|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. গ্লোবাল এইড ট্রাস্ট ও চ্যানেল এস’র ষষ্ঠ আয়োজন, ‘কিউ ফ্যাক্টর ৬’ এর পুরস্কার বিতরণ ও গালা ডিনার অনুষ্ঠিত

গ্লোবাল এইড ট্রাস্ট ও চ্যানেল এস’র ষষ্ঠ আয়োজন, ‘কিউ ফ্যাক্টর ৬’ এর পুরস্কার বিতরণ ও গালা ডিনার অনুষ্ঠিত


প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০১৮

লন্ডন, ৭ ডিসেম্বর : গ্লোবাল এইড ট্রাস্টের ‘কিউ ফ্যাক্টর ৬’ এর গালা ডিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২ ডিসেম্বর রোববার বিকেলে পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বছর কিরাত ও বক্তৃতা প্রতিযোগিতায় ৬ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।

উল্লেখ্য, কিউ ফ্যাক্টর হচ্ছে গ্লোবাল এইড ট্রাস্টের একটি শিক্ষামূলক প্রোগ্রাম। গত ৬ বছর থেকে কিউ ফেক্টর উক্ত প্রতিযোগিতার আয়োজন করে আসছে। ১ম বছরে মাত্র ২০০ প্রতিযোগী হলেও এ বছর ৬ষ্ঠতম আয়োজনে প্রায় ২ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিভিন্ন ধাপ পাড়ি দিয়ে মোট ১২ জন প্রতিযোগী ফাইনালে অংশগ্রহণ করেন। এর মধ্য থেকে জুনিয়র গ্রুপে ৩ জন ও টিন গ্রুপে ৩ জনসহ মোট ৬ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের প্রথম পুরস্কার হিসেবে ১ হাজার পাউন্ড, দ্বিতীয় পুরস্কার ৭৫০ পাউন্ড এবং তৃতীয় পুরস্কার ৫০০ পাউন্ডসহ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। জুনিয়র গ্রুপে (৭ থেকে ১২ বছর বয়সী) ১ম স্থান অধিকার করেন বার্মিংহামের ১০ বছর বয়সী প্রতিযোগী ওয়াকিল রহমান, পিতাঃ হাবিবুর রহমান। ১ম রার্নাসআপ হন লন্ডনের প্রতিযোগী ১১ বছর বয়সী মোহাম্মদ নাঈম আহমদ, পিতাঃ আবদুল আহাদ। দ্বিতীয় রানার্সআপ হন লন্ডনের ১১ বছর বয়সী প্রতিযোগী ইয়াহইয়া আলী, পিতাঃ ফয়জুল আলী।

টিন গ্রুপে (১৩ থেকে ১৯ বছর বয়সী) ১ম স্থান অধিকার করেন লন্ডনের প্রতিযোগী ১৪ বছর বয়সী ইব্রাহিম আজাদ, পিতাঃ আবুল কালাম আজাদ। প্রথম রানার্সআপ হন ১৪ বছর বয়সী লন্ডনের প্রতিযোগী হুমায়রা সিদ্দিকা, পিতাঃ হাবিবুর রহমান; দ্বিতীয় রানার্সআপ হন লন্ডনের প্রতিযোগী ১৫ বছর বয়সী হামিদুল ইসলাম, মাতাঃ আমিরুন নেছা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্ডান আউকাফ ইসলামিক মন্ত্রণালয়ের বিশিষ্ট ক্বারি শেখ ইসা মাহমুদ সালেম হাইনেহ। শেখ আব্দুল বাছির আল মাসুমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গ্লোবাল এইড ট্রাস্টের চেয়ারম্যান শেখ আব্দুর রহমান মাদানী। তিনি বলেন, আজকে কুরআনের মহব্বতের কারণেই আমরা এখানে সমবেত হয়েছি। কিউ ফ্যাক্টরের মাধ্যমে আমরা প্রত্যেক ঘরে ঘরে কুরআন পৌঁছে দিতে চাই। এ জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।

