|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ৮১ বছর চলার পর বন্ধ হচ্ছে বিবিসি বাংলার সম্প্রচার

৮১ বছর চলার পর বন্ধ হচ্ছে বিবিসি বাংলার সম্প্রচার


প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২২

দেশ ডেস্ক:: অর্থনৈতিক সংকটের কারণে বন্ধ হয়ে যাচ্ছে বিবিসি বাংলার সম্প্রচার। শুধু বাংলাই নয়, আরও ১০টি ভাষার রেডিও সম্প্রচারও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বৃটিশ ব্রডকাস্টিং করপোরেশন বা বিবিসি। বেশ কয়েকটির রেডিও কার্যক্রম যদিও অনলাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে জানানো হয়েছে। বিবিসি বাংলা ছাড়াও আরও যেসব ভাষার রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে তার মধ্যে আছে আরবি, পার্সিয়ান, চীনা, কিরগিজ, উজবেক, হিন্দি, ইন্দোনেশিয়ান, তামিল ও উর্দু।

বিবিসি বলছে, উচ্চ মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমন্বিত চাপই তাদের এ কঠিন সিদ্ধান্তের দিকে নিয়ে গেছে। ১৯৪১ সালের ১১ই অক্টোবর বাংলায় ১৫ মিনিটের সাপ্তাহিক সম্প্রচার শুরুর মাধ্যমে যাত্রা হয়েছিল বিবিসি বাংলার রেডিও কার্যক্রমের। পরে পর্যায়ক্রমে সংবাদ সম্প্রচার শুরু হয় ১৯৬৫ সালে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ৩৮২টি পদ শূন্য করার প্রস্তাব করেছে, যার উদ্দেশ্য ২৮.৫ মিলিয়ন পাউন্ড বা ৩২০ কোটি টাকার বেশি সঞ্চয় করা।

তবে বার্ষিক মোট ৫০০ মিলিয়ন পাউন্ড সঞ্চয়ের অংশ হিসেবে সিবিবিসি ও বিবিসি ফোরকেও অনলাইনে নিয়ে যাওয়া হচ্ছে। বিবিসি আরও বলেছে যে, ওয়ার্ল্ড সার্ভিসকে আরও আধুনিক, ডিজিটাল ও সুবিন্যস্ত করার কৌশলকে সমর্থন করতে এ পরিকল্পনা সহায়তা করবে। এখন যেসব সার্ভিস শুধু অনলাইনে থাকবে তার মধ্যে চীনা, গুজরাটি, ইন্দোনেশিয়ান, পিজিন, ইগবো, ইউরুবা ও উর্দু আছে।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস আন্তর্জাতিক গণমাধ্যম সম্প্রচার প্রতিষ্ঠান। রেডিও, টিভি ও ডিজিটাল মাধ্যমে কার্যক্রম আছে তাদের।

এখন সপ্তাহে প্রায় ৩৬৪ মিলিয়ন মানুষের কাছে পৌঁছায় বিবিসি, যার অর্ধেকই অনলাইনে। বিবিসি বলছে, কোন ভাষা বিভাগই পুরোপুরি বন্ধ হচ্ছে না। রাশিয়া, ইউক্রেন ও আফগানিস্তানের মতো দেশগুলোর মানুষ বিবিসির নিউজ সার্ভিসগুলো পাবে। ওয়ার্ল্ড সার্ভিস ইংরেজি বিশ্বব্যাপী সার্বক্ষণিক সংবাদ পরিবেশন অব্যাহত রাখবে এবং করপোরেশন বলছে, নতুন অনুষ্ঠানসূচী, অনুষ্ঠান ও পডকাস্ট পরে ঘোষণা করা হবে।

ওয়ার্ল্ড সার্ভিস ডিরেক্টর লিলিয়ান ল্যান্ডর বলেছেন, বিবিসির ভূমিকা বিশ্বব্যাপী কখনোই কম গুরুত্বপূর্ণ ছিল না। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদের জন্য কোটি কোটি মানুষের কাছে এটি বিশ্বস্ত, বিশেষ করে যেখানে সংবাদ কম পৌঁছায়। আমরা সংকটের সময়ে মানুষকে সহায়তা করি। ইংরেজি ও আরও চল্লিশটি ভাষায় শ্রোতাদের কাছে আমরা ভালো সাংবাদিকতা নিয়ে যাবো এবং আমাদের সংবাদের আরও গভীরে গিয়ে আমাদের সাংবাদিকতাকে আরও প্রভাবশালী ও অর্থপূর্ণ করে তুলবো।

বিবিসির প্রস্তাবনায় আরও আছে, কিছু সার্ভিস লন্ডন থেকে সরিয়ে দর্শক-শ্রোতাদের নিকটে নিয়ে যাওয়া। যেমন থাই সার্ভিস লন্ডন থেকে ব্যাংককে, কোরিয়ান সার্ভিস সিউলে, বাংলা সার্ভিস ঢাকায় এবং ফোকাস অন আফ্রিকা টিভি বুলেটিন নাইরোবিতে নেয়া হবে। এছাড়া লন্ডনে নতুন একটি চীনা ইউনিট চালু করা হবে। পাশাপাশি আফ্রিকা কনটেন্ট হাব করা হবে, যারা ডিজিটাল কনটেন্ট তৈরি করবে। আরবি ও পার্সিয়ান সার্ভিসের টিভি সম্প্রচার অব্যাহত রাখা হবে। আরও অনুসন্ধান ও ডকুমেন্টারি তৈরিতে বিনিয়োগ বাড়ানো হবে।

প্রস্তাবনাটি নিয়ে এখন প্রতিষ্ঠানটির কর্মী ও ইউনিয়নের সাথে আলোচনা করা হবে বলে বলেছেন সম্প্রচার ইউনিয়ন-বেটকুর প্রধান ফিলিপ্পা চাইল্ডস। তিনি বলেন, গণমাধ্যমক্ষেত্রে পরিবর্তিত চ্যালেঞ্জগুলো মোকাবিলায় বিবিসিকে অবশ্যই মানিয়ে নিতে হবে। কিন্তু আবারো প্রতিষ্ঠানটির কর্মীরা রাজনৈতিক সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লাইসেন্স ফি আটকে দেয়ার সরকারি সিদ্ধান্তের কারণে তহবিল নিয়ে তৈরি হওয়া চ্যালেঞ্জ এই প্রস্তাবগুলোকে অনিবার্য করে তুলেছে।

ইউকে এর আরও খবর
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top