আলতাব আলী পার্কে ইআরআই’র মানববন্ধন : আয়নাঘরের বন্দিদের মুক্ত করার আহ্বান
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২২
সম্প্রতি বাংলাদেশে আয়নাঘর নামে একটি গোপন কক্ষে গুম হওয়া ব্যক্তিদের অত্যাচার ও নির্যাতনের চিত্র প্রকাশ এবং সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সার্বভৌমত্ব বিরোধী ও রাষ্ট্রদ্রোহী বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই)। ব্রেক দ্যা ডোর্স অব আয়নাঘর এন্ড সেইভ দ্যা বাংলাদেশ ফ্রম ট্রেইটর্স (ঘাতকদের হাত থেকে বাংলাদেশ বাচাঁতে আয়নাঘরের দরজা ভেঙ্গে দাও) শিরোনামে গত ২৩ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, শেখ হাসিনার অবৈধ শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তার অনুগত বাহিনী বিরোধী মত ও দলের মানুষদের গুম করে গোপনে নানা অত্যাচার নির্যাতন করছে। অনেক বছর সেসব প্রকাশ না পেলেও এবার আয়নাঘর নামে ওই গোপন কক্ষের সন্ধানের মাধ্যমে বিশ^বাসী জানতে পেরেছে। আয়নাঘর ভেঙে জাতিকে মুক্তি করার জন্য সকলকে আন্দোলনে শরীক হওয়ার আহবান জানানো হয় সমাবেশ থেকে। ইআরআইয়ের সেক্রেটারীর পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বছরের ২২ ফেব্রুয়ারী ও গত ২২ আগস্ট গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেয়ার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দিতে একটি মেমোরেন্ডাম পাঠানো হয়। এছাড়া ওই সংগঠনের পক্ষ থেকে চ্যাঞ্জডটঅরগ এ ‘ ব্রিং ব্যাক আওয়ার ব্রাদার এন্ড কলিগ ঃ স্টপ এনফোর্স ডিসএপায়ার্স ’ শিরোনামে একটি পিটিশন খোলা হয়। সবাইকে সেখানে সাইন করার আহবান জানানো হয়।
বক্তারা আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বেলা দুইটায় অনুষ্ঠিতব্য মানব বন্ধনে অংশ নেয়ার জন্য সবাইকে উদাত্ত আহবান জানান। ওইদিন লন্ডন ছাড়াও আমেরিকায় জাতিসংঘ হেডকোয়ার্টারের সামনে বেলা ৪ টায় এবং সিডনীতে পার্লামেন্ট হাউজের বিপরীতে বেলা আড়াইটায় ‘ ইন্টারন্যাশনাল ডে অব দ্যা ভিক্টিমস অব ইনফোর্সড ডিসেপিয়ার্স ’ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
ইআরআইয়ের সেক্রেটারী নউসিন মোস্তারী মিয়া সাহেব ও অর্গানাইজিং সেক্রেটারী জুবায়ের আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের প্রেসিডেন্টের সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারী ও সাপ্তাহিক সুরমার সম্পাদক সামসুল আলম লিটন এবং বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশ’র বিশেষ প্রতিনিধি সাংবাদিক ওলিউল্লাহ নোমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইআরআইয়ের ক্যাম্পেইন সেক্রেটারী সায়েম আহমেদ, অফিস সেক্রেটারী আবু জাফর আব্দুল্লাহ, পাবলিকেশন সেক্রেটারী আব্দুল বাকী, জয়েন সেক্রেটারী ওমর ফারুক, সদস্য আব্দুল কাদের জিলানী, ফারুক ইসলাম সানি, সোহেল আহমেদ, মোহাম্মদ তারেকুল ইসলাম, নিয়াজ মোর্শেদ, জামিল আহমদ, মোঃফজল আহমদ, রাজু আহমেদ,মহিউদ্দিন, মোহাম্মদ ফাহিদুল আলম, মোঃ নাজমুল হাসান খান, কয়সর রশিদ, মোঃ আবু তায়েব, জাস্টিস ফর ভিক্টিমস’র সেক্রেটারী জালাল আহমেদ জিলানী, খন্দকার সামসুল আরেফিন, মোহাম্মদ হোসাইন, আশরাফুল হক, মোঃ মশিউর রহমান, আয়াতুল্লাহ বিন সায়েদ, এমদাদ আহমেদ, করিম মিয়া, মোহাম্মদ রাকিব, মোঃ রোকতা হাসান, মোহাম্মদ মুহিবুল্লাহ, মোহাম্মদ মনসুর উদ্দীন, মোঃ খায়রুল আলম, মোঃ শাহাদাত হোসাইন, মোঃ দেলোয়ার হোসাইন, মো. জামিল আহমেদ, মারুফ আহমদ লায়েক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি


