|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. মিয়ানমার সেনাবাহিনীর ওপর নজর রাখবে বৃটেন

মিয়ানমার সেনাবাহিনীর ওপর নজর রাখবে বৃটেন

প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০১৭

দেশ ডেস্ক: রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সর্বসম্মত বিবৃতিকে স্বাগত জানিয়েছে বৃটেন। সোমবার নিউ ইয়র্কের স্থানীয় সময় বিকাল ৩টা ৬ মিনিটে নিরাপত্তা পরিষদে এক বৈঠকে রোহিঙ্গাদের ভয়াবহ পরিণতিতে সর্বসম্মত একটি বিবৃতি দেন পরিষদের চেয়ারম্যান সেবাস্তিয়ানো কারডি। এতে সন্তোষ প্রকাশ করেছেন বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। তিনি এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিটি প্রকাশিত হয়েছে বৃটিশ সরকারের ওয়েবসাইটে। এতে বরিস জনসন বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে যে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে তার বিরুদ্ধে এককণ্ঠে কথা বলেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

আমি এতে সন্তোষ প্রকাশ করছি। ওই সহিংসতায় অবর্ণনীয় মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে কমপক্ষে ৬ লাখ রোহিঙ্গা শরণার্থী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এখনও পরিস্থিতি হতাশাজনক। বরিস জনসন বলেন, সব বেসামরিক মানুষকে সুরক্ষা দিতে, তাৎক্ষণিকভাবে সহিংসতা বন্ধ করতে ও দুর্গতদের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেয়ার অনুমতি দিতে মিয়ানমারের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর প্রতি বার বার আহ্বান জানিয়েছে বৃটেন। আমাদের সেই আহ্বানের সঙ্গে যুক্ত হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তারই প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ ঐতিহাসিক ‘প্রেসিডেন্সিয়াল স্টেটমেন্ট অন বার্মা’ নামের বিবৃতি দিয়েছে। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি সামনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন এ জন্য আমি তাকে উৎসাহিত করি। রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে ও উন্নয়ন সহায়তার জন্য তাকে গঠন করতে হবে একটি আভ্যন্তরীণ পরিষদ। আন্তঃধর্মীয় বিশ্বাস ও বহু সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে অবদান রাখতে হবে। এর আওতায় রয়েছে সুচির সাম্প্রতিক রাখাইনের উত্তরাঞ্চল সফর। এসব উদ্যোগকে যেন কোনোভাবে বিফল করে দেয়ার কোনো চেষ্টা না করে মিয়ানমারের নিরাপত্তা রক্ষাকারীরা তা নিশ্চিত করতে ঘনিষ্ঠ নজরদারি করবে বৃটেন। বরিস জনসন আরো বলেন, বাংলাদেশ সরকারের কাজের ভূয়সী প্রশংসা করি আমি। শরণার্থীরা যাতে জরুরি সহায়তা পান তা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সম্প্রতি যে চুক্তি হয়েছে তাকে স্বাগত জানায় বৃটেন। আমি আশা করি শরণার্থীদের স্বেচ্ছা, নিরাপদে ও মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফেরাকে এখন তারা দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে পারবেন। শরণার্থীদের ফেরার জন্য যথাযথ পরিস্থিতি নিশ্চিত করতে অবশ্যই পদক্ষেপ নিতে হবে মিয়ানমারের নিরাপত্তা রক্ষাকারীদের।

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top