|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২২

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৬ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি সেন্টারে এই কমিটি গঠিত হয়েছে। এতে মামুন রশীদকে দ্বিতীয়বারের মতো সভাপতি ও জাকির হোসেন সাধারণ সম্পাদক এবং খালেদ আহমদ ডালিমকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৩৯ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

এর আগে প্রথম পর্বে বিয়ানীবাজার থানা জন কল্যাণ সমিতির সভাপতি মামুন রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলর কামরুল হোসেন মুন্নার পরিচালনায় সংগঠনের বার্ষিক হিসাব পেশ করেন ট্রেজারার জাকির হোসেন।

ট্রেজারারের প্রতিবেদনের ওপর আলোচনায় অংশগ্রহণ করেন আকবর হোসেন রবিন, আমিনুল হক, আলী আহমদ বেবুল,আকবর হোসেন, গিয়াস উদ্দিন, জুবের আহমেদ, আবু কায়সার, শামিম আহমেদ, মইনুল হক, নুরুল ইসলাম মছা প্রমুখ।

বিগত কমিটি করোনার সময় বাংলাদেশের দুস্থ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি উপজেলা মাথিউরা ইউনিয়নের বড় বেজগ্রামের প্রতিবন্ধী জৈন উদ্দিনকে চিকিৎসা সহায়তা এবং মুড়িয়া ইউনিয়নের চাতল গ্রামের মসজিদ নির্মাণসহ কয়েকটি প্রকল্প বাস্তবায়ন করায় সংগঠনের সদস্যরা বিগত কমিটির ভূয়সী প্রশংসা করেন।

দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু ও বর্তমান সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন।

নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে প্রতিদ্বন্ধি কোনো প্রার্থী না থাকায় প্রত্যেক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন। এই কমিটি আগামী তিন বছরের জন্য কাজ করবে বলে সংশ্লিষ্টরা জানান।

নতুন কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, ভাইস চেয়ারম্যান আকবর হোসেন রবিন, আতিক হোসেন, মোঃ আবুবকর খছরু, মুহাম্মাদ ইকবাল হোসেন, খাইরুল ইসলাম আলিম, আব্দুল আলিম, সহসাধারন স¤পাদক জুবের আহমদ, নুরুল ইসলাম, সহকোষাধ্যক্ষ ফাহিম আহমেদ তাহের, আব্দুল বাসিত, সাংগঠনিক স¤পাদক মোঃ গিয়াস উদ্দিন, সহসাংগঠনিক স¤পাদক কবির আহমেদ আমিন, সহ-সাংগঠনিক স¤পাদক মোস্তফা উদ্দিন, প্রেস এন্ড পাবলিসিটি স¤পাদক এমডি আবু কায়সার, অ্যাসিস্ট্যান্ট প্রেস পাবলিসিটি সেক্রেটারি মুজিবুর রহমান, অফিস সেক্রেটারী আমিনুল হক, অ্যাসিস্ট্যান্ট অফিস সেক্রেটারী আনোয়ার হোসেন সুলেমান, মেম্বার সেক্রেটারী আসুক উদ্দিন, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি মহিউদ্দিন আহমদ ফয়ছল, স্যোসাল এন্ড ওয়েলফেয়ার সেক্রেটারি মুহাম্মদ আমির হোসেন, ইয়থ এন্ড স্পোটস সেক্রেটারি ফরহাদ উদ্দিন, ইন্টারন্যাশনাল অ্যর্ফেয়ারস সেক্রেটারি সুজন আহমদ, রিলিজিয়াস সেক্রেটারী মোঃ আলতাফ হোসেন।

ইসি মেম্বার কবির মাহমুদ, কামরুল হোসেন মুন্না, এমদাদুল হক নেওয়াজ,আবু আহমদ ছরোয়ার, আলী আহমদ বেবুল, শামিম আহমদ, মোহাম্মদ নুরুজ্জামান, মুজিবুর রহমান, আশিক রহমান, আহমেদ হোসেন, জসিম উদ্দিন,সুমন আমমেদ ও সাকের তাপাদার।

নবনির্বাচিত নেতৃবৃন্দ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি বিগত দিনের ন্যায় ভবিষ্যতেও সকলের পরামর্শ এবং সহযোগিতায় বিয়ানীবাজারে আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল মুকিত খান মুক্তা কাউন্সিলর কবির মাহমুদ, কাউন্সিলার কামরুল হোসেন মুন্না, কাউন্সিলার কবির হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব নুরুল ইসলাম মছা, রহিম উদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

অভিবাসন সংক্রান্ত অপরাধ মোকাবিলায় কাজ কর‌বে বাংলাদেশ-যুক্তরাজ্য

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটেনে মিথ্যা সমকামী পরিচয়ে আশ্রয় আবেদনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

অবৈধ রাস্তার ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

লিভারপুলে লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের বার্ষিক গেট টুগেদার, লেবার নেতাদের মিলনমেলা

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

ন্যাশনাল হেরিটেজ প্রকল্প: বিলেতে বাংলা সংবাদপত্রের শতবর্ষের ইতিহাস সংরক্ষণে ইস্টহ্যান্ডসের উদ্যোগ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

আত্মীয়তার বন্ধনে গড়ে ওঠা নিরাপদ ভবিষ্যৎ: শুরু হলো কিনশিপ কেয়ার সপ্তাহ

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ব্রিক লেন কারি উৎসবে নারীর নিরাপত্তা ও ঘৃণাজনিত অপরাধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে মরহুম ব্যারিস্টার আবদুর রাজ্জাকের লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী: ইটস হিস্ট্রি অ্যান্ড পলিটিকস’ বইয়ের মোড়ক উন্মোচন

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লন্ডনে নিউ ভিশন হাউজিং লিমিটেডের ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

হেইট ক্রাইম সচেতনতা সপ্তাহ উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে নানা কর্মসূচি

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top