অনুষ্ঠানে সকল প্রতিযোগী, অভিভাবক, আগত অতিথি, ইউকে আইএম, স্পন্সরসহ সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন গ্লোবাল এইডের সিইও এএসএম আশরাফ মাহমুদ উজ্জল। তিনি বলেন, গ্লোবাল এইড ট্রাস্টের শিক্ষা সম্পসারণ কাজের একটি অংশ কিউ ফ্যাক্টর। এর মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন মুসলিম কমিউনিটি বিশেষ করে বাংলাদেশি, সোমালিয়ান, পাকিস্তানি, আফ্রিকান, ইয়েমেনী, তার্কি, ইন্ডিয়ান ও আরব কমিউনিটির ছেলেমেয়েরা কিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রোগ্রাম কো-অর্ডিনেটর জুনায়েদ ভূঁইয়া, গ্লোবাল এইড ট্রাস্ট পরিবার ও সিনিয়র প্রডিউসার আহাদ আহমেদসহ চ্যানেল এস পরিবারের প্রতি তিনি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে ইস্ট লন্ডন মসজিদের ইমাম শেখ আব্দুল কাইয়ূম কিউ ফ্যাক্টরের ভূয়সী প্রশংসা করে বলেন, কিউ ফ্যাক্টর প্রত্যেক ছেলেমেয়ের মনে কুরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করছে। তিনি আয়োজকদের এই প্রতিযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন এবং আল্লাহর দরবারে দোয়া করেন। বিশিষ্ট লেখক ও কলামিস্ট ড. মুহাম্মদ আব্দুল বারী বলেন, কুরআনের মেসেজটা শুধু মুসলমানদের মধ্যে না অন্যান্য সকলের মধ্যেই এটা ছড়িয়ে দেয়া উচিত। এক্ষেত্রে কিউ ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম বলেন, কুরআনকে যথাযথভাবে তেলাওয়াত করার ক্ষেত্রে কিউ ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি কিউ ফ্যাক্টরের সাফল্য কামনা করি। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল বলেন, আমাদের লিগ্যাসি ধারণ করার ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েদেরকে কুরআনের শিক্ষায় শিক্ষিত করা উচিত। কিউ ফ্যাক্টর আমাদের ছেলেমেয়েদেরকে কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ব্যারিস্টার নাজির আহমেদ কিউ ফ্যাক্টরের ভূয়সী প্রশংসা করেন এবং নিউহ্যাম কাউন্সিলের পক্ষ থেকে নিজেদেরকে ডিফেক্টো হোস্ট হিসেবে ঘোষণা দিয়ে কিউ ফ্যাক্টরের সকল কার্যক্রমকে উক্ত বারায় স্বাগত জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিডিয়া ব্যক্তিত্ব ড. আবুল কালাম আজাদ, ইসলাম চ্যানেলের ফায়াজ ইউসুফজাই প্রমুখ। অনুষ্ঠানে কিউ ফেক্টর ৬ এর উপস্থাপক শেখ আব্দুল বাছিরসহ সকল বিচারকের মধ্যে সার্টিফিকেট ও গিফট তুলে দেয়া হয়। ১২ জন ফাইনালিস্ট, কোয়ার্টার ফাইনালিস্ট ও সেমি ফাইনালিস্টের হাতে ক্রেস্ট ও পুরস্কারের চেক তুলে দেন গ্লোবাল এইডের এডভাইজার এবং ট্রাস্টি ডা. জিয়াউল হক, শেখ আবু সাঈদ আনসারি, শেখ তারিক নসরুল্লাহ, ড. আখতারুজ্জামান, ড. কামরুল হাসান ও হাফিজ আবু তাহের।

ফাইনালিস্টদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জর্ডান আউকাফ ইসলামিক মন্ত্রণালয়ের বিশিষ্ট ক্বারি শেখ ইসা মাহমুদ সালেম হাইনেহ, গ্লোবাল এইড ট্রাস্টের চেয়ারম্যান শেখ আব্দুর রহমান মাদানী, সিইও এএসএম আশরাফ মাহমুদ উজ্জল, ড. মুহাম্মদ আব্দুল বারী এমবিই, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, ইস্ট লন্ডন মসজিদের ডিরেক্টর দেলোয়ার খান, সাব্বির আহমেদ কাওসার, নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ নাহাস পাশা, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, সলিসিটর মুহাম্মদ আবুল কালাম ও ড. আব্দুল মজিদ, চ্যানেল এস এর সিইও তাজ চৌধুরী ও ইউকে আইএম এর হেড অব রিলিফ মুহাম্মদ রিয়াজ। অনুষ্ঠানে নাশিদ পরিবেশন করেন শাহিদ ফালাহ। বিশেষ মোনাজাত পরিচালনা করেন শেখ আব্দুর রহমান মাদানী। শেষে ডিনার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, অনুষ্ঠানটি কিউ ফ্যাক্টরের ফেসবুক পেজ ও লন্ডন বাংলা টিভিতে (এলবি২৪) লাইভ সম্প্রচার করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

 

কমিউনিটি এর আরও খবর
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top