|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জিসিএসই ও এ লেভেলে বাঙালি শিক্ষার্থীদের কৃতিত্ব

জিসিএসই ও এ লেভেলে বাঙালি শিক্ষার্থীদের কৃতিত্ব


প্রকাশিত হয়েছে : ৩১ আগস্ট ২০১৭

দেশ রিপোর্ট: জিসিএসই ও এ লেভেল পরীক্ষায় প্রতিবারের মতো এ বছরও চমকপ্রদ ফলাফল অর্জন করেছে বৃটিশ বাংলাদেশী শিক্ষার্থীরা। পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসসহ দেশজুড়েই কৃতীত্বের স্বাক্ষর রেখেছে বাংলাদেশী বংশোদ্ভুত শিক্ষার্থীরা। নিচে কয়েকজন ছাত্র-ছাত্রীর ফলাফল তুলে ধরা হলো।

নাহিয়ান পাশা: ইলফোর্ড কাউন্টি গ্রামার হাইস্কুলের বৃটিশ-বাংলাদেশী শিক্ষার্থী নাহিয়ান পাশা ১৩টি বিষয়ের মধ্যে ১১টি এ স্টার এবং ২টি এ পেয়েছে। তাছাড়া এ বছর থেকে শুরু হওয়া নতুন গ্রেডিং পদ্ধতি ৯-১ এ ইংরেজি সাহিত্য ও অংক বিষয়ে নাহিয়ান সারাদেশের শীর্ষ দুই শতাংশ শিক্ষার্থীর মধ্যে নিজের স্থান করে নিয়েছে। নাহিয়ানের পিতা সাংবাদিক সৈয়দ আনাস পাশা পুত্রের উজ্জল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

মুনিরা চৌধুরী: এ বছর জিসিএসই পরীক্ষায় উম্মে মুনিরা চৌধুরী টাওয়ার হ্যামলেটসের মালবেরী স্কুল থেকে ৭টি বিষয়ে এ স্টার ও তিনটি বিষয়ে এ গ্রেড লাভ করেছে। ইংরেজী সাহিত্যে সে লাভ করেছে গ্রেড ৯। সে বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী ও মিসেস শামসুর নাহারের দ্বিতীয় কন্যা। মুনিরা মৌলভীবাজার সদর উপজেলার সিংকাপনের প্রখ্যাত আলেম হাফেজ মাওলানা আব্দুল কাদের চৌধুরী সিংকাপনী (রহঃ) এর নাতনী। মুনিরা চৌধুরী মেডিসিনে উচ্চ শিক্ষা লাভ করতে আগ্রহী। সে সকলের দোয়া প্রার্থী।

ইসরাত খান প্রীতি: ইসরাত খান প্রীতি নরফকের ডিস হাইস্কুল থেকে জিসিএসই পরীক্ষায় ১টি ডাবল এ স্টার, তিনটি বিষয়ে এ স্টার ও ৬টি বিষয়ে এ গ্রেড লাভ করেছে। নরউইচের ছোট্ট শহর ডিস-এর বিশিষ্ট ব্যবসায়ী জালাল খান ও মাহবুবা সুলতানা খানের দ্বিতীয় সন্তান ইসরাত। তাঁরা দুই বোন এক ভাই। ইসরাতের বড় বোন নুসরাত খান জুথী তার জিসিএসই পরীক্ষায় পেয়েছিল ৫টি এ প্লাস, ৭টি এ এবং ৩টি বি।?তাদের দেশের বাড়ি গোয়ালাবাজারের ওসমানীনগর থানার সিকন্দরপুরে। ইসরাতের গর্বিত পিতা মাতা তাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য?সকলের কাছে দোয়া চেয়েছেন।

মায়মুনা মুনির রিয়া: পূর্ব লন্ডনের মালবেরি গার্লস হাইস্কুলের ছাত্রী মায়মুনা মুনির রিয়া এবারের জিসিএসই পরীক্ষায় এগারো বিষয়ের মধ্যে ইংলিশে ডাবল স্টার, দুইটি স্টার, সাতটি এ এবং একটি বিষয়ে বি গ্রেড পেয়েছে। সে সাপ্তাহিক ইউরোবাংলার সম্পাদক আব্দুল মুনিম জাহেদী ক্যারল এর কনিষ্ঠা কন্যা। সে তাঁর উজ্জল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

রেজওয়ানা মান্নানের সাফল্য: রেজওয়ানা খানম মান্নান ইজলিংটন আর্টস অ্যান্ড মিডিয়া স্কুল থেকে এ বছরের জিসিএসই পরীক্ষায় ১টি এ স্টার, ৫টি বিষয়ে এ ও ৪টি বিষয়ে বি গ্রেড পেয়েছে। সে অংক বিষয়ে লাভ করেছে গ্রেড-৯। রেজওয়ানা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাংবাদিক এম এ মান্নান ও মিসেস আম্বিয়া খানম চৌধুরীর কনিষ্ঠ কন্যা। সে উজ্জল ভবিষ্যতের জন্য সকলের দোয়া প্রার্থী।
এছাড়াও, কেন্টের ডার্টফোর্ড গ্রামার ফর গার্লস স্কুলের ছাত্রী রিশিতা মাহমুদ ১৩টি এ স্টার, একটি বিষয়ে এ গ্রেড পেয়ে স্কুলের সর্বোচ্চ গ্রেড অর্জনকারীদের মধ্যে স্থান করে নিয়েছে। একই স্কুলের আরেক বৃটিশ বাংলাদেশী শিক্ষার্থী মিথি ১০টি বিষয়ে এ স্টার ও এ গ্রেড পেয়ে কৃতীত্বের স্বাক্ষর রেখেছে। রেডব্রিজের উডফোর্ড গ্রামার স্কুলের বৃটিশ-বাংলাদেশী শিক্ষার্থী আশবরি পেয়েছে ৯টি স্টার ও দুইটি এ। নিউব্যারী পার্কের বিল স্কুলের শিক্ষার্থী সূর্য ৭টি বিষয়ে এ স্টার এবং দুটি এ পেয়ে জিসিএসইতে কৃতীত্বের স্বাক্ষর রেখেছে।

দারুল হাদিস লতিফিয়ার সাফল্য

পূর্ব লন্ডনের দারুল হাদিস লতিফিয়ার জিসিএসই ফলাফল অন্যান্য বছরের ন্যায় এবারও খুবই ভালো হয়েছে। পাশের হার শতভাগ। ৫ এ স্টার-সি পেয়েছে ৯৬ শতাংশ শিক্ষার্থী। নতুন ৯-১ গ্রেডিং সিস্টেমে ইংলিশের পাশাপাশি ম্যাথসেও ভালো ফলাফল হয়েছে। ম্যাথসে সর্বোচ্চ গ্রেড ৯সহ শতভাগ শিক্ষার্থী ৯-৪ পেয়েছে।

জিসিএসই পরীক্ষার পাশাপাশি এ লেভেল পরীক্ষায়ও শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এ স্টার-সি পেয়েছে ৯০ শতাংশ শিক্ষার্থী। বিটিইসি লেভেল থ্রি বিজনেস পরীক্ষায় ডিস্টিংশন নিয়ে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। দুইজন ছাত্র ডিস্টিংশন স্টার পেয়ে দেশ সেরা ইউসিএল ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়েছে।

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top