|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বৃস্টলে ছাত্রের সঙ্গে যৌনতা, নিষিদ্ধ হলেন শিক্ষিকা

বৃস্টলে ছাত্রের সঙ্গে যৌনতা, নিষিদ্ধ হলেন শিক্ষিকা

প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৭

দেশ ডেস্ক, ২৭ জুলাই : শিক্ষা সফরের সময় বিমানের শৌচাগারে ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক করার দায়ে এক শিক্ষিকাকে শিক্ষকতা পেশায় নিষিদ্ধ করা হয়েছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বৃটেনের বৃষ্টলের একটি স্কুলের শিক্ষিকা এলিয়ানর উইলসন (২৮)। শিক্ষা সফরের সময় ফ্লাইটে বসে এক ছাত্রকে চুমো খান তিনি। ছাত্রের সঙ্গে অ্যালকোহল পান করেন। পরে শৌচাগারে গিয়ে ওই ছাত্রের সঙ্গে যৌন সম্পর্ক করেন। ওই ছাত্রের সঙ্গে তাঁর এই সম্পর্ক চলছিল বেশ কিছুদিন ধরেই। এই ঘটনায় দেশটির ন্যাশনাল কলেজ ফর টিচিং অ্যান্ড লিডারশিপের (এনসিটিএল) একটি প্যানেলের তদন্তে শিক্ষিকা উইলসন দোষী সাব্যস্ত হন। তদন্তে দেখা গেছে, ২০১৫ সালের আগস্টে ছাত্রটির সঙ্গে যৌন সম্পর্ক করেছিলেন উইলসন।

প্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষিকার আচরণ অগ্রহণযোগ্য। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে উইলসনকে শিক্ষকতা পেশায় অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এনসিটিএলের তদন্তে দেখা যায়, ২০১৫-১৬ সালে ছাত্রটি ওই শিক্ষিকার অফিসে গেলে দুজনের মধ্যে অগ্রহণযোগ্য সম্পর্ক হয়। শিক্ষিকা তাঁর ফোন নম্বর দেন ছাত্রটিকে। ছাত্রকে নিয়ে বাইরে ঘুরতে যান শিক্ষিকা। অ্যালকোহল পান করেন। দুজনের এই সম্পর্ক গোপন রাখতে ছাত্রটিকে উৎসাহিতও করেছিলেন তিনি।

অভিযোগ পেয়ে স্কুল কর্তৃপক্ষ যখন তদন্ত করে, তখন ওই ছাত্র তাদের সম্পর্ক নিয়ে মিথ্যা সাক্ষ্য দেয়। তদন্তের পর প্যানেল বলছে, শিক্ষকতার পেশায় যে মান বা আচরণ কাম্য, তার ঘাটতি দেখা গেছে উইলসনের মধ্যে। তদন্তকালে অভিযোগ অস্বীকার করেন শিক্ষিকা। তবে অভিযোগ পাওয়ার পর তাঁকে গত বছরই চাকরিচ্যুত করে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে এনসিটিএলের প্যানেল। তবে উইলসন এনসিটিএলের শুনানিতে অনুপস্থিত ছিলেন।

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top