|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. পূর্ব লন্ডনে ছুরিকাঘাতে বাঙালি গৃহবধুর মৃত্যু : স্বামী আটক, অতঃপর জামিনে মুক্ত

পূর্ব লন্ডনে ছুরিকাঘাতে বাঙালি গৃহবধুর মৃত্যু : স্বামী আটক, অতঃপর জামিনে মুক্ত

প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৭

দেশ রিপোর্ট: পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত সেন্ট পলসওয়ে এলাকায় এক সন্তানের জননী বাঙালি গৃহবধু ছুরিকাঘাতে মৃত্যুবরণ করেছেন। তাঁর নাম মিসেস দিলরুবা (৩০)। এ ঘটনায় গৃহবধুর স্বামী মিসবাহুজ্জামানকে পুলিশ আটক করলেও কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে জামিনে ছেড়ে দিয়েছে বলে জানা গেছে। মেট্রোপলিটন পুলিশ সার্ভিস প্রেস ব্যুারোর মিডিয়া এন্ড কমিউনিকেশন্স অফিসার পিটি ডেভি সাপ্তাহিক দেশকে জানান, ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে পূর্ব লন্ডনের সেন্ট পলসওয়ে এলাকার বার্জেস স্ট্রিটের একটি ফ্লাটে একজন মহিলা ছুরিকাহত হয়েছেন মর্মে লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে ছুরিকাঘাতে মৃত এক মহিলার লাশ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৪০ বছর বয়স্ক এক ব্যক্তিকে আটক করা হয়।

তবে একটি বিশ্বস্ত সুত্র সাপ্তাহিক দেশকে জানায়, দিলরুবা ও মিসবাহুজ্জামানের দেশের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরগাতি গ্রামে। দিলরুবার প্রথম বিবাহ হয় তার বৃটিশ-বাঙালি খালাতো ভাইয়ের সাথে। বৈবাহিক সুত্রেই তিনি লন্ডন আসেন। কিন্তু প্রথম স্বামীর সাথে বনিবনা না হওয়ায় একসময় ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে তাঁকে একই গ্রামে ফুফাতো ভাই মিসবাহুজ্জামানের সাথে বিবাহ দেওয়া হয়। বৈবাহিক সুত্রে মিসবাহুজ্জামান বৃটেন আসেন। তাঁদের ঘরে এক সন্তানও জন্ম নেয়। কিন্তু প্রথম বিয়ে বিচ্ছেদের পর থেকেই দিররুবা মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন। এ নিয়ে দ্বিতীয় স্বামীর সংসারেও খুব ভালো যাচ্ছিলো না।

একই সুত্র সাপ্তাহিক দেশকে আরো জানায়, মিসবাহুজ্জামান তাঁকে জানিয়েছেন- ঘটনার দিন সকালে তিনি সন্তানকে স্কুলে নিয়ে গিয়েছিলেন। ঘরে ফিরে স্ত্রীকে গলায় ছুরিকাহত অবস্থায় দেখতে পান। এরই মধ্যে অ্যাম্বুলেন্স তাঁদের ফ্লাটে পৌঁছে দিলরুবাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ লাশের সূরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে নিয়ে যায়। আর মিসবাহুজ্জামানকে ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করে। তবে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার রাত ১১টার দিকে তাঁকে জামিনে ছেড়ে দেয়া হয়। তিনি আরো জানান, মানসিক বিপর্যয়ের কারণে স্ত্রী গলায় ছুরি চালাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। হত্যার সাথে জড়িত থাকার প্রাথমিক কোনো আলামত পায়নি বলে মিসবাহুজ্জামানকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি হত্যা নাকি আত“হত্যা তা এখনও পরিস্কার নয় বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় মাইল এন্ড ওয়ার্ডের কাউন্সিলার শাহ আলম সাপ্তাহিক দেশকে বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেছেন। এই দম্পতি বার্জেজ স্ট্রিটের ফ্লাটে সম্প্রতি মোভ করেছেন। মাইল এন্ড এলাকায় তারা খুব পরিচিত নন। তিনি মনে করেন, পুলিশের সুষ্ঠু তদন্তে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে।

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top