|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ৭ বৃটিশ-বাংলাদেশীর বিরুদ্ধে মিথ্যা মামলার নেপথ্যের নায়কদের শাস্তির দাবি

৭ বৃটিশ-বাংলাদেশীর বিরুদ্ধে মিথ্যা মামলার নেপথ্যের নায়কদের শাস্তির দাবি

প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০২২

বাংলাদেশে ৭ জন যুক্তরাজ্য প্রবাসী বিনিয়োগকারীকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জেলে প্রেরণ এবং প্রবাসী বাংলাদেশীদের বিভিন্নভাবে নির্যাতনের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ অক্টোবর রোববার ভয়েস ফর জাস্টিস ইউকের উদ্যোগে ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সহযোগিতায় পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ উডেহাম কমিউনিটি হলে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ ড: হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে ও ভয়েস ফর জাস্টিস ইউকের সেক্রেটারী কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান, সাপ্তাহিক বাংলা পোস্টের অনারারী চেয়ারম্যান শেখ মো: মফিজুর রহমান, সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার আ ম ওহিদ আহমদ, কাউন্সিলার ওসমান গনি, কাউন্সিলার জাহেদ চৌধুরী, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান আহমদ সিদ্দিকী ও সেক্রেটারী খোন্দকার সাইদুজ্জামান সুমন, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি এম এ আজিজ, জিএসসি সাউথ ইষ্ট রিজিয়নের সেক্রেটারী ফজলুল করিম চৌধুরী, কমিউনিটি নেতা হাজী হাবিব, ভয়েস ফর জাস্টিসের নেতা মো: আফসর মিয়া ছুটু, আমীর উদ্দিন আহমদ মাষ্টার, মাওলানা রফিক আহমদ, হাজী ফারুক মিয়া, সাংবাদিক সৈয়দ জহুরুল হক ও ইঞ্জিনিয়ার আবুল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা মিথ্যা ও সাজানো মামলা দিয়ে ৭ জন বৃটিশ বাংলাদেশীদের জেলে প্রেরণ ও হয়রানীর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, যারা এই মিথ্যা মামলা ও ষড়যন্ত্র করেছে। তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। তারা বলেন, প্রবাসী বাংলাদেশীদের উপর জুলুম নির্যাতন বেড়েই চলছে। প্রবাসীদের জাতীয় পরিচয় পত্র দেওয়া হচ্ছে না। বাংলাদেশের ভোটের তালিকায় নাম নেই। বাংলাদেশ হাই কমিশনে, বিমানবন্দরে, জায়গা সম্পত্তি দখল করে নির্যাতন করা হচ্ছে। ঘুষ ছাড়া কোনো কাজ করানো যায় না। সিলেটে বৃটিশ পাসপোর্টধারীদের পোর্ট ভিসা না দিয়ে হয়রানী করা হচ্ছে। পাসপোর্টে পুলিশ ভেরিফিকশনের নামে পুলিশ ঘুষ দাবী করছে। দেশে প্রবাসীরা সুবিচার পাচ্ছেন না। সবাই প্রবাসীদের লুটে পুটে সব কিছু আত্মসাৎ করতে চায়। বক্তারা এসব সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। অনথ্যায় প্রবাসী মন্ত্রী, এমপিদের পাশাপাশি বাংলাদেশ হাই কমিশনসহ সরকারী সকল সংস্থাকে বয়কট করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top