|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ‘জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নাম পরিবর্তনের সংবাদ মিথ্যা বানোয়াট-পাল্টা সংবাদ সম্মেলনে দাবী

‘জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নাম পরিবর্তনের সংবাদ মিথ্যা বানোয়াট-পাল্টা সংবাদ সম্মেলনে দাবী


প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২২

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করছেন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ

দেশ রিপোর্ট, ১২ সেপ্টেম্বর ২০২২ : সম্প্রতি যুক্তরাজ্যের বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন সংবাদ মাধ্যমে “জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নাম পরিবর্তন” শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন উক্ত সংগঠনের নেতৃবৃন্দ । তাঁরা বলেন, গত ১ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে ‘জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নাম পরিবর্তন করে ‘জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’ নামকরণ করা হয়েছে বলে যে দাবী করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট । যাঁরা এই দাবী করেছেন তাদের সাথে ‘জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র আইনগত কোনো সম্পর্ক নেই। ‘জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’ তার স্বনামে আগের মতোই কার্যক্রম পরিচালনা করছে। তাই প্রকাশিত সংবাদের ব্যাপারে বিভ্রান্ত না হতে সংগঠনের পক্ষ থেকে প্রবাসী জকিগঞ্জবাসীর প্রতি আহবান জানানো হয়।

গত ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ একটি রেস্টুরেন্টে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এ আহবান জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ । শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রচার সম্পাদক ক্বারী মোঃ সাইদুর রহমান সাহেদ।

এতে বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সভাপতি মোঃ হারুনুর রশীদ, সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী সদস্য মশিউর রহমান শাহিন, সহ সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু, মাওলানা আব্দুল আউয়াল হেলাল, শামীম শাহান, সেলিম আহমদ তাপাদার, মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ মাওলানা মোছলেহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মাছুম, সহ সাধারণ সম্পাদক হাসনাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক- কামরুল আজিজ ও নির্বাহী সদস্য মোঃ আব্দুল লতিফ লছনু প্রমুখ ৷


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ২০০১ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনের সাথে তাঁরা থাকলেও ২০১৫ সালে এসে ব্যক্তিস্বার্থ এবং নেতৃত্বের লোভ চরিতার্থ করতে না পেরে সংগঠনের সাথে সম্পর্ক ছিন্ন করেন । কিন্তু কিছুদিনের মধ্যে লক্ষ্য করা যায়, সম্পূর্ণ বেআইনী এবং অযৌক্তিকভাবে তারা জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নাম ব্যবহার করে নিজেদের মতো বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে শুরু করেন । প্রথমদিকে সুযোগ থাকা সত্ত্বেও আইনী পদক্ষেপ গ্রহণ না করে আমরা তাদের সাথে বারবার সমঝোতার চেষ্টা করি। কিন্তু তাদের অসহযোগিতার কারণে সমঝোতার সব চেষ্টা ব্যর্থ হয়। পরিশেষে আমরা বাধ্য হয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করি । ফলে গত ১০ আগস্ট ২০২২ কোম্পানী হাউজ ট্রাইবুনাল ‘জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’ নাম ব্যবহার না করার নির্দেশ দিয়ে ৮০০ শত পাউন্ড ক্ষতিপূরণ প্রদানের জন্য শেরওয়ান হোসাইন চৌধুরী, আবুল হোসাইন ও গোলাম মর্তুজা চৌধুরীর প্রতি আদেশ জারি করে ।

গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে প্রদত্ত লিখিত বক্তব্যে জনাব শেরওয়ান চৌধুরী, আবুল হোসাইন ও গোলাম মর্তুজা চৌধুরী দাবী করেছেন ২০১৪ সালে জনাব মসিউর রহমান শাহীনের নেতৃত্বাধীন কমিটি সময়মত রিটার্ন জমা না দেয়ায় চ্যারিটি কমিশন সংগঠনের রেজিস্ট্রেশন বাতিল করেছে । মূলতঃ জনাব কামাল এমসিএ রহমান সভাপতি থাকাকালীন লটারি ফান্ড থেকে ১০ হাজার পাউন্ড অনুদান লাভ করেন । কিন্তু সেই অর্থ যথাযত খাতে যথা নিয়মে ব্যয় না করার কারণে তদন্ত সাপেক্ষে অনিয়ম প্রমাণিত হওয়ায় লটারি ফাণ্ডের আংশিক অর্থ ফেরত দিতে হয় । এরই সূত্র ধরে চ্যারিটি কমিশন সংগঠনের রেজিস্ট্রেশন বাতিল করে । এ জন্য জনাব কামাল এমসিএ রহমানের নেতৃত্বাধীন সাত সদস্যের ট্রাস্টি কমিটিই দায়ী। সম্পূর্ণ বিষয়টি ঘটেছে জনাব মসিউর রহমান শাহীন এর নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব গ্রহণের পূর্বে। আসলে তারা নিজেদের অনিয়ম এবং ব্যর্থতা অন্যের ঘাড়ে চাপিয়ে সরলপ্রাণ জকিগঞ্জবাসীকে বিভ্রান্ত করে সহানুভুতি লাভের ব্যর্থ চেষ্টা করেছেন। এ ছাড়া সংগঠনের মধ্যে বিভক্তি সৃষ্টির জন্যও তারা জনাব মসিউর রহমান শাহীনের নেতৃত্বাধীন কমিটিকে দায়ী করেছেন। তাদের এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ সংক্রান্ত বিস্তারিত বিবরণ ‘সভাপতির বক্তব্য’ শিরোনামে ১৫ নভেম্বর ২০১৫ তারিখে প্রকাশিত সংগঠনের বার্ষিক রিপোর্টে রয়েছে ।

সর্বোপরি আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। কারণ সবধরণের চেষ্টা তদবির চালিয়ে ব্যর্থ হয়ে হলেও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র নাম বেআইনী ও অনৈতিকভাবে ব্যবহার করা থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।

পরিশেষে আমরা যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জবাসীকে জানাতে চাই যে, ২০০১ সালে প্রতিষ্ঠিত জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে তার নিজস্ব সংবিধানের নির্দেশনা মতে প্রতি দুই বছর পর পর নির্বাচিত কমিটির মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে। আগামীতেও আপনাদের সহযোগিতায় এর অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাআল্ল­াহ ।

সংবাদ সম্মেলনে বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ এর ইন্তেকালে সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় ৷ এছাড়াও, জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নকে জকিগঞ্জ উপজেলা থেকে কেটে অন্য উপজেলায় অন্তর্ভূক্ত না করার জন্য জোর দাবী জানানো হয় ৷

ইউকে এর আরও খবর
লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

স্টপটোবার ফিরে এসেছে: ধূমপানমুক্ত জীবনের পথে প্রথম পদক্ষেপ নিতে এখনই সেরা সময়

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

আর্নল্ড রোডে বিশেষ অভিযানে ১৬টি গাড়ি জব্দ ও অপসারণ

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

শমসেরনগরের উন্নয়নে ‘ক্লিন শমসেরনগর’ প্রকল্প বাস্তবায়নের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি ও প্রবাসী হয়রানি বন্ধের দাবি

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচন ১৮ অক্টোবর : ব্রাডফোর্ডে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের নির্বাচনী প্রচারণা

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top