|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো এসবিবিএস’র এজিএম : ‘বাংলাদেশি আইনজীবীরা সমাজে বিশেষ অবদান রাখছেন’

জাঁকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো এসবিবিএস’র এজিএম : ‘বাংলাদেশি আইনজীবীরা সমাজে বিশেষ অবদান রাখছেন’

প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৭

দেশ ডেস্ক: বাবা রেস্তোরাঁয় কাজ করলেও তাঁর স্বপ্নপূরণে নিজের উচ্চাকাাখা দিয়ে বর্তমান অবস্থানে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রথম ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভুত বিচারপতি আখলাকুর রহমান চৌধুরী। গত ১১ ডিসেম্বর সোমবার লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভুত আইনজীবীদের সংগঠন ‘ সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটর্স’ (এসবিবিএস) এর বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমার বাবা রেস্টুরেন্টের একজন ‘ওয়েটার’ ছিলেন। তার ছিলো বিশাল স্বপ্ন, ছেলে একদিন বিচারপতি হবে। অনেক বছর এ স্বপ্ন অপূর্ণ থেকে গেছে। তবে আমি জানতাম, স্বপ্ন ও উচ্চাকাাখা থাকলে তা অর্জন করা অসম্ভব কিছু নয়।

‘২৫ বছর আগে আমি যখন আইনজীবীদের সংগঠনে যোগ দেই তখন হাই কোর্টের একজন বিচারক হওয়া ছিল দুঃসাধ্য, অসম্ভব। কমিউনিটির সাধারণ অনেকের মতোই ছিল আমার অবস্থান।’ তাঁর বিচারপতি নিয়োগের কয়েকটি কারণ উল্লেখ করে আখলাকুর রহমান বলেন, ‘মেধার মূল্যায়ন সম্পর্কে ব্রিটিশ সিস্টেমের উপর আমার সম্পূর্ণ আস্থা ছিল। এর উপর ভিত্তি করেই আমি প্রথমে রেকর্ডার, কিউসি, ডেপুটি হাই কোর্ট জাজ এবং হাই কোর্ট জাস্টিসের আবেদন করি।’ সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশি সলিসিটর্স’ সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন খালেদের পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সভাপতি সলিসিটর এহসানুল হক।

সভায় ব্রিটিশ বাংলাদেশি প্রথম নারী বিচারপতি স্বপ্নারা খাতুন তাঁর বিচারক নিয়োগ হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ‘আমার জন্ম হয়েছে বাংলাদেশে। মুক্তিযুদ্ধের সময় বাবা-মার সঙ্গে যুক্তরাজ্যে আসি।’ ‘ব্রিটিশ ল’ সোসাইটি’র সভাপতি জো ইগান বলেন, ‘একজন অভিবাসীর সন্তান হিসাবে আমিও আপনাদের কমিউনিটির বিষয়টি উপলব্ধি করতে পারি, যারা উন্নত জীবনযাপনের জন্য এদেশে এসেছেন।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশি আইনজীবীরা সমাজে বিশেষ অবদান রাখছেন। তারা আইন সমিতিতে জাতিগত বৈচিত্র ও কৌশল উন্নয়নে সহযোগিতা করছেন।’ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাজ বেলায়েত হোসেন, মাসুদ ইকবাল, টনি বালড্রি, জেইন ম্যালকম ও বৃটিশ কারি অ্যাওয়ার্ডের প্রবর্তক এনাম আলী এমবিই।

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top