|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. নিজ দলের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন লেবার পার্টির এমপি আপসানা

নিজ দলের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন লেবার পার্টির এমপি আপসানা

প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০২২

খালেদ মাসুদ রনি :: লন্ডনের পপলার অ্যান্ড লাইম হাউজ আসনের এমপি বাংলাদেশি বংশোদ্ভূত আপসানা বেগম তার নিজ দল লেবার পার্টির বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন। সাবেক লেবার পার্টির লিডার জেরেমি করবিন এমপিকে সাথে নিয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে তার মনোনয়ন কেড়ে নেয়ার চেষ্টা করছে লেবার পার্টি। ট্রিগার ব্যালট প্রক্রিয়ায় নানা অনিয়মের অভিযোগ তুলে আপসানা বেগম আরো বলেন, এই প্রক্রিয়া নিয়ে ৫০টিরও বেশি অভিযোগ দাখিল করা হয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য এসব অভিযোগের কোনো সুরাহা করেনি লন্ডন রিজিওনাল লেবার পার্টি।

ত্রুটিপূর্ণ ট্রিগার ব্যালট প্রক্রিয়ার ফলাফল বাতিল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অনিয়মের গুরুতর অভিযোগগুলোর সুরাহা না করে তার মনোনয়ন প্রক্রিয়া এগিয়ে নিলে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন।

গত ০৭ অক্টোবর শুক্রবার বিকালে লন্ডন বাংলা-প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এমপি আপসানা বেগম। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক লেবার নেতা জেরেমি করবিন এমপি। আপসানা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, গত জুন মাসে ট্রিগার ব্যালট প্রক্রিয়া শেষ হলেও এর আনুষ্ঠানিক কোনো ফলাফল তাকে এখনো জানানো হয়নি। ট্রিগার ব্যালট প্রক্রিয়ার অনিয়ম ও ফলাফলের বিস্তারিত জানতে চেয়ে গত জুলাই মাসে তার আইনজীবী একটি চিঠি পাঠান। কিন্তু লন্ডন রিজিওনিাল লেবার পার্টি এই চিঠিরও কোনো জবাব দেয়নি। আপসানা বেগম বলেন, ২০১৯ সালে তিনি এমপি পদে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই স্থানীয় লেবার দলের ভিতর থেকে তার বিরুদ্ধে নানা অপতৎরতা শুরু হয়। এরই ধারাবাহিকতায় নির্বাচিত হওয়ার পরপর তার বিরুদ্ধে প্রতারণা করে হাউজিং সুবিধা নেয়ার মিথ্যা অভিযোগ ওঠে। আবার কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই টাওয়ার হ্যামলেটস কাউন্সিল লেবার প্রশাসন সেই অভিযোগে মামলা দায়ের করে। তবে আদালতে এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

সংবাদ সম্মেলনে সাবেক লেবার নেতা জেরেমি করবিন এমপি আপসানা বেগমকে একজন সক্রিয় ও আদর্শ জনপ্রতিনিধি হিসাবে উল্লেখ করে বলেন, লেবার দলের নীতি হলো সকল ব্যক্তি ও কমিউনিটির প্রতি সমান ও ন্যায়বিচার করা। কিন্তু আপসানা বেগম সেই ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।

আপসানা বেগমের প্রতি সুবিচার করতে লেবার নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে জেরেমি করবিন বলেন, যে কোনো সময় আরেকটি সাধারণ নির্বাচন আসন্ন। এ সময়ে লেবার নেতৃত্বের উচিৎ দলকে ঐক্যবদ্ধ করা। আপসানা বেগমের প্রতি সমর্থন অব্যাহত রাখতে তিনি স্থানীয় কমিউনিটির প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ‘ট্রিগার ব্যালট’ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দলের স্থানীয় সদস্যরা ভোট দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন পরবর্তী নির্বাচনে সংশ্লিষ্ট আসনে নতুন করে প্রার্থী বাছাই-প্রক্রিয়া অনুষ্ঠিত হবে না-কি বিদ্যমান এমপির প্রতি দলীয় মনোনয়ন অব্যাহত থাকবে।

ইউকে এর আরও খবর
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top