|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. যুক্তরাষ্ট্রের তহবিল কর্তনের প্রভাব নিয়ে সতর্ক করলেন ব্রিটিশ মন্ত্রী

যুক্তরাষ্ট্রের তহবিল কর্তনের প্রভাব নিয়ে সতর্ক করলেন ব্রিটিশ মন্ত্রী

প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৭

দেশ ডেস্ক: জাতিসংঘের তহবিলে অর্থ বরাদ্দ কমানোর ঘোষণায় সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের মন্ত্রীপরিষদের সদস্য আলিস্টাইর বার্ট। তহবিল কমানো হলে বিশ্বের গরীব দেশ ও নারী শরণার্থীদের স্বাস্থ্য ও ত্রাণ কর্মসূচিতে প্রভাব পড়বে বলে জানান তিনি। মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের বরাত দিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলিইস্ট মনিটর এ খবর জানিয়েছে।

বুধবার যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন ও মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী আলিস্টাইর বার্টের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। এতে তিনি বলেন, নগদ অর্থের ঘাটতি জাতিসংঘ কর্মসূচিতে ব্যাপক প্রভাব ফেলবে।

আগামী অর্থ বছরে জাতিসংঘের তহবিলে সাড়ে আটাশ কোটি ডলার বরাদ্দ কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার জাতিসংঘের নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি এই ঘোষণা দেন। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি প্রত্যাখ্যান করে জাতিসংঘে প্রস্তাব পাস হওয়ার পরেই বরাদ্দ কমানোর ঘোষণা এলো।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি ও সেখানে মার্কিন দূতাবাস স্থাপনের ঘোষণা দেন ট্রাম্প। এই সিদ্ধান্তে সারাবিশ্বে নিন্দার ঝড় ওঠে। এনিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট হলে মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যানের প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮টি দেশ। বিপরীতে ট্রাম্পের প্রস্তাবের পক্ষে ভোট দেয় মাত্র ৯টি দেশ। ভোটদান থেকে বিরত ছিল ৩৫ দেশ।

বার্ট জানান তিনি জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের ‘আশঙ্কাপূর্ণ’সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন। তিনি বলেন, ‘এটা সত্য যে, তহবিলে যেকোনও ধরনের বরাদ্দ কমানো হলে বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষা খাতে তার ব্যাপক প্রভাব পড়বে। স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের বরাদ্দ কর্তনের বিষয়ে আমরা খুবই সচেতন আছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের উদ্বিগ্নতার বিষয় হলো, যুক্তরাষ্ট্র তহবিল বরাদ্দ কমালেও যাতে কোনও প্রতিকূল প্রভাব না পড়ে। বিশেষ করে নারীদের স্বাস্থ্য সহায়তার ব্যাপারে আমরা সংকল্পবদ্ধ। তবে আমরা আশা করব যুক্তরাষ্ট্র জাতিসংঘের সঙ্গে সম্পর্কোন্নয়ন করবে কারণ তার উপস্থিতি আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ।’

এর আগে এক বিবৃতিতে নিকি হ্যালি বলেন, জাতিসংঘের অদক্ষতা ও অতিরিক্ত ব্যয়ের কথা সবাই জানে। আমেরিকার জনগণের অর্থ কোনও জবাবদিহি ছাড়া ব্যয়ের সুবিধা আর আমরা রাখতে চাই না। এই ঐতিহাসিক বরাদ্দ ব্যয় কমানো জাতিসংঘকে আরও কার্যকর ও জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার জন্য অনেকগুলো পদক্ষেপের একটি। সঠিক পথে এটি বড় পদক্ষেপ। জাতিসংঘের মোট ব্যয়ের ২২ শতাংশ বা প্রায় ৩৩০ কোটি ডলার প্রদান করে যুক্তরাষ্ট্র।

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top