|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. লন্ডন বইমেলায় ‘সিক্রেট ডকুমেন্টস অন বঙ্গবন্ধু’র মোড়ক উন্মোচন

লন্ডন বইমেলায় ‘সিক্রেট ডকুমেন্টস অন বঙ্গবন্ধু’র মোড়ক উন্মোচন


প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২২

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ও যুক্তরাজ্যের বৃহত্তম যুক্তরাজ্যের লন্ডন বইমেলার বঙ্গবন্ধু প্যাভিলিয়নে সিক্রেট ডকুমেন্ট অন বঙ্গবন্ধু’র ৮, ৯ ও ১০ম খন্ডের আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ০৬ এপ্রিল বুধবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী আন্তর্জাতিক সংস্করণের মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, টেলর অ্যান্ড ফ্রান্সিসের পরিচালক জেরেমি নর্থ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, যুক্তরাজ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ ও হাক্কানি পাবলিশার্সের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা সিক্রেট ডকুমেন্টস-এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এই প্রথমবারের মতো লন্ডন বইমেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ। জাতির পিতাকে উৎসর্গ করে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করা হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৫ হাজারের বেশি প্রকাশক, লেখক ও পুস্তক সমালোচক তাদের বই এবং অন্যান্য প্রকাশনা নিয়ে এ বইমেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তৃতায় ড. গওহর রিজভী বলেন, লন্ডন বইমেলায় বঙ্গবন্ধুর ওপর ঐতিহাসিক দলিল সিক্রেট ডকুমেন্টসের আন্তর্জাতিক সংস্করণ প্রকাশ করা হয়েছে। এর ফলে সারা বিশ্বের মানুষ পাকিস্তানের ২৩ বছর শাসনামলে কীভাবে বঙ্গবন্ধুকে রাজনৈতিকভাবে লাঞ্ছিত, নির্যাতন ও বারবার কারারুদ্ধ করা হয়েছিল তা আরও ভালোভাবে জানতে ও বুঝতে পারবে। তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম স¤পর্কে গভীরভাবে জানতে গোপন নথিগুলো পড়া ও এর ওপর গবেষণা করা প্রয়োজন। হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তার বক্তব্যে বলেন, লন্ডনের বাংলাদেশ হাইকমিশন, বিশ্বখ্যাত প্রকাশক টেলর অ্যান্ড ফ্রান্সিস ও বঙ্গবন্ধু জাদুঘরের সহযোগিতায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে সিক্রেট ডকুমেন্টসের ১০টি খন্ডের আন্তর্জাতিক সংস্করণ প্রকাশ করতে পেরে অত্যন্ত গর্বিত। হাইকমিশনার বলেন, ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক আন্তর্জাতিক সংবাদ সম্মেলনের স্থল ক্লারিজেস হোটেলে গত নভেম্বরে লন্ডন হাইকমিশনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঐতিহাসিক দলিলের আন্তর্জাতিক সংস্করণের প্রথম সাত খন্ডের মোড়ক উন্মোচন করেন। টেলর অ্যান্ড ফ্রান্সিসের সহযোগিতায় লন্ডন বইমেলায় সিক্রেট ডকুমেন্টসের আরও তিনটি খন্ডের আন্তর্জাতিক সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা খুবই আনন্দিত। তিনি বলেন, আমরা প্রথমবারের মতো লন্ডন বইমেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন স্থাপন করেছি। মেলায় সিক্রেট ডকুমেন্টসের আন্তর্জাতিক সংস্করণসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর লেখা আরও অনেক গ্রন্থ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রকাশক ও দর্শকদের প্রদর্শন করতে সক্ষম হয়েছি। সিক্রেট ডকুমেন্টস বইটিকে যুক্তরাজ্যের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়ে প্রচার ও গবেষণার জন্য এবং ব্রিটিশ-বাংলাদেশি তরুণ প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ঐতিহাসিক তথ্য স¤পর্কে জানতে পারে সেজন্য কমিউনিটি লাইব্রেরিতে বিতরণ করার লক্ষ্যে আমরা এখন টেলর অ্যান্ড ফ্রান্সিসের সঙ্গে কাজ করছি। অনুষ্ঠানে বক্তৃতায় নজরুল ইসলাম খান সিক্রেট ডকুমেন্টসকে সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য একটি অনুকরণীয় ম্যানুয়াল হিসেবে উল্লেখ করেন। টেইলর অ্যান্ড ফ্রান্সিসের পরিচালক জেরেমি নর্থ তার বক্তব্যে সিক্রেট ডকুমেন্টসকে একটি যুগান্তকারী প্রকাশনা হিসেবে আখ্যায়িত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বিশ্বের অন্য কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রের এমন গোপন নথি প্রকাশের উদ্যোগ নিতে পারেননি। হাক্কানি পাবলিশার্সের স্বত্বাধিকারী গোলাম মোস্তফা সিক্রেট ডকুমেন্টসের আন্তর্জাতিক সংস্করণ প্রকাশের এবং লন্ডন বইমেলায় এর প্রচারের উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ হাইকমিশনকে ধন্যবাদ জানান। কেমব্রিজ ইউনিভার্সিটিসহ যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সদস্য এবং বইমেলায় আগত অনেক দর্শক বিপুল উৎসাহের সঙ্গে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

কমিউনিটি এর আরও খবর
সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে লন্ডনে স্মরণসভা ও দোয়া মাহফিল

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দোয়া ও আলোচনা

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি  যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

সাবেক বিএনপি নেতা মাহিদুর রহমানকে মন্ত্রী করার দাবি যুক্তরাজ্যে বসবাসরত জাতীয়তাবাদী কুলাউড়াবাসীর

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসের নতুন কমিউনিটি গ্র্যান্টস কর্মসূচি গঠনে মতামত আহ্বান

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

টাওয়ার হ্যামলেটসে চালু হলো ‘ইয়াং হেলথ হাব‘: শিশু ও তরুণদের জন্য সমন্বিত স্বাস্থ্য সহায়তার নতুন উদ্যোগ

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

৩’শর অধিক বাসিন্দাকে সহায়তা: সফল প্রথম বছর উদযাপন করলো ‘কানেক্ট টু ওয়ার্ক’

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ করছে ব্রিকলেইন জামে মসজিদ : সেপ্টেম্বরে দু’দিনব্যাপী আয়োজন

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

ফুড ফর হেলথ অ্যাওয়ার্ডস: স্বাস্থ্যকর খাবার পরিবেশনে এগিয়ে থাকা ব্যবসাগুলোকে সম্মাননা

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

নারীদের মিলনমেলায় মুখর নারী সেন্টার: সামার ফেস্ট ২০২৬-এ সুস্থতা ও সংস্কৃতির উদযাপন

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

বাংলাদেশে আকস্মিক বন্যায় ১২ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত : মুসলিম এইডের বিশেষ ‘ফ্লাড আপিল’

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top