|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. জিএসসি’র রজত জয়ন্তীতে প্রবাসী সিলেটবাসীর মহামিলন

জিএসসি’র রজত জয়ন্তীতে প্রবাসী সিলেটবাসীর মহামিলন


প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০১৮

লন্ডন, ৭ ডিসেম্বর : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাজ্যের সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে’র রজত জয়ন্তী উৎসব উদযাপন করা হয়েছে। গত ২৫ নভেম্বর রোববার পূর্ব লন্ডনের রয়েল রিজেন্সি হলে দিনব্যাপী রজত জয়ন্তী উৎসবে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে রিজিওনাল নেতৃবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দসহ সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠানটি বৃহত্তর সিলেটবাসীর এক মিলন মেলায় পরিণত হয়।

সিলেট বিভাগের ৪জেলা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে ২৫ বছর আগে প্রতিষ্ঠিত হয় গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি)। ভ্রাতৃত্ববোধ, ইউনিটি ও কমিউনিটির উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত জিএসসি প্রতিষ্ঠার পর থেকে কমিউনিটির কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও এধারা অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন উপস্থিত নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাকালিন সময় যারা অবদান রেখেছেন তাদের মধ্য থেকে ২১ জনকে অ্যাওয়ার্ডস প্রদান করা হয়।

সংগঠনের জেনারেল সেক্রেটারি খসরু খানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত ও ব্রিটেনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান এবং অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সংগঠনের সহ সভাপতি মির্জা আসহাব বেগ। ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশাল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন সংগঠনের পেট্রন আলহাজ্ব নাসির আহমদ, কেএম আবু তাহের চৌধুরী, ড. হাসনাত হোসেন এমবিইসহ সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইলফোর্ড সাউথের এমপি মাইক গিভস, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার কাউন্সিলার মোহাম্মদ আয়াছ মিয়া, সুইন্ডনের মেয়র কাউন্সিলার জুনাব আলী, নিউহ্যাম বারার ডেপুটি চেয়ারম্যান কাউন্সিলার ব্যারিস্টার নাজির আহমদ, চ্যানেল এস এর চেয়ারম্যান আহমদ উস-সামাদ চৌধুরী জেপি, চ্যানেল এস এর ফাউন্ডার মাহী ফেরদৌস জলিল, এনটিভির ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, ক্যানারি ওয়ার্ফ গ্রুপের জাকির খান, বিশিষ্ট একাউন্টেন্ট কমিউনিটি নেতা ড. নুরুল আলম, জিএসসির সাবেক চেয়ারপার্সন আলহাজ্ব আলা উদ্দিন আহমদ, নুরুল ইসলাম মাহবুব, জিএসসির ফাউন্ডার জেনারেল সেক্রেটারি কয়ছর মাহমুদুল হক সৈয়দ, ফাউন্ডার ট্রেজারার মাহীদুর রহমান, ফাউন্ডার কো-অর্ডিনেটর ওয়ালি তসর উদ্দিন এমবিই, সালেহ আহমদ খান এমবিই, মাহতাব মিয়া, বর্তমান ট্রেজারার সালেহ আহমদ, সাবেক জেনারেল সেক্রেটারি আব্দুল কাইয়ুম কয়ছর, সাবেক সহ সভাপতি এম এ মান্নান ও লন্ডন বাংলা প্রেস ক্লাব সভাপতি সৈয়দ নাহাস পাশা।

