালয়েশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো। এ অঞ্চলের প্রায় সাড়ে ১১ কোটি মানুষ এ ভাইরাসে আক্রান্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য-উপাত্তে বলা হয়েছে, হেপাটাইটিস ‘সি’ সাধারণত অনিরাপদ ইনজেকশন ব্যবহারের জন্য হয়ে থাকে এবং মাদকসেবীদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। এখন পর্যন্ত এই রোগের কোনো ভ্যাকসিন নাই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০৩০ সাল নাগাদ বিশ্বব্যাপী ‘হেপাটাইটিস’ আক্রান্তদের ৮০ শতাংশকে চিকিৎসা সুবিধার আওতায় আনার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

প্রচ্ছদ এর আরও খবর
আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

আপসানা বেগমের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্টারি প্রতিনিধিদল বাংলাদেশে

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

চট্টগ্রামে বিভিন্ন থানার ৭০০ পুলিশের বিরুদ্ধে পরোয়ানা

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় পাচার, গ্রেফতার ২

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

চুনারুঘাট থানায় ১২ দিনে ৪ পুলিশ প্রত্যাহার

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

সরকারের সিদ্ধান্ত গরিবের পেটে লাথি মারার সাক্ষী ডিমের দাম: নাহিদ ইসলাম

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

অক্টোবরের পাঁচ দিনে এলো ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকে’র সফল বার্ষিক চ্যারিটি ডিনার অনুষ্ঠিত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top