|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ডায়ানার শেষ ফোন ভুলতে পারেন না দুই প্রিন্স

ডায়ানার শেষ ফোন ভুলতে পারেন না দুই প্রিন্স

প্রকাশিত হয়েছে : ২৭ জুলাই ২০১৭

দেশ ডেস্ক, ২৭ জুলাই : যুক্তরাজ্যের রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি। তাঁদের মা প্রিন্সেস ডায়ানা মারা গেছেন ২০ বছর আগে। মায়ের অভাব ভুলতে পারা সহজ নয়। তারপরও একটি কষ্ট রয়ে গেছে দুই ভাইয়ের মনে। আরও একটু কথা না বলে, মায়ের শেষ ফোনটি যে তাঁরা কেটে দিয়েছিলেন তড়িঘড়ি করে! ১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন ডায়ানা। তাঁর দুই ছেলেই তখন কিশোর। উইলিয়ামের বয়স ১৫ আর হ্যারির ১২ বছর। ডায়ানার মৃত্যুর ২০ বছর পূর্তি উপলক্ষে একটি প্রামাণ্যচিত্র তৈরি করেছে আইটিভি। এতে মাকে নিয়ে কথা বলেছেন দুই ভাই। মায়ের সঙ্গে তাঁদের কিছু অপ্রকাশিত ছবিও আছে, যেগুলোর ডায়ানার ব্যক্তিগত অ্যালবামের। হ্যারি বলেন, ‘যতটুকু আমি স্মরণ করতে পারি, মায়ের সঙ্গে শেষ ফোনালাপটি খুবই সংক্ষিপ্ত ছিল। এর জন্য বাকি জীবন আফসোস থাকবে আমার।’

আর তাঁর বড় ভাই উইলিয়াম বলেন, ‘মায়ের সঙ্গে শেষ ফোনালাপের কথা খুব ভালোভাবেই আমার মনে রয়েছে। স্কটল্যান্ডে রানির বালমোরাল প্রাসাদে অন্য ভাইবোনদের সঙ্গে খেলছিলাম দুই ভাই। এ সময় আসে মায়ের ফোন। হ্যারি ও আমি তাড়াতাড়ি বিদায় দেওয়ার জন্য মরিয়া ছিলাম।’ দুই ভাই বলেছেন, মা তাঁদের ‘দুষ্টুমি’ করতে উৎসাহ দিতেন, লুকিয়ে লুকিয়ে খেতে দিতেন মিষ্টি-মণ্ডা। মা ছিলেন ‘সবভাবেই পুরোপুরি একটা শিশু’, যিনি বুঝতেন, ‘রাজপ্রাসাদের বাইরের বাস্তব জীবন’। এর বাইরে মায়ের সঙ্গে শৈশব স্মৃতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল উইলিয়াম-হ্যারির কাছে। এতে উঠে এসেছে ডায়ানার সম্পর্কে অজানা কিছু কথাও।

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top