|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌন সহিংসতায় উদ্বেগ যুক্তরাজ্যের

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌন সহিংসতায় উদ্বেগ যুক্তরাজ্যের

প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৭

দেশ ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে যৌন সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিশেষ দূত লর্ড আহমেদ বলেছেন, বার্মায় রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণ এবং যৌন সহিংসতার খবর খুবই বিরক্তিকর। সেখানে খুন, ধর্ষণ, সংঘবদ্ধ ধর্ষণ সংক্রান্ত প্রতিবেদনগুলোতে এসব অপরাধের প্রামাণ্য দলিল উঠে এসেছে। এগুলো পরিষ্কার মানবাধিকার লঙ্ঘন এবং অবিলম্বে এটা থামাতে হবে। এসব ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।

ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথবিষয়ক দফতরের প্রতিমন্ত্রী লর্ড আহমেদ একইসঙ্গে জাতিসংঘ ও কমনওয়েলথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সংঘাতে যৌন সহিংসতা প্রতিরোধবিষয়ক বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার ব্রিটিশ সরকারের দাফতরিক ওয়েবসাইটে তার এ বক্তব্য প্রকাশিত হয়।

লর্ড আহমেদ বলেন, পররাষ্ট্র ও কমনওয়েলথবিষয়ক দফতরের সংঘাতে যৌন সহিংসতা প্রতিরোধবিষয়ক টিমের প্রধান জাতিসংঘ কর্মকর্তাদের সঙ্গে সংঘাতকবলিত এলাকা পরিদর্শন করেছেন। তিনি সেখানে বেঁচে যাওয়া মানুষজন এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। যৌন সহিংসতায় আক্রান্তদের পাশে দাঁড়াতে আমরা শিগগিরই বাংলাদেশে দুই জন বিশেষজ্ঞ পাঠাবো। তারা এই ঘৃণ্য অপরাধ সম্পর্কে তথ্য প্রমাণ সংগ্রহ করবেন।

এদিকে মিয়ানমার সেনাবাহিনী ও দেশটির উগ্রপন্থী বৌদ্ধদের জাতিগত নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে কথা বলতে আগামী সপ্তাহে পাঁচ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ঢাকায় আসছেন। তাদের মধ্যে তিনজনের রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার যাওয়ার কথা রয়েছে। এছাড়া, দুজনের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর বৈঠক হতে পারে।

আগামী ২০ ও ২১ নভেম্বর মিয়ানমারে অনুষ্ঠেয় আসেম সম্মেলনের আগে তারা বাংলাদেশে এ সফরে আসছেন। তাদের মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী সিগমার গ্যাব্রিয়েল ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারগট ওয়ালস্টার ১৮ নভেম্বর এবং ইউরোপীয় ইউনিয়নের ফেদেরিকো মঘেরিনি ও জাপানের পররাষ্ট্রন্ত্রী তারো কোনো ১৯ নভেম্বর ঢাকায় আসবেন।

ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি ও সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীরা রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার যেতে পারেন। চীন ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। পরে মাহমুদ আলীসহ সফরকারী পাঁচ পররাষ্ট্রমন্ত্রী ঢাকা থেকে আসেম সম্মেলনে যোগ দিতে মিয়ানমার যাবেন।

উল্লেখ্য, ২৫ আগস্ট রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারে সেনা অভিযান জোরদার হওয়ার পর থেকে এ পর্যন্ত ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। এর আগে গত অক্টোবর থেকে জুলাই পর্যন্ত প্রায় ৯০ হাজার এবং আশির দশক থেকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত আরও প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিল। সব মিলিয়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আছে বাংলাদেশে।

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top