|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যে এক কেক তৈরিতে ৭০০ ডিম, ৬৮ কেজি ময়দা!

যুক্তরাজ্যে এক কেক তৈরিতে ৭০০ ডিম, ৬৮ কেজি ময়দা!

প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৭

দেশ ডেস্ক: জন্মদিনের একটি কেক কত বড় হতে পারে? এক, দুই, তিন…না হয় বিশ কেজি! না, সব ধারণা ভুল! কখনো কি শুনেছেন ৩০০ কেজি ওজনের জন্মদিনের কেকের কথা? এমনটিই ঘটেছে যুক্তরাজ্যের ডরসেটে।

তিন বছর বয়সী স্যামুয়েলের জন্মদিনে ৩০০ কেজি ওজনের একটি স্পঞ্জ কেক উপহার দেন তার বাবা। বলা হচ্ছে, এটিই বিশ্বের সবচেয়ে বড় ভিক্টোরিয়া স্পঞ্জ কেক।

অক্সফোর্ড বেকারির মালিক স্টিভেন অক্সফোর্ড তাঁর ছোট ছেলে স্যামুয়েলের জন্মদিনের জন্য বৃহৎ এই কেক তৈরি করেন। গত রোববার স্টারমিনস্টার নিউটনের বার্ষিক পনির উৎসবে জ্যাম ও মাখনের সমন্বয়ে তৈরি এই কেক প্রদর্শন করেন তিনি।

কেকটি তৈরিতে ৭০০ ডিম, ৫০ কেজি মাখন, ৩৫ কেজি জ্যাম, ৬৮ কেজি ময়দা, ৫৯ কেজি চিনিসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়েছে।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, প্রায় পাঁচ ফুট প্রশস্ত ও সাড়ে আট ইঞ্চি উচ্চতার কেকটি তৈরি করতে পুরো একটি দিন লেগেছে।

এনডিটিভিকে স্টিভেন অক্সফোর্ড বলেন, ‘ব্রুক ফুড প্রসেসিং নামে একটি বেকারি পণ্য প্রস্তুত প্রতিষ্ঠানের কয়েকজন সহকর্মীকে সঙ্গে নিয়ে আমি এটি তৈরি করেছি। এ জন্য একটি বড় মিশ্রক ব্যবহার করেছি এবং একটি ফর্ক লিফট ট্রাকে করে চুল্লিতে নিয়েছি!’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এখন পর্যন্ত এত বড় ভিক্টোরিয়া স্পঞ্জ কেকের নিদর্শন নেই। স্টিভেন অক্সফোর্ড নিজের তৈরি বৃহৎ এই কেকের স্বীকৃতির জন্য নিবন্ধন করেছেন এবং তিনি আশা করছেন যে তাদের কাছ থেকে সুখবরটি পাবেন। এনডিটিভিকে তিনি বলেন, ‘এটি একটি বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা গিনেস বুক থেকে নিশ্চিতকরণের খবরটি শুনতে পাব বলে অপেক্ষায় আছি।’

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top