|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসার জন্মদিন পালন

লন্ডনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসার জন্মদিন পালন

প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০২২

লন্ডনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে লন্ডনের বাংলাদেশ হাই কমিশন ‘দ্য স্পিরিট অব গ্লোরিয়াস বঙ্গমাতা, দ্য ইন্সপায়ারেশন অব ইন্ডোমিটবল বাংলাদেশ’ শীর্ষক স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা থেকে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি ভবিষ্যত প্রজন্মকে বঙ্গমাতার আদর্শে অনুপ্রাণীত করার জন্য তাঁর জীবন, কর্ম ও অবদান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন।

এসময় তিনি বলেন, বাঙ্গালির স্বাধীকার আদায়ের প্রতিটি রাজনৈতিক আন্দোলনে বঙ্গমাতা শুধু সক্রিয়ভাবে যুক্তই ছিলেন না। তিনি রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গবন্ধুর অন্যতম পথ-প্রদর্শকও ছিলেন। স্বাধীনতাত্তোর বাংলাদেশে তিনি অসহায় নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা ও কুঠির শিল্পসহ বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহণ করে নারীসমাজের আর্থ-সামাজিক অবস্থান সুদৃঢ় করার যে ভিত্তি রচনা করে গেছেন তার ফলশ্রæতিতেই আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নারীর ক্ষমতায়নের রোল-মডেলে পরিণত হয়েছে।

স্বাগত বক্তব্যে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বঙ্গমাতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি বাঙ্গালির প্রেরণা ছিলেন। আর বঙ্গমাতা ছিলেন বঙ্গবন্ধুর পথ চলার সকল অনুপ্রেরণার মূল উৎস। আন্তর্জাতিক ক্ষেত্রে মহান নেতাদের নেপথ্যে যে সকল বীর নারী ঐতিহাসিক ভ‚মিকা রেখেছেন, তাঁদের মধ্যে বঙ্গমাতা অন্যতম। তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা ও দূরদর্শী উপদেষ্টা হিসেবে বাঙ্গালির স্বাধীকার সংগ্রামের ইতিহাসে চির-ভাস্বর এবং বিশেষ করে আজকের প্রজন্মের বাংলাদেশি নারীদের কাছে রতœগর্ভা মা, নি:স্বার্থ ও অসীম সাহসী দেশপ্রেমিক এবং নিরহঙ্কার ও নির্লোভ মানুষ হিসেবে অনুসরণীয় রোল-মডেল হয়ে থাকবেন।

স্মারক অনুষ্ঠানে হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের সঞ্চালনায় শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন যুক্তরাজ্যে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ, বিশিষ্ট কবি ও সাংবাদিক শামীম আজাদ, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট নারী নেত্রী খালেদা কোরেশী, যুক্তরাজ্যের সেন্ট্রাল ফ্যামেলি কোর্টের প্রথম ব্রিটিশ-বাংলাদেশি সিনিয়র বিচারক খাতুন স্বপ্নারা, প্রথম ব্রিটিশ-বাংলাদেশি কিউসি ব্যারিস্টার সুলতানা তফাদার এবং কাউন্সিলর শান্তু ফেরদাউস। প্যানেল আলোচনায় বক্তারা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রখ্যাত নারীদের সাথে বঙ্গমাতাকে তুলনা করে বাঙ্গালি জাতি গঠনের ইতিহাসে সবচেয়ে সাহসী ও অনুপ্রেরণাদায়ী নারী হিসেবে তাঁর জীবন, কর্ম ও অবদান স¤পর্কে আরো গবেষণা ও প্রকাশনার ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে হাই কমিশনার বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২২ সাল থেকে ‘বঙ্গমাতা ওমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড’ প্রবর্তনের ঘোষণা দেন। যা যুক্তরাজ্যে ব্রিটিশ-বাংলাদেশি নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশি নারীদের প্রদান করা হবে।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গমাতা ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট ১৯৭৫-এর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এরপর বঙ্গমাতার প্রতিকৃতিতে পু®পার্ঘ অর্পণের মাধ্যমে তাঁর প্রতি গভীর শুদ্ধা জানানো হয় এবং তাঁর জীবন ও কর্মের ওপর একটি প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বঙ্গমাতাকে উৎসর্গ করে একটি কবিতা আবৃত্তি করেন ব্রিটিশ-বাংলাদেশি বিশিষ্ট বাচিক শিল্পী মুনিরা পারভীন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top