|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন

শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২৫

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাৎবার্ষিকী পালন করেছে জেলা জাতীয়তাবাদী ফোরাম ইউকে। এ উপলক্ষে বুধবার (৪ জুন) দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে মাসুদ সরদারের সভাপতিত্বে এবং ব্যারিস্টার শাহনেওয়াজ জুয়েলের সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক রকিব সরদার। এরপর সূচনা বক্তব্য রাখেন ফোরামের ১ নম্বর সদস্য রিংকু খান। আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফোরামের যুগ্ম সম্পাদক মনির হোসেন। পুরো আলোচনা জুড়ে বক্তারা শহীদ প্রেসিডেন্টের আদর্শ, তাঁর সাহসিকতা, দেশপ্রেম এবং আজকের প্রজন্মের কাছে তাঁর রাজনৈতিক দর্শনের গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।

সভায় আরও বক্তব্য রাখেন নড়িয়া থানা বিএনপির উপদেষ্টা ফারুক মৃধা, সাবেক ছাত্রনেতা ও ভেদরগঞ্জ থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি তরুণ সরদার, সাবেক ছাত্রনেতা জসিম পেদা, রিপন মুন্সি, সুমন চোকদার, ফোরামের সহ-সভাপতি উজ্জ্বল খান, যুগ্ম সম্পাদক ফয়সাল আহমেদ নাহিদ গোরাপী, আলামিন সুমন, লিটন হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ শিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহআলম পেদা, প্রচার সম্পাদক রাহুল খান (সরোয়ার), সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শিপন মাঝি, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক সুমন চোকদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান, এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলম সিকদার।

সভায় আরও উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন ফোরামের সদস্য রাব্বি চোকদার, লিটন মিয়া, লোকমান, আসাদ বেপারী, ফারুক ঢালী ও আলমগীর গোরাপী।

সভায় বক্তব্য রাখেন মিলান লম্বার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর এবং লন্ডন মহানগর বিএনপির উপদেষ্টা আবুল হোসেন জসিম। তাঁরা প্রবাসে থেকেও শহীদ জিয়ার আদর্শ ছড়িয়ে দেওয়ার এবং সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে সাবেক ছাত্রদল নেতা মারুক মৃধা এক দীর্ঘ ও আবেগঘন মোনাজাত পরিচালনা করেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে গত জুলাই-আগস্ট ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে শহীদ সকল মানুষের জন্য দোয়া করেন। সংবাদ বিজ্ঞপ্তি

ইউকে এর আরও খবর
ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

ইস্ট লন্ডন মসজিদের জুমার খুতবা : মানুষের পাশে দাঁড়ানোও এক মহান ইবাদত

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

মসজিদ থেকে রাস্তায়, লন্ডনে সর্বত্র টার্গেট মুসলিমরা

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

জিসিএসই পরীক্ষায় লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অসাধারণ সাফল্য

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

টাওয়ার হ্যামলেটস কমিউনিটি ইকুইপমেন্ট সার্ভিসের নতুন প্রোভাইডার

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

২৪ আগস্ট থেকে ভিক্টোরিয়া পার্কে ফিরছে চার দিনব্যাপী কমিউনিটি উৎসব “ইন দ্য নেইবারহুড”

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

পোর্টসমাউথে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিক নেতা এম জি কিবরিয়ার মতবিনিময়

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

হৃদয়ে শ্রীমঙ্গল-এর নতুন কমিটি : কায়েস আজিজ সভাপতি, আব্দুল্লাহ আল-মামুন সেক্রেটারি, হাজিম উদ্দীন ট্রেজারার নির্বাচিত

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top