যুক্তরাজ্য জাতীয় পার্টির নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২২
যুক্তরাজ্যে জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ৩০ আগস্ট মঙ্গলবার বিকেলে সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে স্থানীয় অভিজাত একটি রেস্টেুরেন্টে এক সভার আয়োজন করা হয়।
এতে কেন্দ্রীয় কমিটির সদস্য কাউন্সিলার সামছুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এবং লন্ডন মহানগরের সাবেক সাধারণ স¤পাদক শাহ সাহিদুর রহমানের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সুফিয়ান আহমদে।
এতে স্বাগত বক্তব্য দেন লন্ডন মহানগরের সাবেক সভাপতি মোঃ আজম আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপার সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমটির সদস্য আতাউর রহমান আতা, লুটন শাখার সভাপতি এস আই খান, জাপা নেতা শাহ সাহিদুর রহমান, সাইদুল ইসলাম খান, মজির উদ্দিন, জয়নাল উদ্দিন, কামাল আহমদ চৌধুরী, হারুন মিয়া, রুহুল আমিন খান, হাবিবুর রহমান, ফয়ছল উদ্দিন প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মুজিবুর রহমানকে সভাপতি, মোঃ আজম আলীকে সাধারণ সম্পাদক এবং মোঃ জয়নাল উদ্দিনকে কোষাধক্ষ্য করে যুক্তরাজ্য জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়। শীঘ্রই যুক্তরাজ্যের সকল নেতা-কর্মীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি


