|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. ইক্বরা ইন্টারন্যাশনালের চ্যারিটি ইফতার অনুষ্ঠিত

ইক্বরা ইন্টারন্যাশনালের চ্যারিটি ইফতার অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৫

লন্ডনে আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা ইক্বরা ইন্টারন্যাশনালের চ্যারিটির ইফতার অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মার্চ এক অভিজাত রেস্তোরায় এই ইফতারের আয়োজন করা হয়।

এতে ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহ রেদোয়ান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় চ্যারিটির কার্যক্রম তুলে ধরেন ইক্বরা ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল লতিফ এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহবুবুর রহমান শামীম।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও টিভিওয়ানের পরিচালক শাইখ আব্দুর রহমান মাদানী, বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় ওয়ায়েজ শাইখ মুস্তাফিজ রাহমানী, বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি নেতা কেএম আবু তাহের চৌধুরী।

ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক আব্দুল মুমিন জাহেদী ক্যারল, পরিবেশ বিজ্ঞানী ড. কামরুল হাসান, টিভি উপস্থাপক জয়নাল আবেদীন, সাবেক সেনা কর্মকর্তা আমিন চৌধুরী, সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ বদরুজ্জামান, দারুল উম্মাহ মসজিদের ইমাম মাওলানা আবুল হাসানাত চৌধুরী, এডভোকেট নজমুল ইসলাম, সাংবাদিক সাদেক আহমদ, ব্যারিস্টার জোনায়েদ আদিল, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা হেলাল উদ্দিন, সমাজসেবক মাহবুবুর রহমান শামীম, ইক্বরা ইন্টারন্যাশনালের ট্রেজারার মিসেস রোকিয়া খাতুন, সাংবাদিক আসাদুজ্জামান শুভ, আইনজীবী মিসবাহ রহমান, সমাজকর্মী এম কামালী, সাংবাদিক রেজাউল করিম মৃধা প্রমুখ।

ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ব্যারিস্টার নাজির আহমদ আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, হাঁটি হাঁটি পা পা করে ইক্বরা ইন্টারন্যাশনাল ২৯টি বছর পার করেছে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে আর্ত-মানবতার সেবায় ইক্বরা ইন্টারন্যাশনাল এগিয়ে এসেছে। আপনাদের দেয়া দান বিশ্বস্ততার সাথে সঠিক জায়গায় পৌঁছাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকলে ইক্বরা ইন্টারন্যাশনাল দুস্থ ও অসহায়দের সহায়তায় অনন্য উচ্চতায় পৌঁছতে পারবে বলে আশা রাখি। অনুষ্ঠানের শেষ মুহুর্তে শাইখ আব্দুর রহমান মাদানীর উদাত্ত আহ্বানে উপস্থিত অনেকে মুক্ত হস্ত দান করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ডেইলি মেইলের প্রকাশককে ৯৫ লাখ পাউন্ড দিতে হবে প্রিন্স হ্যারিদের

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top