|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. শিশুদের বই থেকে সুচিকে বাদ দেওয়ার দাবি!

শিশুদের বই থেকে সুচিকে বাদ দেওয়ার দাবি!

প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০১৭

দেশ ডেস্ক: শিশুদের জন্য লেখা একটি অনুপ্রেরণামূলক বই থেকে মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চির বিষয়ে লেখা অধ্যায় বাদ দেওয়ার দাবি তুলেছেন অভিভাবকেরা। সম্প্রতি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো নিপীড়ন এবং সে ক্ষেত্রে সু চির ভূমিকার পরিপ্রেক্ষিতে অভিভাবকেরা এ দাবি তুলেছেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ওই বইটির নাম ‘গুড নাইট স্টোরিজ ফর রেবেল গার্লস’। ২০১৭ সালে প্রথমে যুক্তরাষ্ট্রে ও পরে যুক্তরাজ্যে বইটি প্রকাশ করা হয়। শিশুদের রোলমডেল হতে পারে—এমন নারী ব্যক্তিত্বদের নিয়ে বইটি রচনা করা হয়েছে। বইয়ে অ্যামেলিয়া ইয়ারহার্ট, মেরি কুরি, হিলারি ক্লিনটন, সেরেনা উইলিয়ামস প্রমুখ সফল নারী ব্যক্তিত্বকে নিয়ে প্রবন্ধ লেখা হয়েছে। সেভাবেই এসেছিল অং সান সু চির প্রসঙ্গ। কিন্তু অভিভাবকেরা এখন আপত্তি জানিয়ে বলছেন, শিশুদের বই থেকে সু চির প্রসঙ্গ বাদ দিতে হবে।

মোট ১০০ জন নারীকে নিয়ে বইটি লেখা হয়েছে। গত বছর যখন ‘গুড নাইট স্টোরিজ ফর রেবেল গার্লস’ গ্রন্থনা করা হয়, তখন লেখকদের কাছে সু চি ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। কিন্তু এ বছরের আগস্টে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর চালানো নিপীড়নের পরিপ্রেক্ষিতে সু চির প্রতি বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি এখন বদলে গেছে। জাতিসংঘ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো নির্যাতনকে ‘জাতিগত নির্মূলের প্রকৃষ্ট উদাহরণ’ বলে অভিহিত করেছে।

মূলত ছয় বছর ও তার বেশি বয়সী শিশুদের জন্য বইটি তৈরি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বইটির পেজে অভিভাবকেরা সু চির ব্যাপারে আপত্তির কথা জানিয়েছেন। ফেসবুক পেজে লেনকা উজাকোভা নামের এক অভিভাবক লিখেছেন, ‘এই বইয়ের ৯৯ শতাংশই অনুপ্রেরণাদায়ী। কিন্তু গণহত্যার দায়ে অভিযুক্ত একজনের বিষয়ে পড়া বিরক্তিকর। এসব নারী ব্যক্তিত্বের মধ্যে অং সান সু চি স্থান পেতে পারেন না। এই বইয়ে তাঁর বিষয়ে কিছু থাকায় আমি অবাক হয়েছি।’

আরেক অভিভাবক গেরি পিভ লিখেছেন, ‘আমার তিন বছরের মেয়ের জন্য বইটি কিনেছিলাম। কিন্তু অং সান সু চিকে দেখে আমি আঁতকে উঠি। আমি আশা করি, প্রকাশকেরা এ বিষয়টি মাথায় নিয়ে প্রয়োজনীয় সম্পাদনা করবেন এবং আরেকটি সংস্করণ বের করবেন।’

‘গুড নাইট স্টোরিজ ফর রেবেল গার্লস’ এ বছরের ব্যবসাসফল বইগুলোর অন্যতম। এদিকে এমন বিরূপ প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে বইটির লেখকেরা এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বর্তমান পরিস্থিতি সূক্ষ্মভাবে পর্যালোচনা করছি। পরবর্তী সংস্করণ থেকে তাঁকে বাদ দেওয়ার চিন্তাও আমরা বাদ দিইনি।’

চলতি বছরের নির্যাতনের ঘটনায় ২৫ আগস্ট থেকে সাড়ে ছয় লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসে। সেই পালিয়ে আসা এখনো অব্যাহত আছে। অবশ্য মিয়ানমারের সরকার বরাবরই নিপীড়নের অভিযোগ অস্বীকার করে এসেছে। তারা বলছে, রোহিঙ্গা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে সরকার এবং বেসামরিক মানুষের ওপর কোনো নিপীড়ন চালানো হচ্ছে না।

ইউকে এর আরও খবর
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top