|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. কমিউনিটি
  3. ইংল্যান্ডে সফররত চবি’র প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাসুমের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা প্রদান

ইংল্যান্ডে সফররত চবি’র প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাসুমের সঙ্গে মতবিনিময় ও সংবর্ধনা প্রদান


প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২২

মো. নাসির উদ্দিন, ক্যামব্রিজ থেকে:: ইংল্যান্ডে সফররত চট্টগাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মাসুমের সঙ্গে মতবিনিময় সভা করেছে কেমব্রিজে বসবাসরত মুসলিম কমিউনিটি এসোসিয়েশন। পাশাপাশি তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত ২১ জুন মঙ্গলবার রাতে ইংল্যান্ডের কেমব্রিজ সেন্ট্রাল ইকো মসজিদের হলরুমে এনকেএসএ (কেমব্রিজ) ও মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কেমব্রিজ সেন্ট্রাল মসজিদের অন্যতম ভলনটিয়ার ও গিভ আস এ লিপ্টের ট্রাস্টি আমিনুল ইসলাম।

এতে আইনজীবী ও সাংবাদিক মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেমব্রিজ সেন্টাল ইকো মসজিদের প্রধান ইমাম ড. শেজাদ মেকিস (বসনিয়া), দ্বিতীয় ইমাম কানাডিয়ান নাগরিক ড. জাকারিয়া আহমেদ (অক্সফোর্ড ইউনিভার্সিটি)। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন ড. নাভিদ আহমেদ, শাহজালাল কমিউনিটি এন্ড কালচারাল সেন্টারেরচেয়ারম্যান ও ট্রাস্টি হাজী হিরন আলী, কেমব্রিজ বাংলাদেশী ওয়েলফেয়ারের সভাপতি শায়েস্তা মিয়া, কমিউনিটি নেতা শামীম আহমেদ, মুসলিম কমিউনিটি এসোসিয়শনের সেক্রেটারী সামসুল ইসলাম, আবু বকর মসজিদের সভাপতি মাহমুদ, পারভেজ মালিক, পাকতুন সোসাইটি অফ কেমবিজ এর চেয়ারম্যান ইউনিস খান, আক্তার হোসেন, আল আমিন, আব্দুল আজিজ, কেমসাইনের স্বত্তাধিকারী ওবায়দুল আহমেদ, ডক্টর সাইফুর রহমান. ডক্টর আপ্তাব আহমেদ, আলতাফ আফ্রিদি, দিলদার হোসাইন, (নেপাল) ব্যবসায়ী লিয়াকত আলী প্রমুখ।

প্রধান অতিথি ড. শেজাদ মেকিস তাঁর বক্তব্যে বলেন, জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও গবেষণায় ইতিহাসের গুরুত্ব অপরিসীম। ইতিহাস যেকোনো জাতিকে যেমন অতীত সম্পর্কে অবহিত করে তেমনি ভবিষ্যৎ চলার পথে পাথেয় হিসেবেও সহায়তা করে। তিনি সংবর্ধিত অতিথিকে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভির্সিটিং স্কলার হিসেবে বাংলাদেশের শিক্ষার ইতিহাসকে আন্তর্জাতিক ভাবে উপস্থাপন করার জন্য সমধিক প্রশংসা করেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি প্রফেসর ড. আবদুল্লাহ আল মাসুম কেম্ব্রিজে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অতিথেয়তা ও ভ্রাতৃত্বপূর্ণ ভালোবাসা পেয়ে অত্যন্ত মুগ্ধ হন। তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানানোর জন্য বাংলাদেশী কমিনিউটি এবং আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ও তাকে ভির্সিটিংস্কলার হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

সভায় বক্তারা সংবর্ধিত অতিথি প্রফেসর ড. আবদুল্লাহ আল মাসুমের নিকট বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ভবিষ্যতে আরো গবেষণা করার আশা ব্যক্ত করেন এবং গবেষককে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সভায় প্রধান অতিথি কেমব্রিজ সেন্টাল ইকো মসজিদের প্রধান ইমাম (বসনিয়ান) ড. শেজাদ মেকিস, দ্বিতীয় ইমাম অক্সফোর্ড ইউনিভার্সিটির ফলো ড. জাকারিয়া আহমেদ সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করেন। এছাড়া কেমব্রিজে বসবাসরত তুর্কি, পাকিস্তানী, ভারত ও বসনিয়ানসহ বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথিকে বিদায়ী সম্মাননা পত্র প্রদান করেন।

সভা শেষে অতিথিরা কেমব্রিজ নির্মিত ইউরোপের প্রথম ইকো মসজিদে স্থানীয় বাংলাদেশীসহ অন্যান্য কমিউনিটির লোকজনের সাথে ঐতিহাসিক এই স্থাপনা ঘুরে দেখেন এবং রাতের ভোজনে মিলিত হন।

কমিউনিটি এর আরও খবর
লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লন্ডনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

শিশুর কাছে নিকোটিনযুক্ত ভ্যাপ বিক্রির দায়ে টাওয়ার হ্যামলেটসে দোকানকে জরিমানা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top