|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাজ্যের জলসীমায় রাশিয়ার যুদ্ধজাহাজ নিয়ে উত্তেজনা

যুক্তরাজ্যের জলসীমায় রাশিয়ার যুদ্ধজাহাজ নিয়ে উত্তেজনা

প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০১৭

দেশ ডেস্ক : উত্তর সাগরে যুক্তরাজ্যের জলসীমায় রাশিয়ার যুদ্ধজাহাজ প্রবেশ করায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যের রয়্যাল নেভি জানিয়েছে, রুশ যুদ্ধজাহাজগুলোর পাহারায় একটি ব্রিটিশ ফ্রিগেট মোতায়েন করা হয়েছে। তারা আরো জানিয়েছে, রুশ যুদ্ধবিমান অ্যাডমিরাল গোরশকোভের ওপর নজর রাখছে তাদের এইচএমএস সেন্ট আলবানস নামে ফ্রিগেট।

তবে এ ইস্যুতে এখনো কোনো মন্তব্য করেনি রাশিয়া। রয়্যাল নেভি বলেছে, সম্প্রতি যুক্তরাজ্যের জলসীমায় রাশিয়ান ইউনিটের আনাগোনা বেড়ে গেছে। সাগরতলে ইন্টারনেট-তারের নিরাপত্তা নিয়ে রাশিয়ার হুমকির বিষয়ে সম্প্রতি সতর্ক করা হয়েছে যুক্তরাজ্যকে।

দি চিফ অব দি ডিফেন্স স্টাফ বিমানবাহিনীর প্রধান মার্শাল স্যার স্টুয়ার্ট পিচ এ মাসের প্রথম দিকে বলেছিলেন, যোগাযোগের লাইনগুলো রক্ষায় ব্রিটেন ও ন্যাটোকে গুরুত্ব দিতে হবে। তিনি সতর্ক করে বলেছিলেন, লাইনগুলো যদি বিচ্ছিন্ন করা হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে অর্থনীতিতে তার তাৎক্ষণিক আঘাত আসবে এবং সম্ভাব্য বিপর্যয়ের মুখে অর্থনীতি।

সাগরতলে কুশাকারে বিছানো রয়েছে ইন্টারনেট সংযোগের অসংখ্য তার। এই তারের মাধ্যমে দেশ ও মহাদেশ ইন্টারনেট লাইনে যুক্ত হয়েছে।

এক বিবৃতিতে রয়্যাল নেভি বলেছে, রাশিয়ার যুদ্ধবিমান অ্যাডমিরাল গোরশকভের ওপর নজর রাখতে ২৩ ডিসেম্বর এইচএমএস সেন্ট আলবানস ফ্রিগেটকে বলা হয়। তখন রুশ যুদ্ধজাহাজটি ব্রিটিশ জলসীমার পাশ ধরে এগোচ্ছিল। বড়দিনেও ব্রিটিশ ফ্রিগেট রুশ যুদ্ধজাহাজের ওপর নজর রাখতে ব্যস্ত ছিল।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গাভিন উইলিয়ামসন বলেছেন, ‘আমাদের জলসীমা রক্ষায় অথবা যেকোনো ধরনের আগ্রাসন প্রতিহতে আমি কোনো দ্বিধা করব না।’ তিনি আরো বলেন, ‘আমাদের দেশ, আমাদের জনগণ ও জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্নে ব্রিটেন কখনো আতঙ্কিত হবে না।’

তথ্যসূত্র : বিবিসি ও দি গার্ডিয়ান অনলাইন

ইউকে এর আরও খবর
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top