|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ভাড়াটেদের ফ্ল্যাটের অগ্নি নিরাপত্তা নিশ্চিত না করার দায়ে ল্যান্ডলর্ডের জরিমানা

ভাড়াটেদের ফ্ল্যাটের অগ্নি নিরাপত্তা নিশ্চিত না করার দায়ে ল্যান্ডলর্ডের জরিমানা


প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৭

দেশ, ২২ সেপ্টেম্বর: টাওয়ার হ্যামলেটসের বো এলাকার তিন বেড-রুমের একটি ফ্লাটে ১৬ জনকে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসে বাধ্য করা এবং যথাযথ অগ্নি নিরাপত্তা নিশ্চিত না করার দায়ে ফ্লাটের মালিককে অর্থদন্ড ও মামলার খরচ বাবদ ৬ হাজার পাউন্ডের বেশি প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর এনভায়রনমেন্টাল অফিসারদের আবেদনের প্রেক্ষিতে আদালত এই অর্থ দন্ড প্রদান করেন। এক সময়কার কাউন্সিল মালিকানাধীন ফ্লাটের বর্তমান লীজ মালিক নজরুল ইসলাম ভুইঁয়া তাঁর বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের প্রেক্ষিতে আদালতে দোষ স্বীকার করে নিলে বো ম্যাজেস্ট্রেট কোর্ট গত ১৭ আগষ্ট তাকে ৪ হাজার ৭৫০ পাউন্ড জরিমানা করেন। একই সাথে মামলার খরচ বাবদ কাউন্সিলকে ১,৪২৯.৬৮ পাউন্ড এবং ভিক্টিম সারচার্জ বাবদ আরো ১০০ পাউন্ড পরিশোধের নির্দেশ দেন।

কাউন্সিলের হেলথ এবং হাউজিং টিমের এনভায়রনমেন্টাল হেলথ অফিসাররা বোম্বর শেফিহ্ব স্কোয়ারে অবস্থিত উক্ত ফ্ল্যাটে গিয়ে ১৬ জন ভাড়াটেকে দেখতে পান, যাদের মধ্যে ৭ জনই শিশু। এদের মধ্যে রয়েছে ৪ সদস্য বিশিষ্ট তিনটি পরিবার, ৩ সদস্যের একটি পরিবার ও একজন পুরুষ। একেকটি পরিবার একেকটি রুমে অত্যন্ত গাদাগাদি অবস্থায় বসবাস করছিলো। তারা সবাই একটি কিচেন, বাথরুম ও টয়লেট ব্যবহার করতো।

মাত্রাতিরিক্ত গাদাগাদি পরিবেশের কারণে ফ্ল্যাটটিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকাটা অত্যন্ত জরুরী হলেও, কোন ব্যবস্থাই ছিলো না। বেডরুম ও কিচেনে কোন ফায়ার ডোর কিংবা আগুন সনাক্তকরণের কোনরূপ ব্যবস্থাও রাখা হয়নি। আদালতে শুনানিকালে উল্লেখ করা হয় যে, ফ্ল্যাটটির মালিক সর্বোচ্চচ পর্যায়ে রেন্টাল ইনকাম নিশ্চিত করতে ঘরটিকে সংস্কার করেন, যা ভাড়াটেদের জীবনের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। যদি অগ্নিকান্ডের কোন ঘটনা ঘটতো, তাহলে ভাড়াটে ও তাদের শিশু সন্তানদের জীবন ঝুঁকিতে পড়তো। অর্থ দন্ড ঘোষনাকালে আদালত এটা পরিস্কার করেন যে, জরিমানার অর্থ নির্ধারনের ক্ষেত্রে ফ্ল্যাটটির মালিক ইলফোর্ড এর রবিনিয়া ক্লোজের বাসিন্দা নজরুল ইসলাম ভূঁইয়ার দোষ স্বীকার করে নেয়ার বিষয়টিকে বিবেচনায় নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র এবং কেবিনেট মে“ার ফর হাউজিং, কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, প্রাইভেট টেনেন্টদের সেফটি বা নিরাপত্তা, বিশেষ করে অগ্নি নিরাপত্তার বিষয়টি কাউন্সিল অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে থাকে। যেসকল ল্যান্ডলর্ড ব্যবসা হিসেবে ঘর বাড়ি ভাড়া দেন, তাদেরকে অবশ্যই সকল আইনী দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল থাকতে হবে। খারাপ বাড়িওয়ালা, যারা তাদের ভাড়াটেদের শোষন করে এবং তাদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেয়, তারা কাউন্সিলের কাছ থেকে কঠোর পদক্ষেপ আশা করতে পারে। যদি আমরা দেখি যে, ভাড়াটেদের সুরক্ষার আইনের কোন ব্যতয় ঘটছে, তাহলে আমরা তা তদন্ত করবো এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো। কাউন্সিলর সিরাজুল ইসলাম বলেন, ব্যক্তি মালিকানাধীন ভাড়াটে বাড়ি-ঘর নিয়ে আমাদের এনভায়রনমেন্টাল হেলথ ডিপার্টমেন্টের কার্যক্রমকে নির্বাচিত জনপ্রতিনিধিরা দৃঢ়তার সাথে সমর্থন করছেন। এই বারায় প্রাইভেট রেন্টেড ঘরের মান উন্নয়নে এবং টাওয়ার হ্যামলেটস প্রাইভেট রেন্টার্স চার্টারের মাধ্যমে ভাড়াটেদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top