|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. টাওয়ার হ্যামলেটসে দুই ড্রাগ ব্যবসায়ীর ৩০ বছরের জেল

টাওয়ার হ্যামলেটসে দুই ড্রাগ ব্যবসায়ীর ৩০ বছরের জেল

প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০১৭

লন্ডন, ৭ ডিসেম্বর : হেরোইন ও কোকেইন ব্যবসার সঙ্গে জড়িত থাকার দায়ে টাওয়ার হ্যামলেটসের লাইম হাউস এলাকার দুই বাঙালিকে আলাদাভাবে ১৫ বছর করে ৩০ বছরের জেলদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত দুজন হলেন ইব্রাহিম মিয়া। বয়স ২৫ বছর। তিনি কলডম্যান স্ট্রীটের বাসিন্দা। আরেক জন হলেন সামসু আলী। বয়স ২৬ বছর। তিনি আস্টন স্ট্রীটের বাসিন্দা।

ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং মেট পুলিশের অর্গানাইজেশন ক্রাইম পার্টনারশীপ এক যৌথ অভিযানে তাদেরকে ৭ কেজি কোকেইন এবং হিরোইনসহ আটক করেছিল। পরে তাদের কাছ থেকে তথ্য নিয়ে উদ্ধার করে আরো ২১ কেজি কোকেইন ও হেরোইন। অর্থমূল্য প্রায় ২ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড। তাদের সঙ্গে মিলটন কিংসের এন্দ্রিয়া কিড নামে ৪৯ বছর বয়সী এক মহিলাকেও আটক করা হয়। তারা তিনজন মিলে এসব মাদক বিভিন্ন এলাকায় অবৈধভাবে সরবরাহের পরিকল্পনা করছিলেন বলে আদালত জানিয়েছে। তাদেরকে আটকের সময় কিডের গাড়িতে প্রায় ৭ কেজি কোকেইন উদ্ধার করা হয়।

এছাড়া বাকী ২১ কেজি কোকেইন এবং হেরোইন উদ্ধার করা হয় স্টেপনী এলাকার একটি বাড়ি থেকে। এ বাড়ির সঙ্গে মিয়া এবং আলীর সংশ্লিষ্টতা ছিল বলেও আদালতকে জানানো হয়। গত সপ্তাহে ব্ল্যাকফেয়ার্স ক্রাউন কোর্টে এই তিনজনকে ক্লাস ‘এ’ ড্রাগ সাপ্লাইয়ের দায়ে জেলদন্ড দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিআই স্টীভ মাইলস জানান, এই তিনজনকে দীর্ঘদিন ধরে নজরে রেখে আসছিল পুলিশ।

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top