|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে দু’দিনব্যাপী টেকওয়ে এন্ড রেস্টুরেন্ট ইনোভেশন এক্সপো : কারি শিল্পে ২০ হাজার দক্ষ-অদক্ষ স্টাফের অভাব

লন্ডনে দু’দিনব্যাপী টেকওয়ে এন্ড রেস্টুরেন্ট ইনোভেশন এক্সপো : কারি শিল্পে ২০ হাজার দক্ষ-অদক্ষ স্টাফের অভাব


প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৭

লন্ডন, ৫ অক্টোবর: লন্ডনে দু’দিনব্যাপী টেকওয়ে এন্ড রেষ্টুরেন্ট ইনোভেশন এক্সপো ২০১৭’র উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হলো ক্যাটারিং ইন্ডাষ্ট্রির স্টাফ সংকটসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্র। ২৬ ও ২৭ সেপ্টেম্বর দু’দিনব্যাপী লন্ডনের এক্সেল সেন্টারে ইউরোপের সবচেয়ে বড় ফুড ইন্ডাষ্ট্রির এই ইনোভেশনটি প্রতিদিন সকাল দশটা থেকে চলে বিকেল পাঁচটা পর্যন্ত। এতে আয়োজন করা হয় ১৫০টি ফ্রি-সেমিনার, ছিলো ৩০০টি সাপ্লায়ারের প্রদর্শনী। প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে কী-নোট স্পীকারের বক্তব্যে বাংলাদেশ ক্যাটারার্স এ্যাসোসিয়েশন (বিসিএ) এর সেক্রেটারি জেনারেল সেলিব্রেটি শেফ অলি খান ব্রিটিশ কারি ইন্ডাষ্ট্রির ষ্টাফ সংকটসহ এই সেক্টরের সার্বিক চিত্র তুলে ধরে বলেন, বর্তমানে এই সেক্টরে শেফ ওয়েটারসহ অন্যান্য স্টাফের সংকট রয়েছে। এই সেক্টরে নন-ইউরোপীয়ান অভিবাসীরা কাজ করলেও তাদের দ্বারা সকল কাজ করানো সম্ভব হয়না। এই সেক্টরকে টিকিয়ে রাখতে হলে বাইরের দেশ থেকে শেফ আনা ছাড়া অন্য কোন বিকল্প নেই। আমরা দীর্ঘ দিন যাবত বাইর থেকে শেফ ওয়েটারসহ দক্ষ স্টাফ আনার দাবী জানিয়ে আসছি। তিনি বলেন, ক্যাটারিং সেক্টরে কাজের বেশ সুযোগ রয়েছে। যারা কাজ করতে আগ্রহী আমরা তাদের ট্রেনিংসহ সব ধরনের সুযোগ সুবিদা প্রদান করতে প্রস্তুত। অলি খান আরো বলেন আজ থেকে দুইশ বছর আগে বৃটেনে প্রথম কারি হাউজের যাত্রা। দিন দিন এই শিল্প জনপ্রিয় হয়ে উঠছে। চিকেন টিক্কা মসল্লা এখন ব্রিটিশ কালচারের অংশ হয়ে দাড়িয়েছে। কারিশিল্পের বিকাশ ঘটানোর লক্ষ্যে ১৯৬০ সালে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ ক্যাটারারর্স এ্যাসোসিয়েন (বিসিএ)। বর্তমানে বিসিএ বৃটেনে ১২হাজার রেষ্টুরেন্ট এবং টেকওয়ের প্রতিনিধিত্ব করছে। এই সেক্টরে কর্মরত রয়েছে লক্ষাধিক মানুষ। কারি ইন্ডাষ্ট্রি বৃটেনের অর্থনীতিতে যোগান দিচ্ছে ৪.৫ বিলিয়ন পাউণ্ড। বর্তমানে এই ইন্ডাষ্ট্রিতে ২০ হাজার দক্ষ এবং অদক্ষ ষ্টাফের অভাব রয়েছে।

অনুষ্ঠানে ক্যাটারিং সেক্টরের বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরেন। বংলাদেশ ক্যাটারার্স এ্যসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তফা কামাল ইয়াকুব বলেন, অনলাইন অর্ডারিং সিস্টেম এবং আ্যপসসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার খুবই জরুরী। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লোকবল যেমন কম লাগে অন্যদিকে দ্রুত কাজ করা সম্ভব এবং সাশ্রয়ী। অন্যান্য বক্তারা এর ভবিষ্যৎ নিয়ে আলোকপাত করেন। অন্যান্যের মধ্যে অপেনিং অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ম্যানেজিং ডিরেক্টর অব টেকওয়ে এক্সপো জেমস উইলিয়াম, আ্যবিল কমপস ডাইরেক্টর অব ফান্সসাইজ জেসন ম্যাকডনালড, জাস্ট ইট-এর মার্কেটিং ডিরেক্টর গ্রাহাম ক্ররফিলড। এছাড়া অন্যান্য সেক্টর থেকে আগত বক্তারা তাদের নিজস্ব মতামত তুলে ধরেন। এক্সপোতে বক্তারা বাংলাদেশ ক্যাটারারর্স এ্যাসিয়েশনকে একটি আমব্রেলা সংগঠন হিসেবে উল্লেখ করে বলেন, এই সংগঠনটি সমগ্র বৃটেনে ১৬টি রিজিওনাল কমিটির মাধ্যমে ১২ হাজার ব্রিটিশ বাংলাদেশী রেষ্টুরেন্ট এবং টেকওয়ের প্রতিনিধিত্ব করছে। এক্সপোতে বাংলাদেশ ক্যাটারার্স এ্যাসোসিয়েশনের (বিসিএ) পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন চীফ ট্রেজারার সাইদুর রহমান বিপুল, অর্গেনাইজিং সেক্রেটারি মিঠু চৌধুরী, মেম্বারশীপ সেকেটারি সাইফুল আলম, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু, বিসিএ’র অফিস ম্যানেজার আলী বাবর, ব্রেন্ট কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার পারভেজ আহমদ, জয়েন্ট চীফ ট্রেজারার ফয়জুল হক, বিসিএ’র ভাইস প্রেসিডেন্ট মাসুদ আহমেদ, ফিরোজুল হক, নাজাম উদ্দিন নজরুল, হেলাল মালিক, সেলিব্রেরিটি শেফ আতিক রহমান, আতাউর রহমান লায়েক, সিদ্দিক রহমান সহ আরো অনেকে।

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top