|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. পূর্ব লন্ডনে হোটেল মালিককে ২৫০ হাজার পাউন্ড জরিমানা

পূর্ব লন্ডনে হোটেল মালিককে ২৫০ হাজার পাউন্ড জরিমানা

প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০১৭

লন্ডন, ২৩ নভেম্বর: ফায়ার সেইফটি আইন অমান্য করায় ইস্ট লন্ডনের একটি হোটেল মালিককে ২৫০ হাজার পাউন্ড জরিমানা করেছেন আদালত। অর্থ দন্ডের পাশাপাশি আদালত থেকে তার উপর ৬ মাসের জন্যে বিশেষ কারফিউ জারি করা হয়েছে। দন্ডিত হোটেল মালিকের নাম মোহাম্মদ বাট (৫৫)। তিনি টাওয়ার হ্যামলেটসের কেমব্রিজ হীথ রোডের সিটি ভিউ গেস্ট হাউসের মালিক। তিনি বসবাস করেন মাইল এন্ড-এ।

গত শুক্রবার সাদার্ক ক্রাউন কোর্টে সিটি ভিউ গেস্ট হাউসের মালিককে ফায়ার সেইফটি আইন অমান্য করার ৪টি অভিযোগে দোষি সাব্যস্ত করা হয়। এর সাজা হিসেবে তার উপর ২শ ৫০ হাজার পাউন্ড জরিমানা করেছেন আদালত। একই সঙ্গে তাকে আরো ১৪ হাজার ২শ পাউন্ড মামলার খরচ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক জরিমানার পাশাপাশি আদালত গেস্ট হাউসের মালিক মোহাম্মদ বাটের উপর কারফিউ জারি করেছেন। সাজা ঘোষণার পর থেকে ৬ মাস তাকে রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত তার উপর এই কার্ফিউ বলবত থাকবে।

আদালত জানিয়েছেন, টাওয়ার হ্যামলেটসের কেমব্রিজহীথ রোডের সিটি ভিউ গেস্ট হাউসের মূল প্লান বা পরিকল্পনা থেকে সরে এসে এর মালিক হোটেলের ভেতরের ফায়ার সেইফটি সিড়ি ভেঙ্গে লিফটের রাস্তা করেছেন। জরুরি ভিত্তিতে হোটেল থেকে বের হবার একটিমাত্র রাস্তা রেখেছেন। ফায়ার এক্সিটের জন্যে রাখা সিড়ির দরোজা বাইরে থেকে বন্ধ করে দেওয়ায় বিষয়টি নজরে আসে ফায়ার ব্রিগেডের। কাউন্সিলের পারমিশনের জন্যে তিনি যে প্লান বা পরিকল্পনা দিয়ে আবেদন করেছিলেন কার্যক্ষেত্রে তা করা হয়নি বলে আদালতে উল্লেখ করা হয়েছে। ২০১৪ সালে ফায়ার সার্ভিস অফিসাররা সিটি ভিউ হোটেল পরিদর্শন করেন। এ সময় তারা একই বছরের জুলাইয়ের ভেতরে মুল পরিকল্পনা অনুযায়ী বাকি কাজগুলো করার জন্যে সিটি ভিউ গেস্ট হাউসের মালিক মোহাম্মত বাটকে নির্দেশ দিয়ে আসেন। যা তিনি পালন করেননি। এছাড়াও আরো তিনটি জায়গায় ফায়ার সেইফটি আইন অমান্য করেছেন তিনি। হোটেলের ভেতরে লাগানো লিফটে ফায়ার প্রোটেকশন ছিল না। স্কোম ডিটেক্টরেও সমস্যা ছিল। তিনি চরমভাবে ফায়ার সেইফটি নীতিকে অবজ্ঞা করেছেন বলে মন্তব্য করেছে ফায়ার ব্রিগেড। ফায়ার সার্ভিস কর্মকর্তারা সিটি ভিউ গেস্ট হাউসকে মরণ ফাঁদ বলে উল্লেখ করেন।

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top