অ্যাওয়ার্ডসপ্রাপ্তরা হলেন- প্রয়াত তাসাদ্দুক আহমদ এমবিই, প্রয়াত ওয়াহিদ আহমদ কুতুব, প্রয়াত মুফাচ্ছিল আলী, প্রয়াত মৌলানা ইজ্জত আলী, আলহাজ্ব এম আলাউদ্দিন আহমদ, ড. সুহেল ইবনে আজিজ, সালেহ আহমদ খান এমবিই, ওয়ালি তসর উদ্দিন এমবিই, ড. কবির চৌধুরী, সাজিদা চৌধুরী, কয়ছর মাহমুদুল হক সৈয়দ, মুস্তাসিম আলী (সিতু মিয়া), মাহিদুর রহমান, আলী ইসমাইল, হাসান চৌধুরী, গোলাম মোস্তফা চৌধুরী, সৈয়দ জুরান আলী, মিয়া মনিরুল আলম ও বদরুল লোদী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের, এফওবিসির চেয়ারম্যান ইয়াওর খান, ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সভাপতি কাউন্সিলর এসআই সেলিম, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, নবীগঞ্জ এডুকেশন ট্রাস্টের সভাপতি মুজাহিদ মিয়া (মোতাহের হোসেন), জিএসসি মৌলভীবাজার ব্রাঞ্চের সভাপতি ডা. সাদিক খান, ব্যারিস্টার আবুল কালাম, ব্যারিস্টার শামস উদ্দিন, ব্যারিস্টার তারেক চৌধুরী, কাউন্সিলর সদরুজ্জামান খান, কাউন্সিলর আহবাব হোসাইন, কান্সিলর শামসুল ইসলাম, কাউন্সিলর খালেদ নূর, কাউন্সিলর জোতস্না ইসলাম, কাউন্সিলর ফয়জুর রহমান, বাংলাদেশ সেন্টারের সিনিয়র সহ সভাপতি মুহিবুর রহমান মহিব, সহ সভাপতি আশরাফ উদ্দিন, সেক্রেটারি দেলোয়ার হোসেন, জিএসসি কেন্দ্রীয় কমিটির ট্রেজারার সালেহ আহমেদ, সহ সভাপতি মোঃ ফিরুজ খান, মোহাম্মদ ইছবাহ উদ্দিন, এএফ কামরুল হাসান চুন্নু, মোঃ আব্দুল আজিজ, মোঃ শহিদ চৌধুরী, আরজু মিয়া এমবিই, এইচএম আশরাফ আহমেদ, ব্যারিস্টার মাসুদ চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি আলহাজ তৌফিক আলি মিনার, ফজলুল করীম চৌধুরী, ব্যারিস্টার এমএ মজিদ তাহের, মোঃ আহসানুজ্জামান আরিফ, জয়েন্ট ট্রেজারার মোঃ আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আসকির বেগ, সহ সাংগঠনিক সম্পাদক কাইয়ুম খান ফয়ছল, কেন্দ্রীয় প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি সুফী সুহেল আহমদ, মেম্বারশীপ সেক্রেটারি এমএ গফুর, সহ মেম্বারশীপ সেক্রেটারি সিতার আহমদ, এডুকেশন সেক্রেটারি মঞ্জু রেজা চৌধুরী, ইন্টারন্যাশনাল এফেয়ার সেক্রেটারি মো. জসিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল গনি, স্পোর্টস সেক্রেটারি আব্দুল মালিক কুটি, এমপ্লয়মেন্ট এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারি কয়ছর মিয়া, কালচারল সেক্রেটারি হেলেন ইসলাম, ইয়ুথ সেক্রেটারি মুহিব উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর খান, ড. জাকি রেজওয়ানা আনোয়ার, ড. রওয়াব উদ্দিন, কাজি মাসুদ, গোলাম আনিস চৌধুরী, আব্দুর রাজ্জাক, কাউন্সিলর নেছার আলী, মোহাম্মদ চুনু মিয়া, তমিমুল ইসলাম চৌধুরী, শাহ সাফিক কাদির, আব্দুল মালিক, মোঃ নজরুল ইসলাম, এডভোকেট গোলাম মোস্তফা মীর, মো. সুহেল মিয়া, এমএ মান্নান ময়না, হাবিবুর রহমান রানা, সৈয়দ সহুরুল বারী, মোহাম্মদ ফয়জুর রহমান চৌধুরী, আব্দুস সালাম, আশরাফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা সাব্বির আহমদ, হেলাল আহমদ তফাদার, শেখ শাহজাহান আহমদ তরফদার, সৈয়দ আবু সাঈদ আহমদ, সৈয়দ আখলাকুল আম্বিয়া রাবেল, এমএ শহীদ, দেলওয়ার হোসেন দিলু, মাওলানা রফিক আহমদ রফিক, লুকমান আলী, মামুনুর রশীদ, সৈয়দ জিল্লুল হক, কামরুল হাসান চৌধুরী, এনায়েত খান, দেলোয়ার হোসেইন, আব্দুল হাদী ,আব্দুল হাকিম হাদী প্রমুখ।

অনুষ্ঠানে নতুন প্রজন্মকে সংগঠনের সদস্য করার উপর গুরুত্ব দেয়া হয় এবং সিলেটে একটি ভবন নির্মাণ করা হবে বলে জানানো হয়। এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যাপক সফলতায় উৎসাহিত হয়ে সংগঠনটি আগামীতে প্রতি বছর এ দিনটি বৃহত্তর সিলেট উৎসবে পরিণত করার পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানানো হয়। জিএসসি কমিউনিটির বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ব্রিটেনে ও বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আগামীতেও আরো ব্যাপক পরিসরে কাজ করবে এটাই সকলে প্রত্যাশা করেন। অনুষ্ঠানের সমাপনি বক্তব্যে চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে সংগঠনকে আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন। আমন্ত্রিত অতিথিরা জিএসসির বিগত দিনের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। সংবাদ বিজ্ঞপ্তি

 

কমিউনিটি এর আরও খবর
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top