|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. জাতিসংঘে শতাধিক প্রতিনিধি, কর্তৃত্ববাদী চর্চার পথেই হাঁটল অন্তর্বর্তী সরকার: টিআইবি

জাতিসংঘে শতাধিক প্রতিনিধি, কর্তৃত্ববাদী চর্চার পথেই হাঁটল অন্তর্বর্তী সরকার: টিআইবি


প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৫

দেশ ডেস্ক:: জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে শতাধিক প্রতিনিধির অংশগ্রহণে তীব্র হতাশা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, পতিত কর্তৃত্ববাদী সরকারের অনুকরণে এমন ‘বিব্রতকর চর্চা’ অব্যাহত রেখে অন্তর্বর্তী সরকার কী বার্তা দিতে চাইছে, সে প্রশ্নের উত্তর জনগণের জানার অধিকার রয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। তিনি বলেন, পতিত কর্তৃত্ববাদী শাসনামলে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে শতাধিক প্রতিনিধি প্রেরণের সংস্কৃতি দেখা গেছে, যা কখনো কখনো দুই শতাধিক ছাড়িয়েছে। আমরা আশা করেছিলাম, রক্তক্ষয়ী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে গঠিত সরকার স্বচ্ছতা ও জবাবদিহির পথ বেছে নেবে। কিন্তু দুঃখজনকভাবে বর্তমান সরকারও সেই পুরোনো পথেই হাঁটল।

বিবৃতিতে বলা হয়, গত বছর অন্তর্বর্তী সরকার ৫৭ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠিয়েছিল, যা কিছুটা হলেও স্বচ্ছতার আভাস দিয়েছিল। এবার সে ধারায় না গিয়ে উল্টো শতাধিক প্রতিনিধি পাঠানোর মাধ্যমে সরকার নিজের জারি করা পরিপত্রেরই বিরোধিতা করেছে।

ইফতেখারুজ্জামান বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর সরকার অহেতুক বিদেশ সফর বন্ধে যে নির্দেশনা দিয়েছিল, সেটির বিপরীতে বর্তমান পদক্ষেপ সরকার সম্পর্কে আস্থাহীনতা সৃষ্টি করে।’

টিআইবির মতে, যুক্তরাষ্ট্র, রাশিয়া বা চীনের মতো পরাশক্তিরাও সাধারণত শতাধিক প্রতিনিধি পাঠায় না। কিছু সুশাসনবর্জিত দেশের ব্যতিক্রমী দল পাঠানোর নজির থাকলেও সেগুলোর পেছনে প্রকৃত কূটনৈতিক প্রয়োজন নয়, বরং ‘ভ্রমণবিলাস’-এর প্রবণতাই মুখ্য।

এ বিষয়ে ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলে বলেন, জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে প্রতিনিধিদলের সদস্যদের ভূমিকা কী, আলোচ্য বিষয়গুলোর সঙ্গে সংশ্লিষ্টতা বিবেচনায় প্রতিনিধি নির্বাচন করা হয়েছে কি না, জনগণের করের টাকায় এই খরচের যৌক্তিকতা কোথায়—এসব প্রশ্নের জবাব রাষ্ট্র সংস্কারের দায়িত্বপ্রাপ্ত সরকারের অবশ্যই দেওয়া উচিত।

টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন, জাতীয় স্বার্থে আন্তর্জাতিক মঞ্চে অংশগ্রহণ অবশ্যই প্রয়োজন। তবে সেই অংশগ্রহণের ব্যয়, যৌক্তিকতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। জনগণ এসব প্রশ্নের জবাব প্রত্যাশা করে। টিআইবি মনে করে, গণ–অভ্যুত্থানের মাধ্যমে গঠিত একটি অন্তর্বর্তী সরকারের জন্য এমন প্রশ্নবিদ্ধ পদক্ষেপ অত্যন্ত বিব্রতকর ও হতাশাজনক।

প্রচ্ছদ এর আরও খবর
আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

আটকের ২১ ঘণ্টা পর মুচলেকায় ছাড়া পেলেন হবিগঞ্জের বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ তিনজন

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

গুরুত্বপূর্ণ দায়িত্বে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

মেনিনজাইটিস থেকে সুরক্ষায় এখনই নিন বিনামূল্যের মেনবি ভ্যাকসিন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

জামায়াতের চোখে ৬ মাসে সরকারের ৮ ব্যর্থতা

জামায়াতের চোখে ৬ মাসে সরকারের ৮ ব্যর্থতা

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

থানা হাজতে আ’লীগ নেতাদের ভিডিও ছড়িয়ে পড়ার পর ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তা বদলি

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

রাষ্ট্রপতি নির্বাচন : মনোনয়নপত্র প্রত্যাহার করেননি কেউ, ভোট ২০ আগস্ট

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: [email protected] (News)
Email: [email protected] (Advertisement)
Email: [email protected] (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top