|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ব্রেক্সিট কার্যকরের ডেডলাইন ঘোষণা করলেন থেরেসা মে

ব্রেক্সিট কার্যকরের ডেডলাইন ঘোষণা করলেন থেরেসা মে

প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৭

দেশ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া (ব্রেক্সিট) কার্যকরের ডেডলাইন ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেছেন, ২০১৯ সালের ২৯ মার্চ রাত ১১টায় ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে যুক্তরাজ্য। বৃহস্পতিবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে এই সংক্রান্ত বিলটি উত্থাপন উত্থাপন করা হবে। প্রস্তাবিত বিলটিতে এই তারিখ প্রস্তাব করা হয়েছে।

শুক্রবার থেরেসা মে বলেন, ব্রেক্সিট নিয়ে আমাদের দৃঢ় সংকল্পে কোনও সন্দেহের অবকাশ নেই। এটি বাস্তবায়নের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এই ঐতিহাসিক আইনটির প্রথম পৃষ্ঠায় কালো ও সাদা হরফে উল্লেখ থাকবে ২০১৯ সালের ২৯ মার্চ রাত ১১টায় যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করবে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার ব্যাপারে ব্রিটিশ জনগণ তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জানান দিয়েছে। এখন এই বিল সংশোধন প্রক্রিয়ায় কোনও সময়ক্ষেপণ সহ্য করা হবে না।

হাউস অব লর্ডসের ক্রসবেঞ্চার জন কের অবশ্য বলেছেন, আমরা যদি চাই তাহলে যে কোনও পর্যায়ে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারি। আমরা জানি সেটা করলে আমাদের অংশীদাররাও খুব খুশি হবে।

তিনি বলেন, ব্রেক্সিটপন্থীরা এমন একটি ধারণা তৈরি করেছেন যে, আর্টিকেল ৫০ অনুসারে, ২০১৭ সালের ২৯ মার্চ আমরা স্বয়ংক্রিয়ভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাবো। কিন্তু এটা সঠিক নয়। এই স্বয়ংক্রিয়ভাবে ব্রেক্সিট কার্যকরের বিষয়টি বিভ্রান্তিমূলক। আমাদের ইইউ চুক্তি সংক্রান্ত আইনটি দেখে নেওয়া দরকার।

এর আগে গত জুনে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, যুক্তরাজ্যে কিছু অভ্যন্তরীণ সংকট সত্ত্বেও ব্রেক্সিট বাস্তবায়ন সংক্রান্ত আলোচনার প্রস্তুতি অব্যাহত আছে।

২০১৬ সালে এক গণভোটে ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় দেন ব্রিটিশ নাগরিকরা। এক্ষেত্রে অভিবাসন ইস্যুকে প্রচারণার বড় হাতিয়ার করে ব্রেক্সিটপন্থীরা।

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top