যুক্তরাজ্যে জাপা নেতাকে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২২
সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়াকে সংবর্ধনা দিয়েছে যুক্তরাজ্য জাতীয় পার্টি। গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় এই সংবর্ধনার আয়োজন করেন। সভায় যুক্তরাজ্য জাপার নেতাকর্মীরা স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভার শুরুতেই পবিত্র কোরআন পাঠ করেন বদরুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিক্রেটারী মোহাম্মদ আজম আলী। এসময় সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণের করেন দলের নেতারা।
সভায় যুক্তরাজ্য জাপার সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম আলী ও সিনিয়র সাধারণ সম্পাদক শাহ সাহিদুর রহমানের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহান সংসদের ৩০০ আসনে নির্বাচন করবে ইনশাহ আল্লাাহ। এব্যাপারে আমাদের প্রিয় নেতা মাননীয় চেয়ারম্যানও দৃড়প্রতিজ্ঞ। তিনি যুক্তরাজ্য জাতীয় পার্টির বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে যুক্তরাজ্য জাপার পূর্ণাঙ্গ কমিটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইউকে জাপার সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য কাউন্সিলার সামছুল ইসলাম সেলিম, ইউকে জাপার সাবেক সদস্য সচিব ও কেন্দ্রীয় সদস্য সাহেদ আহমদ, কেন্দ্রীয় সদস্য আতাউর রহমান আতা প্রমুখ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানীত সদস্য কাউন্সিলার সামছুল ইসলাম সেলিম, সাহেদ আহমদ, আতাউর রহমান আতা, এস আই খান, কামাল আহমদ চৌধুরী, মুহাম্মদ আব্দুল হাই, সিরাজুল ইসলাম, মুহাম্মদ আজম আলী, শাহ সাহিদুর রহমান, জয়নাল উদ্দিন, খন্দকার মহিউদ্দিন খুকন, মজির উদ্দিন, বদরুল হক চৌধুরী, আলিম উদ্দিন, জুবায়ের আহমদ, হাবিবুর রহমান, রুহুল আমিন খান। উপস্থিত ছিলেন সামছুল ইসলাম কুবাদ, দুদু মিয়া, ফয়জুল ইসলাম , আজিজুর রহমান, ময়নুল হক, মামুন ইসলাম, খায়রুল আলম আলিম, আহমদ হুসেন, মাহবুব আহমেদ সাজু, ররুবেল চৌধুরী, নুরুল হক, মুহাম্মদ জুবায়ের আহমদ, আং খালিক, আব্দুল সালাম প্রমুখ। সভা শেষে রাতের খাবার পরিবেশন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি


