|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. রোহিঙ্গাদের জন্য আরও ১৩৫ কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাজ্য

রোহিঙ্গাদের জন্য আরও ১৩৫ কোটি টাকা সহায়তা দেবে যুক্তরাজ্য

প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০১৭

দেশ ডেস্ক: মিয়ানমারে জাতিগত নিধনের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আরও ১ কোটি ২০ লাখ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১শ ৩৫ কোটি ৬০ লাখ টাকা) সহায়তা পাঠাতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী পেনি মরডন্টের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে। এর মধ্য দিয়ে গত আগস্ট থেকে রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের দেওয়া সহায়তার পরিমাণ দাঁড়াবে ৫৯ মিলিয়ন পাউন্ডে; বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৬৬ কোটি ৮২ লাখ টাকা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নতুন করে পাঠাতে যাওয়া সহায়তাগুলো বিশুদ্ধ পানি, খাদ্য, পয়ঃনিষ্কাশন, আশ্রয়, সাবান, রান্না, বাসন কোসন ও পানির পাত্র বাবদ ব্যয় করা হবে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ বলছে, যদি দেশগুলো দীর্ঘ মেয়াদে সহায়তা নিয়ে এগিয়ে না আসে তবে রোহিঙ্গা সংকট মোকাবিলায় গঠিত তহবিলটি আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ শূন্য হয়ে পড়বে।

যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রী পেনি মরডন্ট সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে নতুন করে রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তা পাঠানোর ঘোষণা দেন। যুক্তরাজ্য এখনকার মতো ভবিষ্যতেও রোহিঙ্গা জনগোষ্ঠী ও বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দেন মরডন্ট।

রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করার ঘটনাকে জাতিগত নিধনের শামিল উল্লেখ করে মরডন্ট বলেন,‘মিয়ানমারের সেনাবাহিনীকে এই অমানবিক সহিংসতা অবশ্যই বন্ধ করতে হবে। মিয়ানমারে যাদের প্রয়োজন তাদের জন্য শর্তহীন মানবিক সহায়তা পৌঁছানোর নিশ্চয়তা দিতে হবে। পরিবারগুলোর নিজেদের বাড়িঘরে ফেরা অবশ্যই নিরাপদ ও সম্মানজনকভাবে হতে হবে।’

গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা। তাদের কাছে শোনা যায় সেনাবাহিনী হত্যাযজ্ঞ ও বর্বরতার কথা।বাংলাদেশেও ত্রাণ সংস্থাগুলো এই বিশাল সংখ্যক রোহিঙ্গাকে সামলাতে হিমশিম খাচ্ছে। সহায়তায় এগিয়ে এসেছে জাতিসংঘ, ইউনিসেফসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা। রোহিঙ্গাদের উপর এই নির্যাতনকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছে জাতিসংঘ।

তবে মিয়ানমার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে তারা। গত বছর অক্টোবরেও পুলিশের উপর হামলা চালিয়েছিলো রোহিঙ্গাদের অধিকার আদায়ের সশস্ত্র এই বিদ্রোহী সংগঠনটি। সেসসময় ৮৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top